বেফিকর: রণবীর-বাণী কপূরের কিস-সিরিজ!

রিলিজ হতে দেরী আছে। ৯ ডিসেম্বর। কিন্তু তার আগেই যশ চোপড়া ফিল্মস –এর নতুন ছবি ‘বেফিকর’ জল্পনা উসকে দিয়েছে। কেমন লাগবে চুম্বন দৃশ্যগুলি রণবীর সিংহ, বাণী কপূরের, তা নিয়ে এখন থেকেই চর্চা পুরোদমে।
তিনটি পোস্টারেই পৌরুষে ভরা রণবীর আর ‘শুদ্ধ দেশী রোমান্স’ নায়িকা বাণীর ঘনিষ্ঠ চুম্বন দৃশ্য। আদিত্যর মেয়ে আদিরা এক বছরে পা দিচ্ছে। তাকেই স্মরনীয় করে তুলতে ‘বেফিকর’।
রণবীর ট্যুইটারে ছবির সর্বশেষ পোস্টার পোস্ট করে লিখেছেন, উফস! আবার করলাম আমরা। 'Oops, we did it again! @VaaniOfficial #BefikreOn9th @BefikreTheFilm'
রণবীর-বাণীর ছবির পোস্টার বেরিয়েছে। তাতে দেখা যাচ্ছে ছবিতে দুজনেই আবেগঘন মুডে।
ছবির পরিচালক আদিত্য চোপড়া।
রিলিজ হতে দেরী আছে। ৯ ডিসেম্বর। কিন্তু তার আগেই যশ চোপড়া ফিল্মস –এর নতুন ছবি ‘বেফিকর’ জল্পনা উসকে দিয়েছে। কেমন লাগবে চুম্বন দৃশ্যগুলি রণবীর সিংহ, বাণী কপূরের, তা নিয়ে এখন থেকেই চর্চা পুরোদমে।