Oppo Pad Air: ওপ্পো রেনো ৮ সিরিজের ফোনের থেকে দাম কম ট্যাবের, কী কী ফিচার রয়েছে দেখে নিন

abp ananda   |  19 Jul 2022 12:24 AM (IST)
Oppo Pad Air: ওপ্পো রেনো ৮ সিরিজের ফোনের থেকে দাম কম ট্যাবের, কী কী ফিচার রয়েছে দেখে নিন

প্রতীকী ছবি

1

ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো প্যাড এয়ার। এই ট্যাবের দাম ওপ্পো রেনো ৮ সিরিজের ফোনের তুলনায় কম। দেখে নিন, ওপ্পো প্যাড এয়ার ট্যাবের দাম ও বিভিন্ন ফিচার।

2

এই ট্যাবের ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা। এছাড়াও এই ট্যাবের ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১৯,৯৯৯ টাকা।

3

ধূসর রঙে ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো প্যাড এয়ার। আগামী ২৩ জুলাই থেকে শুরু হবে বিক্রি। কেনা যাবে ফ্লিপকার্ট থেকে।

4

প্রসঙ্গত উল্লেখ্য, ওপ্পো রেনো ৮ প্রো মডেল লঞ্চ হয়েছে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে। এই ফোনের দাম ৪৫,৯৯৯ টাকা।

5

অন্যদিকে ওপ্পো রেনো ৮ ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা।

6

ওপ্পো প্যাড এয়ার ট্যাবে রয়েছে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। এই ট্যাবের র‍্যামের পরিমাণ ৪ জিবি থেকে বাড়িয়ে ৭ জিবি পর্যন্ত করা সম্ভব।

7

১০.৩৬ ইঞ্চির এই ট্যাবে অ্যান্ড্রয়েড ১২- র সঙ্গে ColorOS 12.1- এর সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।

8

এই ট্যাবে একটি ৭১০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। একবার চার্জ দিলে ১৫ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকতে পারে।

9

ওপ্পো প্যাড এয়ার ট্যাবে Wi-Fi 5, Bluetooth v5.1 এবং ইউএসবি টাইপ- সি পোর্টের সাপোর্ট রয়েছে।

10

এই ট্যাবের ওজন ৪৪০ গ্রাম। এখানে রয়েছে Dolby Atmos সাপোর্ট যুক্ত কোয়াড স্পিকার।

  • হোম
  • ফটো গ্যালারি
  • প্রযুক্তি
  • Oppo Pad Air: ওপ্পো রেনো ৮ সিরিজের ফোনের থেকে দাম কম ট্যাবের, কী কী ফিচার রয়েছে দেখে নিন
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন