রিয়াধে টিএসএস সেন্টারে মোদী ঢোকা মাত্রই ‘ভারত মাতা কী জয়’ স্লোগান

রিয়াধের টাটা কনসালটেন্সি সার্ভিস(টিসিএস)-এর অফিসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে উষ্ণ অভ্যর্থনা সংস্থার কর্মীদের।
মোদীর উপস্থিতিতে আপ্লুত টিসিএসের কর্মীরা।
নিরাপত্তার প্রোটোকল ভেঙেই মোদীকে ঘিরে সেলফি তোলারও হিড়িক ওঠে মহিলা কর্মীদের মধ্যে।
দুদিন সৌদি আরবে থাকার কথা প্রধানমন্ত্রীর। দেখা করবেন সৌদি রাজা সলমন বিন আব্দুলআজিজ আল সৌদের ছেলে মোহাম্মদ বিন সলমনেক সঙ্গে।
রিয়াধের টাটা কনসালটেন্সি সার্ভিস(টিসিএস)-এর অফিসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে উষ্ণ অভ্যর্থনা সংস্থার কর্মীদের।
মোদী যখন টিসিএস-এর হলে প্রবেশ করেন, তখনই চারিদিক থেকে স্লোগান ওঠে ‘ভারত মাতা কী জয়’।
মোদী কর্মীদের উদ্দেশ্যে বলেন, তাঁরা ‘সৌদি আরবের গর্ব’। প্রত্যেককে ভারতে আসার আমন্ত্রণও জানান তিনি।
ওয়াশিংটনে দুদিন ব্যাপী পরমাণু নিরাপত্তা সম্মেলনের শেষে সৌদি আরব সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।