✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Foldable Phone: নতুন ফোল্ডেবল ফোন লঞ্চ করতে চলেছে ওয়ানপ্লাস সংস্থা, জানুন বিস্তারিত

abp ananda   |  14 Aug 2022 11:42 PM (IST)
Foldable Phone: নতুন ফোল্ডেবল ফোন লঞ্চ করতে চলেছে ওয়ানপ্লাস সংস্থা, জানুন বিস্তারিত

প্রতীকী ছবি

1

নতুন ফোল্ডেবল ফোন লঞ্চ করতে চলেছে ওয়ানপ্লাস সংস্থা। এর আগে ২০২১ সালের ডিসেম্বর মাসে ফাইন্ড এন ফোল্ডেবল ফোন লঞ্চ করেছিল ওয়ানপ্লাস। এবার নতুন একটি ফোল্ডেবল ফোন লঞ্চ করবে এই সংস্থা।

2

তবে ওয়ানপ্লাসের নতুন ফোল্ডেবল ফোনের নাম কিংবা কোনও স্পেসিফিকেশন এখনও প্রকাশ্যে আসেনি। কবে লঞ্চ হবে তাও জানা যায়নি।

3

শুধুমাত্র ওয়ানপ্লাস সংস্থার কো-ফাউন্ডার Pete Lau ট্যুইটারে নতুন ফোল্ডেবল ফোন লঞ্চের আভাস দিয়েছেন। আর অনুমান করা হচ্ছে ওয়ানপ্লাস ফাইন্ড এন ফোল্ডেবল ফোনের সঙ্গে হয়তো নতুন ফোনের কিছু মিল থাকতে পারে।

4

যেহেতু অনুমান করা হচ্ছে ওয়ানপ্লাস ফাইন্ড এন ফোনের সঙ্গে নতুন ফোল্ডেবল ফোনের মিল থাকতে পারে তাই ফাইন্ড এন ফোনের ফিচার ও স্পেসিফিকেশনগুলো দেখে নেওয়া যাক।

5

ওয়ানপ্লাস ফাইন্ড এন ফোনে রয়েছে একটি ৭.১ ইঞ্চির ইনওয়ার্ড ফোল্ডিং ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও রয়েছে ৫.৪৯ ইঞ্চির একটি কভার OLED ডিসপ্লে।

6

ওয়ানপ্লাস ফাইন্ড এন ফোল্ডেবল ফোনে রয়েছে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ১২ জিবি পর্যন্ত র্যাকম এবং ৫১২ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ।

7

ওয়ানপ্লাস ফাইন্ড এন ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে একটি ৫০ মেগাপিক্সেলের সোনি IMX766 প্রাইমারি সেনসর, একটি ১৬ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ১৩ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স।

8

এছাড়াও এই ফোনের আউটার ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেল এবং ইনার স্ক্রিনের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে।

9

ওয়ানপ্লাস ফাইন্ড এন ফোনে একটি ৪৫০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি এবং ৩৩ ওয়াটের SuperVOOC ওয়্যারড চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে।

10

ওয়ানপ্লাসের নতুন ফোল্ডেবল ফোনের ফিচার ও স্পেসিফিকেশন এবং লঞ্চের দিনক্ষণ খুব তাড়াতাড়িই প্রকাশ্যে আসবে বলে অনুমান করা হচ্ছে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • প্রযুক্তি
  • Foldable Phone: নতুন ফোল্ডেবল ফোন লঞ্চ করতে চলেছে ওয়ানপ্লাস সংস্থা, জানুন বিস্তারিত
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.