✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

iQoo Neo 7 5G: ভারতে হাজির আইকিউওও কোম্পানির নতুন ফোন, ৫০ শতাংশ চার্জ হবে মাত্র ১০ মিনিটে!

ABP Ananda   |  16 Feb 2023 06:15 PM (IST)
iQoo Neo 7 5G: ভারতে হাজির আইকিউওও কোম্পানির নতুন ফোন, ৫০ শতাংশ চার্জ হবে মাত্র ১০ মিনিটে!

আইকিউওও নিও ৭ ৫জি, ছবি সূত্র- ট্যুইটার

1

ভারতে লঞ্চ হয়েছে আইকিউওও নিও ৭ ৫জি ফোন। ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও কোম্পানির এই ফোনের দাম এবং ফিচারগুলো দেখে নেওয়া যাক একঝলকে।

2

আইকিউওও সংস্থার নিও সিরিজের এই ফোনে রয়েছে একটি ৬.৭৮ ইঞ্চির AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।

3

আইকিউওও নিও ৭ ৫জি ফোনে ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এর সাহায্যে ফোনে ৫০ শতাংশ চার্জ হবে মাত্র ১০ মিনিটে।

4

এছাড়াও এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৮২০০ প্রসেসর। এই ফোনে রয়েছে ইনবিল্ট ১২ জিবি র‍্যাম যা ২০ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।

5

এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মোডেলের দাম ২৯,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৩,৯৯৯ টাকা।

6

Frost Blue এবং Interstellar Black- এই দুই রঙে লঞ্চ হয়েছে আইকিউওও নিও ৭ ৫জি ফোন। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে।

7

এই ফোনে রয়েছে ডুয়াল সিম (ন্যানো) স্লট। Android 13-based Funtouch OS 13- র সাহায্যে পরিচালিত হবে এই ফোন। এছাড়াও ফুল এইচডি প্লাস রেজোলিউশন রয়েছে এই ফোনের ডিসপ্লেতে।

8

আইকিউওও নিও ৭ ৫জি ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৬৪ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। তার সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত রয়েছে।

9

মেন সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর রয়েছে এই ফোনে। আর ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।

10

আইকিউও নিও ৭ এসই ফোন গত বছর ডিসেম্বর মাসে লঞ্চ হয়েছিল চিনে। এরই রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে লঞ্চ হয়েছে আইকিউওও নিও ৭ ৫জি ফোন। ছবি সূত্র- ট্যুইটার।

  • হোম
  • ফটো গ্যালারি
  • প্রযুক্তি
  • iQoo Neo 7 5G: ভারতে হাজির আইকিউওও কোম্পানির নতুন ফোন, ৫০ শতাংশ চার্জ হবে মাত্র ১০ মিনিটে!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.