✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

প্রচার পেতে প্রেমের খেলা বলিউড তারকাদের!

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  23 Jul 2016 09:53 AM (IST)
প্রচার পেতে প্রেমের খেলা বলিউড তারকাদের!

বলিউড তারকাদের কাছে এ যেন প্রেম প্রেম খেলা! অনেক সময় বলিউড তারকাদের প্রেমের সম্পর্ক নিয়ে জোরদার জল্পনা তৈরি হয়। এই নিয়ে তাঁরা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। পরে তা গুজব বলে খারিজ করে দেন। লাভ অ্যাফেয়ার ছাড়া বিনোদন-দুনিয়ার কথা ভাবা যায় না। অনেকেই বলছেন, সিনেমা মুক্তির আগে প্রচার পেতেই প্রেম নিয়ে এই ছেলেখেলা করেন কোনও কোনও তারকা।সিনেমার মুক্তির পর দেখা যায়, সেই প্রেম গায়েব। দেখে নেওয়া যাক, কয়েকজন সেলেব্রিটি-জুটির সম্পর্ক নিয়ে জল্পনা, যা সিনেমা মুক্তির পর উধাও হয়ে যায়।

1

‘জানে তু ইয়া জানে না’ সিনেমায় জেনেলিয়া ও ইমরান খানের সম্পর্কের কেমিস্ট্রি সাড়া ফেলেছিল। তাঁদের দুজনের অ্যাফেয়ার নিয়েও জোর চর্চা হয়েছিল। পরে এই সম্পর্ককে সিনেমা প্রমোশনের একটি উপায় বলে মনে করা হয়েছিল।

2

বলিউডের চকোলেট বয় শাহিদ কাপূর মীরাকে বিয়ে করেছেন। কিন্তু ‘ইশক-ভিসক’, ‘বিবাহ’, ‘লাইফ হো তো এ্যায়সি’ সিনেমায় অমৃতা রাওয়ের সঙ্গে কাজ করেছেন শাহিদ।ওই সময় দুজনের সম্পর্ক নিয়ে সংবাদমাধ্যমে খুব চর্চা হয়েছিল।

3

‘কাইটস’ সিনেমার সময় বারবারা মোরি ও হৃত্বিক রোশনের প্রেম নিয়ে জল্পনা ছড়ায়। পরে জানানো হয়েছিল যে, দুজনের মধ্যে এমন কোনও সম্পর্ক নেই।

4

‘২ স্টেটস’ মুক্তির আগে আলিয়া ভট্ট ও অর্জুন কাপূরের সম্পর্ক নিয়েও জল্পনা ছড়িয়েছিল।

5

‘দাওয়াত-এ-ইশক’ সিনেমার শ্যুটিংয়ের সময় আদিত্য রায় কাপূর ও পরিনীতার সম্পর্ক নিয়েও জল্পনা ছড়ায়। সিনেমার মুক্তির সঙ্গে সঙ্গে ওই জল্পনা উধাও হয়ে যায়।

6

বলিউড তারকাদের কাছে এ যেন প্রেম প্রেম খেলা! অনেক সময় বলিউড তারকাদের প্রেমের সম্পর্ক নিয়ে জোরদার জল্পনা তৈরি হয়। এই নিয়ে তাঁরা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। পরে তা গুজব বলে খারিজ করে দেন। লাভ অ্যাফেয়ার ছাড়া বিনোদন-দুনিয়ার কথা ভাবা যায় না। অনেকেই বলছেন, সিনেমা মুক্তির আগে প্রচার পেতেই প্রেম নিয়ে এই ছেলেখেলা করেন কোনও কোনও তারকা।সিনেমার মুক্তির পর দেখা যায়, সেই প্রেম গায়েব। দেখে নেওয়া যাক, কয়েকজন সেলেব্রিটি-জুটির সম্পর্ক নিয়ে জল্পনা, যা সিনেমা মুক্তির পর উধাও হয়ে যায়।

7

যখন জন আব্রাহাম ও বিপাশা ডেট করছিলেন তখন জন ও ক্যাটরিনার প্রেম নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। আসলে তা ‘নিউইয়র্ক’ সিনেমার প্রমোশনের একটা অংশ ছিল বলেই মনে করা হয়।

  • হোম
  • Photos
  • খবর
  • প্রচার পেতে প্রেমের খেলা বলিউড তারকাদের!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.