কিশোরীকে ৩৩ জন মিলে দেড় দিন ধরে ধর্ষণ! ব্রাজিল জুড়ে প্রতিবাদ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 May 2016 10:23 AM (IST)
1
৫ অগাস্ট শুরু হচ্ছে রিও অলিম্পিক। তার দু মাস আগে এই ঘটনায় ব্রাজিল জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ
2
এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মেয়টির প্রেমিক সহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। মেয়েটির প্রেমিক এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে
3
কয়েকদিন পরে দু জন ধর্ষক ট্যুইটারে মেয়েটির অশ্লীল ছবি পোস্ট করে এবং তার নামে অশালীন মন্তব্য করতে থাকে। এরপরেই এই নারকীয় ঘটনা প্রকাশ্যে আসে
4
গত ২০ মে রাতে মেয়েটি তার প্রেমিকের বাড়ি যায়। সেখানেই শুরু হয় অত্যাচার। মাদক খাইয়ে অচেতন করে তাকে ধর্ষণ চলতে থাকে
5
ব্রাজিলে ১৬ বছর বয়সি এক কিশোরীকে ৩৩ জন মিলে টানা ৩৬ ঘণ্টা ধরে ধর্ষণ করেছে