মহারাষ্ট্র রাজভবনের নীচে ব্রিটিশ আমলের বাঙ্কার আবিষ্কৃত

মহারাষ্ট্র রাজভবনের নীচে একটি ১৫০ মিটার লম্বা ব্রিটিশ আমলের বাঙ্কার আবিষ্কৃত হয়েছে।
মহারাষ্ট্র সরকার মনে করেন বাঙ্কারটি শুধু ঐতিহাসিক ভাবেই গুরুত্বপূর্ণ নয়, পর্যটক টানার ক্ষেত্রেও বিশেষ আকর্ষণীয়
আলো-হাওয়া চলাচলেরও ব্যবস্থা রয়েছে।
অদ্ভুতভাবে বাঙ্কারটিতে নিকাশি ব্যবস্থা রয়েছে।
প্রসঙ্গত, দেশ স্বাধীন হওয়ার পর থেকে বাঙ্কারটি বন্ধ থাকলেও, একেবারেই একইরকম থেকে গিয়েছে ভিতরের পরিস্থিতি।
মূলত পাঁচ হাজার স্কোয়্যার ফিট এলাকা জুড়ে তৈরি এই বাঙ্কারটি। তারমধ্যে রয়েছে শেল রাখার ঘর, গান শেল, কার্তুজ রাখার জায়গা, পাম্প এবং ওয়ার্কশপ।
বাঙ্কার প্রবেশপথে একটি ২০ ফুট লম্বা দরজা আছে। এছাড়া দুদিকে ছোট এবং মাঝারি মাপের ঘরও রয়েছে।
প্রথমে খবর ছিল ওখানে একটি সুরঙ্গপথ আছে। পরে দেখা যায় একটি বাঙ্কার রয়েছে। তার ভেতর ১৩টি বিভিন্ন মাপের ঘর রয়েছে।
গত ১২ অগাস্ট বাঙ্কারে ঢোকার প্রবেশ পথে একটি অস্থায়ী দেওয়াল ছিল, সেটা ভাঙা হয়।
তিন মাস আগে প্রত্নতত্ত্ববিদরা মহারাষ্ট্রের রাজ্যপালকে জানিয়েছিলেন, রাজভবনের নীচে একটি ব্রিটিশ আমলের বাঙ্কার থাকার কথা।
মহারাষ্ট্রের রাজ্যপালের সঙ্গে তাঁর স্ত্রী বিনোধা মঙ্গলবার বাঙ্কার পরিদর্শনে গিয়েছিলেন।
ছবিটি টুইট করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ
মালাবার হিলস-এর নীচে এই পরিত্যক্ত বাঙ্কারটি আবিষ্কার করেছেন মহারাষ্ট্রের রাজ্যপাল বিদ্যাসাগর রাও।
মহারাষ্ট্র রাজভবনের নীচে একটি ১৫০ মিটার লম্বা ব্রিটিশ আমলের বাঙ্কার আবিষ্কৃত হয়েছে।