✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

iPhone 14: কবে লঞ্চ হতে পারে আইফোন ১৪ সিরিজ? এখনও পর্যন্ত কী কী জানা গিয়েছে দেখুন

abp ananda   |  11 Jul 2022 10:22 PM (IST)
iPhone 14: কবে লঞ্চ হতে পারে আইফোন ১৪ সিরিজ? এখনও পর্যন্ত কী কী জানা গিয়েছে দেখুন

প্রতীকী ছবি

1

আইফোন ১৪ সিরিজ লঞ্চ হতে চলেছে সম্ভবত সেপ্টেম্বর মাসে। শোনা যাচ্ছে, হয়তো ১৩ সেপ্টেম্বর এই সিরিজ লঞ্চ করতে পারে অ্যাপল সংস্থা।

2

আইফোন ১৪ সিরিজে থাকতে পারে আইফোন ১৪, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ প্লাস এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স- এই চারটি ফোন।

3

আইফোন ১৪ সিরিজের ফোনগুলির Phone-Case- এর ছবি প্রকাশ্যে এসেছে। সেখান থেকে ফোনগুলির ডিসপ্লে সাইজ সম্পর্কে আন্দাজ করা হয়েছে।

4

অনুমান করা হচ্ছে, আইফোন ১৪ সিরিজের দুটো ফোনে ৬.১ ইঞ্চি এবং দুটো ফোনে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে সাইজ থাকতে পারে।

5

আইফোন ১৪ সিরিজের প্রো ম্যাক্স এবং প্লাস মডেলগুলিতে অন্য ফোনের তুলনায় ডিসপ্লে সাইজ বেশি হতে পারে। কারণ প্রো মডেলে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।

6

আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্রো মডেলে ৬.১ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। অন্যদিকে আইফোন ১৪ প্লাস এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স ফোনে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে।

7

এক টিপস্টার দাবি করেছেন যে ১৩ সেপ্টেম্বর আইফোন ১৪ সিরিজ লঞ্চ হতে পারে। অ্যাপেল সংস্থার তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

8

আইফোন ১৪ সিরিজের প্রো এবং প্রো ম্যাক্স মডেলে বায়োনিক এ১৬ চিপসেট থাকার কথা শোনা গিয়েছে। অন্য দুই মডেলে হয়তো থাকবে বায়োনিক এ১৫ চিপসেট।

9

আইফোন ১৩ সিরিজ লঞ্চের পর থেকেই আইফোন ১৪ সিরিজ নিয়ে হইচই শুরু হয়েছিল। এই সিরিজে 'মিনি' মডেল বাতিল করতে চলেছে অ্যাপেল কর্তৃপক্ষ।

10

আইফোন ১৪ সিরিজের চারটি মডেলেই ৬ জিবি র‍্যাম থাকতে পারে বলে শোনা গিয়েছে। আইফোন ১৩ সিরিজের থেকে তুলনায় উন্নত ব্যাটারি থাকবে বলেও মনে করা হচ্ছে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • প্রযুক্তি
  • iPhone 14: কবে লঞ্চ হতে পারে আইফোন ১৪ সিরিজ? এখনও পর্যন্ত কী কী জানা গিয়েছে দেখুন
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.