Welcome 2022: হোয়াটসঅ্যাপে নতুন বছরে নয়া ফিচার, এই সুবিধাগুলি আসতে চলেছে অ্যাপে

abp ananda   |  29 Dec 2021 11:56 PM (IST)
Welcome 2022: হোয়াটসঅ্যাপে নতুন বছরে নয়া ফিচার, এই সুবিধাগুলি আসতে চলেছে অ্যাপে

WhatsApp New Feature: ২০২২-এ কী কী নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ ? বছর শুরুর আগেই দেখে নিন বৈশিষ্ট্য।

1

Happy New Year 2022: চলতি বছর হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য ছিল বিশেষ সাল। মেটা মালিকানাধীন এই কোম্পানি চলতি বছরে অনেক দুর্দান্ত ফিচার চালু করেছে। আরও অনেক ফিচার নিয়ে কাজ করছে কোম্পানি। আগামী বছরের মধ্যে এগুলো চালু করা হবে। ২০২২ সালে হোয়াটসঅ্যাপ থেকে নতুন এই ফিচারগুলি পাবেন আপনি।

2

অটো ডিলিট অ্যাকাউন্ট: রিপোর্ট বলছে, নতুন এই ফিচার নিয়ে কাজ করছে কোম্পানি। আগামী বছর এটি লঞ্চ হওয়ার কথা। এতে অ্যাকাউন্টটি নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার না করা হলে এটি নিজেই মুছে যাবে বা ডিলিট হয়ে যাবে।

3

রিপিট নোটিফিকেশন: অনেক সময় হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন মিস হয়ে যায়। ফোনটি সবসময় আপনার হাতে থাকে না বা রাখা সম্ভবও নয়। এমন পরিস্থিতিতে কিছু প্রয়োজনীয় নোটিফিকেশন মিস স্বাভাবিক। ২০২২ সালে রিপিট নোটিফিকেশন ফিচার এই সমস্যাটি দূর করবে।

4

আরও লিঙ্কড ডিভাইস সাপোর্ট: বর্তমানে WhatsApp-এর একাধিক ডিভাইস ফিচার আপনাকে 4টি ডিভাইসের সাথে একটি ফোনের অ্যাকাউন্ট লিঙ্ক করতে দেয়৷ ২০২২ সালে আপনি 4টির বেশি ডিভাইস যুক্ত করতে পারবেন নতুন ফিচারের মাধ্যমে।

5

চ্যাটের জন্য থিম সাপোর্ট: ২০২২ সালে WhatsApp তার ইউজারদের জন্য পার্সোনাল চ্যাটিং অভিজ্ঞতার সুযোগ দেবে। এর মাধ্যমে আপনি কাস্টমাইজড ওয়ালপেপার হালকা ও অন্ধকার ওয়ালপেপার ব্যবহার করতে পারবেন। এই ফিচার নিয়েও কাজ চলছে।

6

ভয়েস কলের জন্য নতুন ইন্টারফেস: হোয়াটসঅ্যাপ ভয়েস কলের জন্য একটি নতুন ইন্টারফেস তৈরি করছে। এই নতুন ফিচারের সঙ্গে আপনি এই অ্যাপে কল করার একটি ভিন্ন অভিজ্ঞতা পাবেন। এ বিষয়ে কাজ শুরু করেছে কোম্পানি। নতুন বছরে এই ফিচার আসতে চলেছে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • প্রযুক্তি
  • Welcome 2022: হোয়াটসঅ্যাপে নতুন বছরে নয়া ফিচার, এই সুবিধাগুলি আসতে চলেছে অ্যাপে
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন