Israel-Iran War: মিসাইল হামলার অভিঘাত সয়ে নিল চিনা সংস্থার গাড়ি, না ধরল আগুন, না অন্য কোনও সমস্যা, জীবিত বেরিয়ে এলেন ৫ যাত্রী
BYD Car Survives Missile Attack: ক্ষেপণাস্ত্রের অভিঘাত সয়ে নিল। সামান্য টোল খাওয়া ছাড়া কোনও ক্ষতি হল না। ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।

ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
1/10
হামলার পাল্টা হামলা। হুমকির পাল্টা হুঁশিয়ারি। আমেরিকা, ইজ়রায়েল বনাম ইরানের যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে পা রেখেছে। পশ্চিম এশিয়া তো বটেই, পৃথিবীর সর্বত্রই যুদ্ধের আঁচ অনুভূত হচ্ছে।
2/10
কিন্তু এত কিছুর মধ্যে খবরের শিরোনামে উঠে এল একটি চিনা সংস্থার গাড়ি। যুদ্ধচলাকালীন ক্ষেপণাস্ত্রের অভিঘাত সইতে হয় গাড়িটিকে। কিন্তু তাতে গাড়িটির তেমন কোনও ক্ষতি হয়নি, এমনকি যাত্রীরাও সকলে জীবিত রয়েছেন।
3/10
ঘটনাস্থল থেকে যে ছবি এবং ভিডিও সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে, গাড়িটি যেখানে দাঁড়িয়ে ছিল, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে সেখানে বিরাট গর্ত তৈরি হয়েছে। গাড়িটির পিছনের অংশ সেই গর্তে হেলে থাকলেও, এদিক ওদিক টোল খাওয়া ছাড়া তেমন কিছুই হয়নি গাড়িটির।
4/10
গতির নেশা যাঁদের, বিদ্যুৎচালিত গাড়িকে তাঁরা গাড়ি বলেই গণ্য করতে চান না। জেরুসালেমে যে গাড়িটি ক্ষেপণাস্ত্রের অভিঘাত সহ্য করেও চলছে, সেটি বিদ্য়ুৎচালিত গাড়িই। চিনের সংস্থাj lwjf BYD ATTO 3.
5/10
হামলার জবাবে ইজ়রায়েল লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরানও। সেই হামলা পাল্টা হামলা চলাকালীন, গত ১ মার্চ জেরুসালেমে একটি ক্ষেপণাস্ত্র গিয়ে পড়ে। একেবারে গাড়িটির গা ঘেঁষেই আছড়ে পড়ে ক্ষেপমাস্ত্রটি। বড় গর্ত তৈরি হয়।
6/10
প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠলে দেখা যায়, গর্তের উপর গাড়িটির পিছনের অংশ একেবারে হেলে রয়েছে। গাড়িটির এদিক ওদিক টোল খেয়ে গেলেও, তেমন বড় ক্ষতি হয়নি। আগুনও ধরেনি গাড়িটিতে।
7/10
ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার সময় ওই গাড়িতে পাঁচজন যাত্রীও ছিলেন। একজন বেশ চোট পেয়েছেন। বাকিরা চোট পেয়েছেন অল্পবিস্তর। হাই ভোল্টেজ ব্যাটারি সিস্টেম ছিল গাড়িতে। তাও থার্মাল রানঅ্যাওয়ের কোনও ইঙ্গিত চোখে পড়েনি।
8/10
জানা গিয়েছে, ক্ষেপণাস্ত্রের অভিঘাত সহ্য করেও গাড়িটির কেবিনটি একেবারে অক্ষত ছিল। ভেঙে পড়েনি A,B,C পিলার। বরং ৮৫ শতাংশ চ্যাসিস সহযোগে তৈরি স্টিলের খাঁচাটি ছিল, বিস্ফোরণের জেরে নির্গত শক্তিকে সফল ভাবে ছড়িয়ে দিতে পেরেছে।
9/10
বিশেষজ্ঞরা মনে করছে, এই ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিপর্যয় ঘটলে আগামী দিনে গাড়িটি উদ্ধারকার্যে ব্যবহার করা যেতে পারেয কারণ গাড়িটির দরজার হাতল এবং মেকানিক্যাল লকসও কার্যকর ছিল। ফলে গ্যাস কাটার বা অন্য সরঞ্জামের সাহায্য়ে যাত্রীদের গাড়ি থেকে বের করে আনতে হয়নি।
10/10
যাত্রী সুরক্ষার মাপকাঠিতে এমনিতেই বেশ এগিয়ে BYD ATTO 3. ইউরোপিয়ান নিউ কার অ্যাসেসমেন্ট প্রোগ্রামের সেফটি পরীক্ষায় ফাইভ স্টারস প্রাপ্ত।
Published at : 07 Mar 2026 09:41 PM (IST)