Netflix Password Sharing: ভারতে এখনও নেটফ্লিক্সের পাসওয়ার্ড কারা শেয়ার করতে পারবেন জানেন?

ABP Ananda   |  22 Jul 2023 11:30 PM (IST)
Netflix Password Sharing: ভারতে এখনও নেটফ্লিক্সের পাসওয়ার্ড কারা শেয়ার করতে পারবেন জানেন?

প্রতীকী ছবি

1

ভারতে নেটফ্লিক্স পাসওয়ার্ড শেয়ারিং পরিষেবা বন্ধ করেছে। তবে এখনও কারা নেটফ্লিক্সের পাসওয়ার্ড শেয়ার করতে পারবেন জানেন? নেটফ্লিক্সের নতুন ফিচার সম্পর্কে জেনে নিন খুঁটিনাটি তথ্য।

2

একটি বাড়িতে যাঁরা একসঙ্গে থাকেন, তাঁদের ক্ষেত্রে নেটফ্লিক্সের পাসওয়ার্ড শেয়ার করার সুবিধা থাকছে। একজন প্রাইমারি ইউজার থাকবে। তিনি সাবস্ক্রিপশন নেবেন। আর তাঁর লগ-ইন আইডি ব্যবহার করে বাকিরা নেটফ্লিক্স দেখতে পারবেন।

3

বাড়ির বাইরে থাকলে, এমনকি বেড়াতে গেলেও অব্যাহত থাকবে পরিষেবা। একই বাড়ির সদস্যদের মধ্যে নেটফ্লিক্সের পাসওয়ার্ড শেয়ার করার জন্য Transfer Profile এবং Manage Access and Devices- এই জাতীয় ফিচারও রয়েছে।

4

এতদিন অনেকেই বন্ধুদের নেটফ্লিক্সের পাসওয়ার্ড ব্যবহার করতেন। এই রাস্তা এবার বন্ধ হয়েছে। কারণ নেটফ্লিক্সের মাধ্যমে ট্র্যাক করা হবে যাঁরা পাসওয়ার্ড শেয়ারিং করছেন, তাঁরা একই বাড়ির সদস্য কিনা।

5

আইপি অ্যাড্রেস, ডিভাইস আইডি এবং যে ডিভাইস থেকে লগ-ইন হয়েছে তার মাধ্যমে অ্যাকাউন্টের গতিবিধি পর্যবেক্ষণ ও আরও অনেক প্রযুক্তিগত কৌশলের সাহায্যে এই ট্র্যাকিং প্রক্রিয়া চালু রাখা হবে।

6

অতএব ফাঁকি দেওয়ার উপায় নেই। প্রাইমারি হাউসহোল্ডের বাইরে থেকে পাসওয়ার্ড শেয়ার করে নেটফ্লিক্সে ঢুকতে চাইলে ইউজারকে অ্যাকসেস কোড দিতে হবে তাও আবার সাতদিন পর্যন্ত টানা।

7

অন্যদিকে প্রাইমারি লোকেশনের ওয়াই-ফাই নেটওয়ার্কে ডিভাইস কানেক্ট করতে হবে প্রতি ৩১ দিনে অন্তত একবার। নতুন ফিচারের ফলে নেটফ্লিক্সের সাবস্ক্রাইবার কমে যাওয়ার আশঙ্কাও করছেন অনেকে।

8

নেটফ্লিক্সে পাসওয়ার্ড শেয়ার করা যায় টাকার মাধ্যমে। বিশ্বের অনেক দেশে এই ফিচার ইতিমধ্যেই চালু হয়েছে। তবে ভারতে এই পরিষেবা চালু হবে কিনা সেই প্রসঙ্গে স্পষ্ট ভাবে জানা যায়নি।

9

এক মাসে সিঙ্গল স্ক্রিন এবং এসডি কনটেন্ট (মোবাইল) দেখার খরচ ১৪৯ টাকা। এক মাসে সিঙ্গল স্ক্রিন এবং এসডি কনটেন্ট (বেসিক) প্ল্যানের খরচ ১৯৯ টাকা।

10

এক মাসে দুটো স্ক্রিন এবং ফুল এইচডি কনটেন্ট (স্ট্যান্ডার্ড) খরচ ৪৯৯ টাকা। প্রিমিয়াম প্ল্যান আলট্রা এইচডি কনটেন্ট চারটি স্ক্রিন দেখার এক মাসের খরচ ৬৪৯ টাকা।

  • হোম
  • ফটো গ্যালারি
  • প্রযুক্তি
  • Netflix Password Sharing: ভারতে এখনও নেটফ্লিক্সের পাসওয়ার্ড কারা শেয়ার করতে পারবেন জানেন?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন