Whatsapp: হোয়াটসঅ্যাপে আন্তর্জাতিক নম্বর থেকে ঘনঘন ফোন, মেসেজ, ভিডিও কল... ভারতে ইতিমধ্যেই ব্যান ৩৬ লক্ষের বেশি অ্যাকাউন্ট

ABP Ananda   |  18 May 2023 04:48 PM (IST)
Whatsapp: হোয়াটসঅ্যাপে আন্তর্জাতিক নম্বর থেকে ঘনঘন ফোন, মেসেজ, ভিডিও কল... ভারতে ইতিমধ্যেই ব্যান ৩৬ লক্ষের বেশি অ্যাকাউন্ট

প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস

1

হোয়াটসঅ্যাপে ভুয়ো ফোন (Fake Whatsapp Call) আসার পরিমাণ দিনদিন ক্রমশ বাড়ছে। ভারতীয়দের অনেকেই প্রতারণার শিকার হয়েছেন ইতিমধ্যেই। তাঁরা রিপোর্টও করেছেন।

2

আন্তর্জাতিক নম্বর থেকে হোয়াটসঅ্যাপে ক্রমাগত ভয়েস এবং ভিডিও কল আসছে। খারাপ উদ্দেশ্য নিয়ে সহজ সরল নেটিজেনদের নিশানা করছে স্ক্যামাররা।

3

এই ব্যাপারে যে পদক্ষেপ নেওয়া হবে তা আগেই জানিয়েছিল ভারত সরকার। সম্প্রতি কেন্দ্রের তরফে হোয়াটসঅ্যাপকে এ জাতীয় আপত্তিজনক অ্যাকাউন্ট নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছে। অর্থাৎ যেসব নম্বর থেকে ভুয়ো ফোন আসছে সেইসব নম্বরের সঙ্গে যুক্ত হোয়াটসঅ্যাপ অ্যাকাউট নিষিদ্ধ করার কথা বলা হয়েছে।

4

এক্ষেত্রে ৩৬ লক্ষেরও বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বাতিল বা নিষিদ্ধ করা হয়েছে। কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো জানিয়েছেন, ইতিমধ্যেই ৩৬ লক্ষের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ হয়েছে।

5

সূত্রের খবর, হোয়াটসঅ্যাপ ইউজারদের কাছে মালয়েশিয়া, কেনিয়া, ভিয়েতনাম, ইথিওপিয়ার মতো দেশ থেকে ফোন আসছে। যে সমস্ত আইএসডি কোড প্রকাশ্যে এসেছে, তার থেকেই এইসব দেশের নাম প্রকাশ্যে এসেছে।

6

কিন্তু কেন এই সমস্ত ফোনকল হোয়াটসঅ্যাপ ইউজারদের কাছে আসছে সেই প্রসঙ্গে সঠিক ভাবে এখনও কিছু জানা যায়নি। তবে ঘনঘন এই ফোন আসছে ইউজারদের কাছে।

7

এমনও হয়েছে যে একজন ইউজারের কাছে একই নম্বর থেকে একাধিকবার ফোন এসেছে। কিংবা একাধিক নম্বর থেকে বারংবার ফোন এসেছে হোয়াটসঅ্যাপে।

8

এক দিন অন্তর ২ থেকে ৪ বার ফোন এসেছে এমন পরিসংখ্যানও জানা গিয়েছে। নতুন সিম নিয়ে থাকলে সেইসব ইউজার আন্তর্জাতিক নম্বর থেকে তুলনায় বেশি ফোন পাচ্ছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে।

9

জানা গিয়েছে, +84, +62, +60, +251, +254 এবং আরও অনেক নম্বর থেকে ফোন এসেছে হোয়াটসঅ্যাপে। এইসব নম্বর থেকে ভয়েস কল, ভিডিও কল, মেসেজ সবই এসেছে ইউজারদের কাছে।

10

এর আগেও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইউজারদের টাকা লুঠ হয়েছে। কারণ এই অ্যাপের মাধ্যমে ইউজারদের নিশানা করা বেশ সহজ কাজ ছিল স্ক্যামারদের কাছে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • প্রযুক্তি
  • Whatsapp: হোয়াটসঅ্যাপে আন্তর্জাতিক নম্বর থেকে ঘনঘন ফোন, মেসেজ, ভিডিও কল... ভারতে ইতিমধ্যেই ব্যান ৩৬ লক্ষের বেশি অ্যাকাউন্ট
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন