✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Phone Charging Tips: স্মার্টফোনের চার্জিং টিপস, কোন কোন জিনিস খেয়াল রাখলে ফোন টিকবে অনেকদিন?

ABP Ananda   |  29 Dec 2025 09:57 PM (IST)
Phone Charging Tips: স্মার্টফোনের চার্জিং টিপস, কোন কোন জিনিস খেয়াল রাখলে ফোন টিকবে অনেকদিন?

প্রতীকী ছবি

1

ছবি সূত্র- পিক্সেলস। স্মার্টফোনে চার্জ দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মেনে চলা জরুরি। তাহলেই অনেকদিন ভাল থাকবে আপনার ফোন।

2

ছবি সূত্র- পিক্সেলস। ফোনে কখনই ১০০ শতাংশ চার্জ দেবেন। এর ফলে ব্যাটারির উপর চাপ পড়ে। ফোনের ব্যাটারি দ্রুত খারাপ হয়ে যেতে পারে।

3

ছবি সূত্র- পিক্সেলস। ফোনের ব্যাটারিতে চার্জ একদম তলানিতে আসার আগেই চার্জে বসান। কারণ ব্যাটারিতে চার্জ খুব কম থাকলে, সেই অবস্থায় ফোন ব্যবহার করলে ফোন তাড়াতাড়ি খারাপ হবে।

4

ছবি সূত্র- পিক্সেলস। স্মার্টফোন চার্জ দিন টেবিলের উপর। কিংবা তাকের উপর। বিছানা, বালিশ এইসবের উপর ফোন চার্জে বসালে ফোন অত্যধিক গরম হয়ে যেতে পারে এবং তার জেরে ফোন খারাপ হয়ে যেতে পারে।

5

ছবি সূত্র- পিক্সেলস। আপনি যে কোম্পানির ফোন ব্যবহার করেন, সেই সংস্থারই চার্জার ব্যবহার করার চেষ্টা করুন। তাহলে ফোন অনেকদিন পর্যন্ত ভাল থাকবে।

6

ছবি সূত্র- পিক্সেলস। ফোনে চার্জ দেওয়ার সময় চার্জিং পোর্টে খুব জোরে চেপে চার্জার ঢোকাবেন না। এর ফলে ফোনের চার্জিং পোর্ট এবং চার্জার দুটোরই ক্ষতি হতে পারে। তাই সতর্ক থাকুন।

7

ছবি সূত্র- পিক্সেলস। ফোনের চার্জিং পোর্টে ধুলো জমতে দেবেন না। এই অংশে ধুলো জমে ফোনের অনেক ক্ষতিই হতে পারে। তাই খেয়াল রাখুন।

8

ছবি সূত্র- পিক্সেলস। ফোন চার্জে বসিয়ে তা ব্যবহার করা মোটেই উচিত নয়। ফোন বন্ধ করে চার্জ দিতে পারলে সবচেয়ে ভাল। তবে আমাদের ব্যস্ত জীবনে তা সম্ভব নয়।

9

ছবি সূত্র- পিক্সেলস। অনেকেই ফোন চার্জে বসিয়ে গেম খেলেন, গান শোনেন, সিনেমা দেখেন, কথা বলেন। এইসব অভ্যাস ত্যাগ করলে তবেই ফোন টিকবে অনেকদিন।

10

ছবি সূত্র- পিক্সেলস। যে চার্জিং পয়েন্ট থেকে ফোন চার্জে বসাচ্ছেন সেই প্লাগ পয়েন্ট ভালভাবে খেয়াল করে নেওয়া জরুরি। নাহলে শর্ট সার্কিট হয়ে ফোনে সমস্যা হতে পারে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • প্রযুক্তি
  • Phone Charging Tips: স্মার্টফোনের চার্জিং টিপস, কোন কোন জিনিস খেয়াল রাখলে ফোন টিকবে অনেকদিন?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.