WhatsApp: হোয়াটসঅ্যাপে একটি টিক? আপনি ব্লক হয়েছেন না নেটওয়ার্কে সমস্যা? এই পদ্ধতিতে জেনে নিন

ABP Ananda   |  27 Feb 2026 08:56 PM (IST)
WhatsApp: হোয়াটসঅ্যাপে একটি টিক? আপনি ব্লক হয়েছেন না নেটওয়ার্কে সমস্যা? এই পদ্ধতিতে জেনে নিন

জেনে নিন প্রক্রিয়াটি

1

অনেক সময়ই হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ পাঠানো হলে মেসেজ সেন্ড হওয়ার পর কেবল একটি টিক দেখা যায়। এক্ষেত্রে অন্য ব্যক্তি আপনাকে ব্লক করেছে নাকি তাদের ইন্টারনেট বন্ধ আছে, তা বলা কঠিন। বিশেষ করে তাঁর প্রোফাইলে ছবি না থাকলে তখন সমস্যাটি আরও গুরুতর হয়।

2

তবে সেই সমস্যা দূর করা কিন্তু সম্ভব। এবার সহজেই বোঝা যাবে আপনার পাঠানো মেসেজ একটি টিক হয়েছে আপনি ব্লক হয়েছেন বলে নাকি যাকে মেসেজ পাঠিয়েছেন তার নেট অফ বলে।

3

অতীতে এই বিষয়টি জানার সুযোগ না থাকলেও বর্তমান রয়েছে। আসুন জেনে নিই কীভাবে বুঝবেন আপনি ব্লকড হয়েছেন কি না।

4

এই পক্রিয়ায় সর্বপ্রথম আপনি ওই ব্যক্তিটির চ্যাট উইন্ডোটি খুলুন। তারপরে সেখানে @Meta AI লিখে AI-কে ট্যাগ করতে হবে। ট্যাগ করে একটি সহজ 'Hi' পাঠান।

5

এই বার্তাটি কিন্তু সরাসরি AI-কে সম্বোধন করা হবে, ওই ব্যক্তিকে নয়। আপনি ব্লকড হলে এই মেসেজটির স্বাভাবিকভাবেই কোনও রিপ্লাই আসবে না।

6

মেসেজের কোনও রিপ্লাই না আসলে বুঝে নিতে হবে যে আপনাকে ব্লক করা হয়েছে। তবে আপনি ব্লকড না হলে সঙ্গে সঙ্গেই Meta AI আপনার 'Hi'-র জবাব দেবে।

7

এটাই প্রমাণ করে দেবে যে আপনি ব্লকড হননি, বরং অপর ব্যক্তির নেটওয়ার্ক বন্ধ রয়েছে বা নেটওয়ার্কে কোনও সমস্যা রয়েছে, যার কারণে মেসেজটি ডিলিভার হয়নি।

8

যদিও এই পদ্ধতিটিকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তাও অনেক ব্যবহারকারী এই পদ্ধতিটি ব্যবহার করছেন।

  • হোম
  • ফটো গ্যালারি
  • প্রযুক্তি
  • WhatsApp: হোয়াটসঅ্যাপে একটি টিক? আপনি ব্লক হয়েছেন না নেটওয়ার্কে সমস্যা? এই পদ্ধতিতে জেনে নিন
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন