এই বলিউড তারকার মারাত্মক আতঙ্ক রয়েছে এই জিনিষগুলোতে, এখনও তাঁরা সেই ভয় কাটিয়ে উঠতে পারেননি
প্রিয়ঙ্কা চোপড়ারও ভয় ঘোড়ায়। কিন্তু সেই আতঙ্ক তিনি কাটিয়ে ওঠার চেষ্টা করছেন
দীপিকা পাড়ুকোনের আতঙ্ক সাপে
বিপাশা বসু যিনি বলিউডের বহু হরর মুভিতে অভিনয় করেছেন, তিনি মাঝে মধ্যেই নিজের হাসির আওয়াজে আতঙ্কিত হয়ে পড়েন
ক্যাটরিনা কাইফের ভয় টম্যাটোয়। জিন্দেগি না মিলেগি দোবারা শ্যুটের পর সেই ভয় কয়েকগুন বেড়েছে
সোনাম কপূর ভয় পান লিফটে উঠতে। তাই যত উঁচুতেই উঠতে হোক না কেন, তিনি সিঁড়ি দিয়েই ওপরে ওঠেন
সিলিং ফ্যানে বেজায় ভয় অর্জুন কপূরের
ফল খেতে মোটেই ভাল লাগে না অভিষেক বচ্চনের। প্রসঙ্গত, ফল দেখলেই পালান জুনিয়র বচ্চন
রণবীর কপূরের ভয় মাকড়সায় এবং আরসোলায়
শাহরুখ খানকে কখনও দেখেছেন ঘোড়ায় চড়তে। ঘোড়ায় তাঁর বেজায় ভয়। তাই শ্যুটিংয়ে ঘোড়ার দৃশ্য তিনি কার্যত এড়িয়েই চলেন
হাতে করে খাবার নাকি খেতেই পারেন না অজয় দেবগণ। তিনি নাকি রুটিও কাঁটা চামচে করে কেটে খান। তিনি পরিচ্ছন্নতাকে ভগবানের মতো পুজো করেন
সেলিনা জেটলির ভয় প্রজাপতিতে।
অনুষ্কা শর্মার ভয় বাইকে। বাইকে সওয়ার হতে তাঁই তাঁকে সাধারণত দেখা যায় না
বিদ্যা বালনের ভয় বিড়ালে। বিড়াল দেখলে অস্থির, চঞ্চল হয়ে ওঠেন বিদ্যা
আলিয়া ভট্টের ভয় অন্ধকারে। আঁধারের ভয় সবসময় জানলা খুলে রেখে, ডিম লাইট জ্বালিয়ে রাতে শোন আলিয়া