শৈশবের ছবি দেখলে চিনে নিতে পারবেন শাহরুখ, দীপিকা, সলমন, আমির, ক্যাটরিনাকে?

'ছোটবেলায় আমার দাঁতগুলো খরগোশের মতো ছিল!' নিজের এই ছবিটি শেয়ার করে লিখলেন শ্রদ্ধা কপূর!
এই মিষ্টি শিশুটিকে দেখলে কেই কি ধারণা করতে পারবে যে এই শিশুই বড় হয়ে বলিউডের 'ভাইজান' হয়ে উঠবেন! ছবিতে রয়েছেন সলমন খান। সঙ্গে ভাই সোহেল খান!
শিশুটিকে চেনা না গেলেও, মা বাবা কে দেখে চিনে নেওয়া যায় তাঁকে! ইনি রণবীর কপূর!
মায়ের সঙ্গে ক্যাটরিনা কইফ!
পুরষ্কার হাতে নিয়ে দাঁড়িয়ে এই বালিকাকে চেনা যায়? ইনি বর্তমানে নিজের অভিনয়ের জোরে জায়গা করে নিয়েছেন বলিউডের প্রথম সারির নায়িকাদের তালিকায়। ইনি পদ্মাবত! দীপিকা পাড়ুকোন! হাসিটি কিন্তু বদলায়নি দীপিকার!
ছোটবেলায় কেমন দেখতে ছিল আপনার প্রিয় তারকাকে? চিনতে পারবেন তাঁদের শৈশবের ছবি দেখে? রইল একগুচ্ছ তাঁদের ছবি।
বড় বোন শাহিন ভট্টর কোলে আলিয়া ভট্ট!
এই ছবিটি বলিউডের 'পারফেকশানিস্ট' আমির খানের। ছোটবেলার ছবির দেখলে চেনা মুশকিল তাঁকে।
চিনতে পারছেন এই শিশুকে? ইনিই বড় হয়ে সিনেপ্রেমীদের একেবারে হার্টথ্রব হয়েছেন। ইনি বলিউডের কিংখান, শাহরুখ খান! দিল্লিতে কাটানো শৈশবের ছবি এটি