Xiaomi Smart Speaker: শাওমির নতুন স্মার্ট স্পিকার, ভয়েস কম্যান্ডের সাহায্যে ব্যবহার করা যাবে রিমোট হিসেবে, দাম কত?

abp ananda   |  17 Jul 2022 01:02 AM (IST)
Xiaomi Smart Speaker: শাওমির নতুন স্মার্ট স্পিকার, ভয়েস কম্যান্ডের সাহায্যে ব্যবহার করা যাবে রিমোট হিসেবে, দাম কত?

প্রতীকী ছবি

1

ভারতে হাজির শাওমির নতুন স্মার্ট স্পিকার, ব্যবহার করা যাবে রিমোটের মতো। ভয়েস কম্যান্ডের সাহায্যে এই স্পিকার বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স পরিচালনা করতে সাহায্য করবে।

2

ভারতে শাওমির নতুন স্মার্ট স্পিকার লঞ্চ হয়েছে IR Control ফিচার নিয়ে। এই স্মার্ট স্পিকার ঠিক কতটা স্মার্ট ডিভাইস, দেখে নিন।

3

শাওমির এই স্মার্ট স্পিকারে রয়েছে ১.৫ ইঞ্চির একটি ফুল রেঞ্জ ড্রাইভার। তার সঙ্গে রয়েছে ফার-ফিল্ড মাইক্রোফোন। শুধু তাই নয়।

4

এছাড়াও শাওমির এই স্মার্ট স্পিকারে রয়েছে একটি এলইডি ডিজিটাল ক্লক ডিসপ্লে। সেইসঙ্গে স্মার্ট স্পিকারে ইনবিল্ট ক্রোমকাস্ট এবং গুগল অ্যাসিসট্যান্ট সাপোর্ট রয়েছে।

5

একটিই রঙে লঞ্চ হয়েছে শাওমির এই স্মার্ট স্পিকার। কেনা যাবে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট এবং ফ্লিপকার্ট থেকে।

6

এই দেশে Xiaomi Smart Speaker (IR Control)- এর আসল দাম ৫৯৯৯ টাকা। তবে বর্তমানে পাওয়া যাচ্ছে ৪৯৯৯ টাকায়। শুধুমাত্র কালো রঙে শাওমির এই স্মার্ট স্পিকার লঞ্চ হয়েছে।

7

শাওমির এই স্মার্ট স্পিকারে রয়েছে একটি ফিজিক্যাল বাটন। তার সাহায্যে স্পিকার প্লে/পজ কিংবা শব্দ বাড়ানো/কমানো অথবা বন্ধ করা সম্ভব। এই স্মার্ট স্পিকারের ওজন ৬২৮ গ্রাম।

8

শাওমির এই স্মার্ট স্পিকারে যে ডিজিটাল ক্লক ডিসপ্লে রয়েছে তার ব্রাইটনেস বা উজ্জ্বলতা DND মোডে রাখলে কমে যায়। এছাড়াও চারপাশের আলোর অনুপাতে এই স্মার্ট স্পিকারের ডিসপ্লের ব্রাইটনেস অ্যাডজাস্ট হয়ে যায়।

9

এই স্মার্ট স্পিকারে অ্যালার্ম দেওয়া সম্ভব। সেই অ্যালার্মে পছন্দের গানও যুক্ত করতে পারবেন ইউজাররা। সেই বন্দোবস্তও রয়েছে।

10

দুটো মাইকের সঙ্গে এই স্মার্ট স্পিকারে রয়েছে গুগল অ্যাসিসট্যান্ট সাপোর্ট। এর ফলে নন-স্মার্ট গ্যাজেট বা ডিভাইসও কন্ট্রোল করা যাবে ভয়েস কম্যান্ডের সাহায্যে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • প্রযুক্তি
  • Xiaomi Smart Speaker: শাওমির নতুন স্মার্ট স্পিকার, ভয়েস কম্যান্ডের সাহায্যে ব্যবহার করা যাবে রিমোট হিসেবে, দাম কত?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন