Tech Tips: অ্যান্ড্রয়েড ফোনে দ্রুত গতিতে চার্জ দেবেন কীভাবে? শিখে নিন এই কৌশলগুলো

প্রতীকী ছবি
স্মার্টফোনে চার্জ নিয়ে রাস্তাঘাটে অনেকেই সমস্যায় পড়েন। তার জন্য অবশ্য আজকাল সমাধান রয়েছে পাওয়ার ব্যাঙ্ক।
তবে যদি আপনার ফোনে খুব কম স্পিডে চার্জ হয় তাহলে কয়েকটি কৌশল জেনে নিন যেগুলো মেনে চললে ফোনে দ্রুত গতিতে চার্জ হবে।
অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে এই নিয়মগুলি প্রযোজ্য হবে। কীভাবে ফোনে দ্রুত গতিতে চার্জ দেওয়া সম্ভব জেনে নিন।
ফোনে চার্জ দেওয়ার জন্য ফোনের কোম্পানির চার্জার ব্যবহার করাই ভাল। সেই চার্জার ফাস্ট চার্জিং সাপোর্ট করলে আরও ভাল।
বাড়িতে থাকলে ফোনে চার্জ দেওয়ার সময় অবশ্যই পিছনের খাপ বা কেস খুলে নিন। এর ফলে ফোনে দ্রুত গতিতে চার্জ হবে।
ওয়্যারলেসের পরিবর্তে ওয়্যারড চার্জার ব্যবহার করুন। কারণ ওয়্যারড চার্জারে ওয়্যারলেস চার্জারের তুলনায় দ্রুত গতিতে চার্জ হয়।
ফোনে চার্জ দেওয়ার সময় ফোন বন্ধ করে নিন। তাহলে দ্রুত গতিতে চার্জ হবে।
প্রয়োজনে ফোন এরোপ্লেন মোডেও রাখতে পারেন। এতেও কাজ হবে।
ফোনে চার্জ দেওয়ার সময় ফোনে কথা বলা বা গান শোনা কিংবা কিছু দেখা থেকে বিরত থাকুন। এর ফলেও ফোনে দ্রুত গতিতে চার্জ হবে।
ভাল মানের চার্জার ব্যবহার করলেও ফোনে দ্রুত গতিতে চার্জ হবে। খুব বেশি সমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।