NoiseFit Core 2: নয়েজের এই নতুন স্মার্টওয়াচের দাম কত? কী কী ফিচারই বা রয়েছে

abp ananda   |  22 Aug 2022 01:13 PM (IST)
NoiseFit Core 2: নয়েজের এই নতুন স্মার্টওয়াচের দাম কত? কী কী ফিচারই বা রয়েছে

প্রতীকী ছবি

1

ভারতে লঞ্চ হয়েছে নয়েজের নতুন স্মার্টওয়াচ NoiseFit Core 2। এই স্মার্টওয়াচের বিভিন্ন ফিচার, স্পেসিফিকেশন এবং দাম দেখে নিন।

2

এই স্মার্টওয়াচ কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের সাইট থেকে। আগামী কয়েকদিনের মধ্যেই এই স্মার্টওয়াচের বিক্রি শুরু হবে বলে শোনা যাচ্ছে।

3

নয়েজের এই নতুন স্মার্টওয়াচের দাম দেশে ৩৯৯৯ টাকা। Introductory Price হিসেবে শুরুতে এই স্মার্টওয়াচের দাম কিছুটা কমতে পারে।

4

অ্যান্ড্রয়েড এবং আইওএস- দু’ধরনের ডিভাইসের সঙ্গেই সাবলীল ভাবে যুক্ত করা যাবে নয়েজের এই নতুন স্মার্টওয়াচ।

5

কালো, নীল, সবুজ, ধূসর এবং গোলাপি- এই চারটি রঙে ভারতে লঞ্চ হয়েছে নয়েজের নতুন স্মার্টওয়াচ NoiseFit Core 2।

6

এই স্মার্টওয়াচে ১০০-র বেশি ক্লাউড বেসড ওয়াচ ফেসের সাপোর্ট রয়েছে। এই স্মার্টওয়াচের স্ট্র্যাপ রিপ্লেসেবল অর্থাৎ পরিবর্তন করা সম্ভব। এখানে রয়েছে সিলিকন স্ট্র্যাপ।

7

এই স্মার্টওয়াচ একটি IP68 রেটিং প্রাপ্ত ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ জলে এই স্মার্টওয়াচের কোনও ক্ষতি হবে না।

8

নয়েজের নতুন স্মার্টওয়াচের ব্লুটুথ রেঞ্জ ১০ মিটার পর্যন্ত কাজ করবে। অ্যান্ড্রয়েড ৫.০ বা তার বেশি এবং আইওএস ১১.০ বা তার বেশি রেঞ্জের ডিভাইসের সঙ্গে সহজে এই স্মার্টওয়াচ যুক্ত করা সম্ভব।

9

ফিটনেস সম্পর্কে সচেতনদের জন্য আদর্শ এই স্মার্টওয়াচ। কারণ এই ডিভাইসে রয়েছে অল ডে হার্ট রেট মেজারমেন্ট ফিচার, ব্লাড অক্সিজেন ট্র্যাকার, স্টেপ অ্যান্ড ক্যালোরি কাউন্টিং ফিচার।

10

NoiseFit Core 2 স্মার্টওয়াচে একটি ২৩০ এমএএইচ ব্যাটারি রয়েছে। একবার চার্জ দিলে ৭ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ থাকতে পারে। এর পাশাপাশি ৩০ দিনের স্ট্যান্ডবাই টাইম থাকতে পারে বলেও শোনা গিয়েছে। একটি ম্যাগনেটিক চার্জ রয়েছে এই ডিভাইসে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • প্রযুক্তি
  • NoiseFit Core 2: নয়েজের এই নতুন স্মার্টওয়াচের দাম কত? কী কী ফিচারই বা রয়েছে
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন