Risks Of AI : AI ভয়ঙ্কর ! ২০৩০ সালের মধ্যে ঘটতে পারে এই দুই পরিবর্তন, শোরগোল বিশ্বে
কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। বিশেষজ্ঞদের মতে, এর ভাল দিক যেমন আছে, খারাপ দিকটাও আছে। সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে এমন এক তথ্য সামনে এসেছে, যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে বিশ্বে।
Continues below advertisement

AI নিয়ে সতর্কতা !
Continues below advertisement
1/9
কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। কর্মক্ষেত্র হোক কিংবা শিক্ষাক্ষেত্র, বর্তমানে মানুষ AI-এর উপর নির্ভরশীল হয়ে উঠছেন। বিশেষজ্ঞদের মতে, এর ভাল দিক যেমন আছে, খারাপ দিকটাও বেশি আছে। সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে এমন এক তথ্য সামনে এসেছে, যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে বিশ্বে।
2/9
আইএএনএস-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ ব্যবহার দ্বিগুণ বাড়িয়ে তুলবে। যা বিশ্বের মোট বিদ্যুৎ ব্যবহারের প্রায় ৩ শতাংশের বেশি। পাশাপাশি, যুক্তরাজ্যের সমতুল্য গ্রিনহাউস গ্যাস নির্গমন করতে পারে।
3/9
জাতিসংঘের এই প্রতিবেদনে আরও সতর্ক করে বলা হয়েছে যে, কৃত্রিম বুদ্ধিমত্তা শীতলীকরণের জন্য বিশ্বের জনসংখ্যার বার্ষিক পানীয় জলের চাহিদার চেয়েও বেশি জল ব্যবহার করতে পারে।
4/9
ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা "জেভন্স প্যারাডক্স"-এর জন্ম দেবে। এর অর্থ হল, প্রযুক্তিগত উন্নতি হওয়ার ফলে কোনও সম্পদের কার্যকারিতা বাড়লেও, সেই সম্পদের মোট ব্যবহার কমার পরিবর্তে কেবল বাড়তেই থাকবে। এতে নানান সমস্যা দেখা দিতে পারে।
5/9
অর্থনীতিবিদ উইলিয়াম স্ট্যানলি জেভন্স উনিশ শতকে ইংল্যান্ডে কয়লার ব্যবহারের ক্ষেত্রে এই পরিবর্তনটি লক্ষ করেছিলেন, যেখানে কার্যকারিতা বৃদ্ধির ফলে কয়লার ব্যবহার প্রসারিত হয় এবং এর সামগ্রিক চাহিদাও বেড়ে যায়।
Continues below advertisement
6/9
প্রতিবেদনে বলা হয়েছে, একইভাবে এআই মডেলগুলো সস্তা ও আরও আকর্ষণীয় হয়ে ওঠায় নতুন নতুন জায়গায় ব্যবহার এবং ব্যবহারের পরিমাণ বাড়বে। এটি কর্মদক্ষতার উন্নতি করলেও যেকোনও সম্পদের সঞ্চয়কে কমিয়ে দেবে।
7/9
এই ফাঁদ থেকে মুক্তি পেতে কয়েকটি উপায় ও মানুষকে সচেতন থেকে ব্যবহারের কথা বলা হয়েছে। গত বছর ডেটা সেন্টারগুলো সৌদি আরবের সমান বিদ্যুৎ ব্যবহার করেছে এবং ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ব্যবহার দ্বিগুণ হলে। এর সঙ্গে সম্পর্কিত কার্বন ফুটপ্রিন্ট মেটাতে দশ বছরে মোট ৬৭০ কোটি গাছ লাগানোর প্রয়োজন হবে।
8/9
প্রতিবেদনে বলা হয়েছে, এই বৃদ্ধিকে টেক্কা দিয়ে পরিবেশ বাঁচাতে ডেটা সেন্টারগুলোর প্রায় ৯৩০ কোটি লিটার জল এবং মেক্সিকো শহরের প্রায় দশগুণ বড় জমির প্রয়োজন হবে।
9/9
তবে, প্রতিবেদনটি একটি উদীয়মান ডিজিটাল ও পরিবেশগত বিভাজন সম্পর্কেও সতর্ক করেছে, কারণ মাত্র ৩২টি দেশে এআই-এর জন্য নির্দিষ্ট ক্লাউড পরিকাঠামো গড়ে উঠেছে, যার মধ্যে ৯০ শতাংশ ক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনে অবস্থিত।
Published at : 06 Jun 2026 09:27 PM (IST)