✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Whatsapp Disappearing Message: হোয়াটসঅ্যাপে উধাও হয়েছে মেসেজ? ফিরিয়ে আনা যাবে নিমেষেই, কিন্তু কীভাবে?

ABP Ananda   |  07 Apr 2023 12:10 AM (IST)
Whatsapp Disappearing Message: হোয়াটসঅ্যাপে উধাও হয়েছে মেসেজ? ফিরিয়ে আনা যাবে নিমেষেই, কিন্তু কীভাবে?

প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস

1

ইউজারদের সুবিধায় হোয়াটসঅ্যাপে প্রায়ই নতুন ফিচার চালু হয়। এবার আসছে এক নতুন ফিচার, যা অনেক সুবিধা দেবে ইউজারদের।

2

হোয়াটসঅ্যাপে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ফিচার অনেক আগেই চালু হয়েছে। এবার সেই ফিচারেই যুক্ত হতে চলেছে একটি আপডেট।

3

এমন ফিচার চালু হতে চলেছে যার সাহায্যে ইউজাররা মেসেজ ডিসঅ্যাপিয়ার অর্থাৎ উধাও হওয়া বা মুছে যাওয়া থেকে বাঁচিয়ে রাখতে পারবেন।

4

হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo-র মাধ্যমে এই আপডেট সম্পর্কে জানা গিয়েছে। এই নতুন আপডেট চালু হলে চ্যাট হেডারে থাকবে একটি বুকমার্ক আইকন।

5

গুগল প্লে স্টোরে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সানে বিটা 2.23.8.3 আপডেট উপলব্ধ হয়েছে। এখানেই এই নতুন ফিচার পাওয়া যাবে। বিটা টেস্টাররা প্রথমে সুযোগ পাবেন। আপাতত এই ফিচারের রোল আউট শুরু হয়েছে।

6

একটি রিপোর্টে বলা হয়েছে হোয়াটসঅ্যাপে এই নতুন ফিচার সব ইউজারদের জন্য চালু হলে বুকমার্ক আইকন বেছে নিয়ে ইউজাররা মেসেজ ডিসঅ্যাপিয়ার হওয়া থেকে আটকাতে পারবেন।

7

যদি পরে আবার পুনরুদ্ধার করা মেসেজ ডিলিট করতে চান তাহলে 'আনকিপ' আইকন সিলেক্ট করলে ওই মেসেজ চিরতরে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। আর এই মেসেজ উদ্ধার করা যাবে না।

8

আপাতত হোয়াটসঅ্যাপের একদম লেটেস্ট ভার্সানে এই ফিচার যুক্ত হয়েছে। কিছু সংখ্যক বিটা টেস্টার সুবিধা পাচ্ছেন। আগামী দিনে সব ইউজারদের জন্যই হোয়াটসঅ্যাপের ডিসঅ্যাপিয়ারিং ফিচারের এই আপডেট উপলব্ধ হবে।

9

মেটা (Meta) অধিকৃত জনপ্রিয় মেসেজিং অ্যাপের জন্য ১৫টি নতুন ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ডিউরেশন নিয়ে কাজ করছে কর্তৃপক্ষ।

10

এই ডিউরেশনের তালিকাতেই নতুন করে ১৫টি অপশন যুক্ত হতে চলেছে। এবার যুক্ত হবে- এক বছর, ১৮০ দিন, ৬০ দিন, ৩০ দিন, ২১ দিন, ১৪ দিন, ৬ দিন, ৫ দিন, ৪ দিন, ৩ দিন, ২ দিন, ১২ ঘণ্টা, ৬ ঘণ্টা, ৩ ঘণ্টা এবং ১ ঘণ্টা।

  • হোম
  • ফটো গ্যালারি
  • প্রযুক্তি
  • Whatsapp Disappearing Message: হোয়াটসঅ্যাপে উধাও হয়েছে মেসেজ? ফিরিয়ে আনা যাবে নিমেষেই, কিন্তু কীভাবে?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.