Smartphone Cover: আপনিও কি স্মার্টফোনের কভারে নোট রেখে দেন ? এখনই সতর্ক হোন

স্মার্টফোনে এই কাজ করলে বড় বিপদ হতে পারে
ডিজিটাল দুনিয়ায় এখন মানুষের কাছে খুবই অপরিহার্য হয়ে উঠেছে স্মার্টফোন। সমস্ত ধরনের কাজই এই ফোন থেকে করে থাকি আমরা।
অনেক সময়েই দেখা যায় বেশ কিছু মানুষ এই স্মার্টফোনের কভারে নোট কিংবা এটিএম কার্ড বা ভিজিটিং কার্ড রেখে দেন।
কিন্তু গরমের দিনে এই অভ্যাস আপনার স্মার্টফোনের জন্য ক্ষতিকর হতে পারে এবং তা বিস্ফোরণও ঘটাতে পারে।
সাধারণত গরমের দিনেই মোবাইল ফোন বিস্ফোরণ ঘটে থাকে। মোবাইল ফোনে অত্যধিক উত্তাপ তৈরি হওয়ার সমস্যা দেখা যায়।
এই সময় ফোনের কভারে এটিএম কার্ড কিংবা নোট রেখে দিলে তা আপনার জন্য বিপজ্জনক হতে পারে।
ফোনের কভারে এই ধরনের জিনিস রাখা থাকলে ফোনের ভিতরে উৎপন্ন হওয়া তাপ সঠিকভাবে বেরোতে পারে না।
ফোনে গেম, খেলার সময় বা ভিডিয়ো দেখার সময় বেশি তাপ উৎপন্ন হয়। আর এই সময়ে ফোনের কভারে বাধা পেলে ফোন সঠিকভাবে ঠান্ডা হতে পারে না।
তাছাড়া ফোনের কভারে এই ধরনের নোট বা এটিএম কার্ড রেখে দিলে ফোনের টাওয়ার সিগনালেও বিঘ্ন সৃষ্টি হয়ে থাকে।
ফোন অত্যধিক গরম হয়ে থাকলে তা ব্যবহার করা কিছুক্ষণের জন্য বন্ধ করে দিন। অত্যধিক তাপমাত্রায় সরাসরি এই ফোন রাখা যাবে না।