Electric Scooters: চার্জ দিলেই যাওয়া যায় দীর্ঘ পথ, জনপ্রিয় হচ্ছে ইলেকট্রিক স্কুটার

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  25 Nov 2021 11:33 AM (IST)
Electric Scooters: চার্জ দিলেই যাওয়া যায় দীর্ঘ পথ, জনপ্রিয় হচ্ছে ইলেকট্রিক স্কুটার

বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ইলেকট্রিক স্কুটার

1

এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ইলেকট্রিক স্কুটার। অনেকেই বেছে নিচ্ছেন এই ধরনের পরিবেশবান্ধব যান।

2

গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন সংস্থা নতুন মডেলের ইলেকট্রিক স্কুটার বাজারে আনছে।

3

এখন বাজারে যে ইলেকট্রিক স্কুটারগুলি আছে, তার মধ্যে অন্যতম ওলা এস ১ মডেলটি। একবার পুরো চার্জ দিলে এই স্কুটার নিয়ে ১৮১ কিলোমিটার পর্যন্ত যাওয়া যায়। সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ১১৫ কিলোমিটার। ৫ সেকেন্ডের মধ্যে ০ থেকে ৬০ কিমি গতিতে পৌঁছে যাওয়া যায়। এই স্কুটারের দাম ৮৫,০৯৯ টাকা থেকে শুরু।

4

হিরো ইলেকট্রিক আট্রিয়ার দাম ৬৩,৬৪০ টাকা থেকে শুরু। একবার পুরো চার্জ দিলে ৮৫ কিলোমিটার পর্যন্ত যাওয়া যায়। সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ২৫ কিমি।

5

টিভিএস আইকিউব ইলেকট্রিক স্কুটারের দাম ১,০০,৭৭৭ টাকা থেকে শুরু। একবার পুরো চার্জ দিলে ৭৫ কিলোমিটার পর্যন্ত যাওয়া যায়। সর্বোচ্চ গতি ঘণ্টায় ৭৮ কিমি। ০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ হতে সময় লাগে প্রায় ৫ ঘণ্টা।

6

হিরো ইলেকট্রিক ফোটনের দাম ৭১,৪৪০ টাকা থেকে শুরু। একবার পুরো চার্জ দিলে ১০৮ কিলোমিটার পর্যন্ত চালানো যায়। সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ৪২ কিলোমিটার।

7

পিওর ইভি ইপ্লুটো ৭জি-র দাম শুরু ৮৩,৯৯৯ টাকা থেকে। পুরো চার্জ দিতে ৪ ঘণ্টার মতো সময় লাগে। একবার পুরো চার্জ দিলে ৯০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত যাওয়া যায়। সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার।

  • হোম
  • ফটো গ্যালারি
  • গ্যাজেট
  • Electric Scooters: চার্জ দিলেই যাওয়া যায় দীর্ঘ পথ, জনপ্রিয় হচ্ছে ইলেকট্রিক স্কুটার
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন