WhatsApp Down: দেড় ঘণ্টার বেশি বন্ধ থাকার পর অবশেষে সচল হোয়াটসঅ্যাপ, কেন হয়েছিল গন্ডগোল

ABP Ananda   |  25 Oct 2022 06:30 PM (IST)
WhatsApp Down: দেড় ঘণ্টার বেশি বন্ধ থাকার পর অবশেষে সচল হোয়াটসঅ্যাপ, কেন হয়েছিল গন্ডগোল

প্রতীকী ছবি

1

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ হয়েছিল হোয়াটসঅ্যাপ পরিষেবা। আজ ২৫ অক্টোবর দুপুর ১২টার একটু পর থেকেই শুরু হয়েছিল এই সমস্যা।

2

ভারতের একাধিক শহরে হোয়াটসঅ্যাপে সমস্যার সম্মুখীন হন ইউজাররা। মেসেজ পাঠানো যাচ্ছিল না। ইউজাররা মেসেজ রিসিভ করতেও পারছিলেন না।

3

দেড় ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ ছিল হোয়াটসঅ্যাপ পরিষেবা। তারপর ধীরে ধীরে স্বাভাবিক হয় জনপ্রিয় এই মেসেজিং অ্যাপের সার্ভিস।

4

সমস্যা শুরু হওয়ার পরেই হোয়াটসঅ্যাপের পেরেন্ট অর্গানাইজেশন 'মেটা'-র তরফে জানানো হয় দ্রুত পরিষেবা সচল করার চেষ্টা করছে তারা। শুধু তাই নয়, ইউজারদের সমস্যার কথা বুঝতে পারছে বলেও জানায় মেটা কর্তৃপক্ষ।

5

প্রসঙ্গত উল্লেখ্য, ট্যুইটারেই ইউজাররা প্রথম জানিয়েছেন যে হোয়াটসঅ্যাপ কাজ করছে না। সেই সঙ্গে মুহূর্তের মধ্যে ভাইরাল হতে শুরু করেছিল বিভিন্ন মিম।

6

সাধারণত সোশ্যাল মিডিয়া মাধ্যমে এভাবে ব্যাপক হারে সমস্যা দেখা দিলে তা পর্যবেক্ষণ করে website outage monitor website DownDetector। এই ওয়েবসাইটের মাধ্যমেই আজকের হোয়াটসঅ্যাপের সমস্যাও নজরে এসেছিল।

7

এর আগে গত বছরও এভাবে দীর্ঘক্ষণ হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ ছিল। সেই সময়ে একপ্রকার বিরক্ত হয়েই হোয়াটসঅ্যাপে ছেড়ে টেলিগ্রাম মেসেজিং অ্যাপে স্থানান্তরিত হন অনেক ইউজার।

8

আজ ভারতের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে যেমন- দক্ষিণ আফ্রিকা, গ্রেট ব্রিটেন ও অন্যান্য আরও অনেক দেশেই হোয়াটসঅ্যাপে দেখা গিয়েছিল সমস্যা।

9

হোয়াটসঅ্যাপের এই সমস্যা কেন দেখা গিয়েছে সেই প্রসঙ্গে সুনিশ্চিত ভাবে কিছু জানায়নি মেটা কর্তৃপক্ষ।

10

আজ মুম্বই, কলকাতা, দিল্লি, লখনউ এবং অন্যান্য আরও অনেক শহরেই বন্ধ হয়ে হোয়াটসঅ্যাপের পরিষেবা।

  • হোম
  • ফটো গ্যালারি
  • প্রযুক্তি
  • WhatsApp Down: দেড় ঘণ্টার বেশি বন্ধ থাকার পর অবশেষে সচল হোয়াটসঅ্যাপ, কেন হয়েছিল গন্ডগোল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন