Meta: ফেসবুকের অস্তিত্ব সঙ্কট! কেন এই আশঙ্কা মেটা সিটিও অ্যান্ড্রু বসওয়ার্থের?

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  13 Nov 2021 08:36 PM (IST)
Meta: ফেসবুকের অস্তিত্ব সঙ্কট! কেন এই আশঙ্কা মেটা সিটিও অ্যান্ড্রু বসওয়ার্থের?

ফেসবুক নিয়ে আশঙ্কা প্রকাশ মেটা সিটিও অ্যান্ড্রু বসওয়ার্থের

1

ভার্চুয়াল বাস্তবতা মহিলা ও সংখ্যালঘুদের পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারে, আশঙ্কা মেটা সিটিও অ্যান্ড্রু বসওয়ার্থের।

2

মেটা সিটিও জানিয়েছেন, ফেসবুক ব্যবহারকারীরা কী ধরনের আচরণ করবেন, সেটা তাঁদের পক্ষে ঠিক করে দেওয়া অসম্ভব।

3

একটি ব্লগে বসওয়ার্থ লিখেছেন, প্রযুক্তির ফলে যেমন অনেক নতুন সুযোগ পাওয়া যাচ্ছে, তেমনই ক্ষতির আশঙ্কাও থাকছে।

4

মেটা সিটিও আরও জানিয়েছেন, মূলধারার গ্রাহকদের পুরোপুরি কোণঠাসা করে দিলে ফেসবুকের অস্তিত্ব সঙ্কটে পড়ে যাবে।

5

ফেসবুক নিয়ে এর আগে বহু অভিযোগ উঠেছে। তবে স্বয়ং মেটা সিটিও এ বিষয়ে মন্তব্য করায় বিষয়টি অন্য মাত্রা পেল।

6

ভার্চুয়াল দুনিয়ায় হেনস্থা, ট্রোল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বসওয়ার্থ।

7

মেটা সিটিও জানিয়েছেন, প্রযুক্তি উন্নত করা এবং সবার জন্য সুরক্ষিত করে তোলার কাজ কোনওদিনই শেষ হওয়ার নয়। এই কাজ নিরন্তর চলতেই থাকবে।

8

মেটাভার্সকে সুরক্ষিত ও সবার জন্য নিরাপদ করে তোলার কাজ চালানোর জন্য ৫০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করা হবে বলে জানানো হয়েছে।

9

এ বছর মেটাভার্স সংক্রান্ত বিভিন্ন প্রকল্পে ১০ বিলিয়ন মার্কিন ডলার খরচ করা হবে বলেও জানানো হয়েছে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • প্রযুক্তি
  • Meta: ফেসবুকের অস্তিত্ব সঙ্কট! কেন এই আশঙ্কা মেটা সিটিও অ্যান্ড্রু বসওয়ার্থের?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন