✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Whatsapp Features: হোয়াটসঅ্যাপে হাজির চারটি নতুন ফিচার, কী কী সুবিধা পাওয়া যাবে?

ABP Ananda   |  15 Feb 2023 11:11 PM (IST)
Whatsapp Features: হোয়াটসঅ্যাপে হাজির চারটি নতুন ফিচার, কী কী সুবিধা পাওয়া যাবে?

প্রতীকী ছবি, ছবি সূত্র- নিজস্ব চিত্র

1

ইউজারদের সুবিধার জন্য হোয়াটসঅ্যাপে (Whatsapp) চারটি নতুন ফিচারের ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

2

লেটেস্ট ভার্সানের হোয়াটসঅ্যাপ অ্যাপে এই সমস্ত ফিচারের (Whatsapp Features) সুবিধা পাবেন ইউজাররা।

3

প্লে স্টোর থেকে অ্যান্ড্রয়েড ভার্সানের জন্য নতুন আপডেট ইনস্টল করে নেওয়া যাবে। WABetaInfo- হোয়াটসঅ্যাপ ট্র্যাকার এইসব নতুন ফিচারের কথা প্রকাশ্যে এনেছে।

4

ডকুমেন্ট ক্যাপশন- হোয়াটসঅ্যাপে কোনও ডকুমেন্ট পাঠানোর সময় তার সঙ্গে ক্যাপশন যোগ করার সুযোগ পাবেন আপনি।

5

যখন ইউজার ডকুমেন্ট সিলেক্ট করে পাঠাতে যাবেন সেই সময়েই ক্যাপশন লেখার বার দেখা যাবে। ক্যাপশন সমেত ডকুমেন্ট পাঠানো হলে তা হোয়াটসঅ্যাপ চ্যাটের মধ্যে খুঁজে বের করাও সহজ।

6

গ্রুপ সাবজেক্ট এবং ডেসক্রিপশন দীর্ঘ- হোয়াটসঅ্যাপে কোনও গ্রুপ তৈরি হলে তা কী নিয়ে তৈরি হয়েছে সেটা ভালভাবে বোঝানোর জন্য গ্রুপ সাবজেক্ট এবং ডেসক্রিপশন দেওয়া হয়।

7

আগে ৫১২ ক্যারেক্টারের মধ্যে এই গ্রুপ ডেসিক্রিপশন এবং সাবজেক্ট দিতে হতো। তবে এখন সেই ক্যারেক্টার লিমিট বাড়িয়ে ২০৪৮ করা হয়েছে।

8

১০০ ভিডিও বা মেসেজ শেয়ারের সুবিধা- বর্তমানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ১০০টি পর্যন্ত ছবি এবং ভিডিও শেয়ার করার সুযোগ পাবেন ইউজাররা।

9

এতদিন পর্যন্ত আগে একসঙ্গে ৩০টি মিডিয়া ফাইল পাঠানোর সুবিধা ছিল। এখন সেটাই বাড়িয়ে ১০০ করা হয়েছে।

10

পার্সোনালাইজড অবতার তৈরি করার সুযোগ- হোয়াটসঅ্যাপে ইউজাররা এখন নিজের পছন্দ মতো অবতার তৈরি করার সুযোগ পাবেন। সেই অবতার প্রোফাইল পিকচার হিসেবেও ব্যবহার করা যাবে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • প্রযুক্তি
  • Whatsapp Features: হোয়াটসঅ্যাপে হাজির চারটি নতুন ফিচার, কী কী সুবিধা পাওয়া যাবে?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.