✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

SmartPhone: সাবধান, এই পাঁচ লক্ষণ দেখলেই বুঝবেন আপনার ফোনের আয়ু কমে এসেছে

ABP Ananda   |  11 Oct 2025 05:55 PM (IST)
SmartPhone: সাবধান, এই পাঁচ লক্ষণ দেখলেই বুঝবেন আপনার ফোনের আয়ু কমে এসেছে

ফোনের এই লক্ষ্মণগুলি দেখেই সতর্ক হন

1

যদি আপনার ফোন কোনো ভারী অ্যাপ বা গেম ছাড়াই দ্রুত গরম হতে শুরু করে, তবে এটি প্রথম লক্ষণ যে ডিভাইসে কিছু সমস্যা হচ্ছে। অতিরিক্ত তাপমাত্রা ব্যাটারি বা প্রসেসরের ওভারলোডের ফল। ফোন যদি দীর্ঘ সময় ধরে অতিরিক্ত গরম হতে থাক, তাহলে ফোনের ব্যাটারি ফুলে যেতে পারে বা ডিভাইস হঠাৎ বন্ধও হতে পারে।

2

তাই এটিকে হালকাভাবে নেবেন না এবং প্রয়োজন হলে সার্ভিস সেন্টারে গিয়ে ফোন দেযদি আপনার ফোন কোনো ভারী অ্যাপ বা গেম ছাড়াই দ্রুত গরম হতে শুরু করে, তবে এটি প্রথম লক্ষণ যে ডিভাইসে কিছু সমস্যা হচ্ছে। অতিরিক্ত তাপমাত্রা ব্যাটারি বা প্রসেসরের ওভারলোডের ফল।

3

দীর্ঘ সময় ধরে অতিরিক্ত গরম হতে থাকলে ফোনের ব্যাটারি ফুলে যেতে পারে বা ডিভাইস হঠাৎ বন্ধও হতে পারে। তাই এটিকে হালকাভাবে নেবেন না এবং প্রয়োজন হলে সার্ভিস সেন্টারে পরীক্ষা দেখান।

4

যদি ফোনের ব্যাটারি হঠাৎ অল্প সময়ে শেষ হতে শুরু করে বা চার্জ হতে বেশি সময় নেয়, তবে এটি ফোনের আয়ু কমার স্পষ্ট ইঙ্গিত। ব্যাটারি সেল দুর্বল হয়ে যাওয়া বা চার্জিং পোর্টে ত্রুটির কারণে এমনটা হয়। একটানা ব্যাকগ্রাউন্ড অ্যাপস চলতে থাকাও এই সমস্যা বাড়িয়ে তোলে। যদি ব্যাটারি ফুলতে শুরু করে বা ফোন চার্জিংয়ের সময় গরম হয় তবে অবিলম্বে চার্জিং বন্ধ করে দিন।

5

যদি আপনার ফোন হঠাৎ স্লো হয়ে যায়, অ্যাপস খুলতে দেরি হয় বা টাচ রেসপন্স কমে যায়, তাহলে কিন্তু সতর্ক হওয়ার সময় এসেছে। এটি হার্ডওয়্যার বা সফটওয়্যারের পুরনো হয়ে যাওয়ার ইঙ্গিত।

6

কখনও কখনও বেশি ডেটা বা ওভারলোডেড মেমরিও ফোনকে ধীর করে দেয়। এমন পরিস্থিতিতে, অপ্রয়োজনীয় অ্যাপস এবং ফাইলগুলি ডিলিট করুন বা প্রয়োজন হলে ফ্যাক্টরি রিসেট করুন।

7

অকারণে ফোনের রিস্টার্ট হওয়া কোনো গুরুতর সফটওয়্যার বাগ, ভাইরাস আক্রমণ অথবা মাদারবোর্ডের সমস্যার দিকে ইঙ্গিত করে। যদি আপনার ফোন নিজে থেকে বন্ধ হয়ে চালু হয়, তবে এটি একটি সংকেত।

8

এমন পরিস্থিতিতে ফোনটিকে দ্রুত কোনো অনুমোদিত সার্ভিস সেন্টারে দেখানো উচিত, কারণ সমস্যা বাড়লে ফোন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যেতে পারে।

9

আপনার ফোনের ক্যামেরা ঝাপসা দেখাতে শুরু করলে, মাইক্রোফোনে সমস্যা বা স্পিকার থেকে আওয়াজ ফাটতে শুরু হলে,সেটি হার্ডওয়্যারের দুর্বল হওয়ার লক্ষণ। কখনও কখনও এটি আর্দ্রতা, পড়ে যাওয়া বা পুরনো সার্কিটের কারণেও হয়। এই অবস্থায় দেরি করা ক্ষতিকর হতে পারে।

10

আপনার স্মার্টফোন খারাপ হওয়ার আগে এমনই অনেক লক্ষণ দেখায়, শুধু সময় থাকতে তাদের সনাক্ত করার প্রয়োজন। যদি ফোন গরম হয়, ব্যাটারি দ্রুত শেষ হয় বা হ্যাং হতে শুরু করে, তাহলে বুঝবেন এখন তার পরীক্ষার সময় এসে গেছে। এই লক্ষণগুলো উপেক্ষা করলে আপনার কিন্তু চাপ বাড়বে। ফোনও যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • গ্যাজেট
  • SmartPhone: সাবধান, এই পাঁচ লক্ষণ দেখলেই বুঝবেন আপনার ফোনের আয়ু কমে এসেছে
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.