ভুট্টা খেতে ভালবাসেন? এই বর্ষায় খাওয়ার আগে জেনে নিন কিছু তথ্য...
এই প্রতিবেদন গবেষণার ভিত্তিতে করা। এবিপি আনন্দ এর সত্যতা যাচাই করেনি। কোনও প্রস্তাব বা সুপারিশে গুরুত্ব দেওয়ার আগে নিজ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে নেবেন। ছবি-গুগল ফ্রি ইমেজ
এটা তো সকলেই জানেন, যে আমরা পরিষ্কার বাতাসে নিঃশ্বাস নিই না। এরমধ্যেই, খোলা জায়গায় সেঁকা ভুট্টা খেয়ে আপনি আপনার স্বাস্থ্যের সঙ্গে খেলা করছেন। আপনার উচিত, রাস্তার ধারে খোলা জায়গায় সেঁকা ভুট্টা না খাওয়া। ছবি-গুগল ফ্রি ইমেজ
ভুট্টার ওপর যে লেবু ও মশলা দেওয়া হয়ে থাকে, সেটাও কতটা পুরনো, তা জানার কোনও উপায় নেই। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে, এসব জিনিস প্রকাশ্যে দীর্ঘদিন ফেলে রেখে দেওয়া হয়। নয়তো, অনেক পুরনো জিনিস ব্যবহার করা হচ্ছে। ছবি-গুগল ফ্রি ইমেজ
ভুট্টা-বিক্রেতাদের কাছে যে জলের বোতল থাকে, তা কেউ জানেন না, তা কত পুরনো। যিনি ভুট্টা সেঁকছেন, তিনি হাত ধুয়েছেন কি না, তাও জানা থাকে না গ্রাহকদের। সেই নোংরা হাতে সেঁকা ভুট্টা থেকে আপনার শরীরের ক্ষতি হতে পারে। ছবি-গুগল ফ্রি ইমেজ
ভুট্টা সেঁকা হয় কয়লার ওপর। ফলত, সেই সময় ভুট্টার ওপর দূষণ ও কার্বনের স্তর পড়ে। এর ফলে, আপনার শরীরের প্রভুত ক্ষতি হতে পারে। ছবি-গুগল ফ্রি ইমেজ
প্রায়ই দেখা যায়, ভুট্টা-বিক্রেতারা কোনও দেওয়ালের ধারে বা এমন জায়গায় বসেন, যেখানে সাধারণত মানুষ প্রকাশ্যে শৌচকর্ম করতে যান। এমন জায়গা থেকে ভুট্টা কিনলে আপনার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে।ছবি-গুগল ফ্রি ইমেজ
সাধারণত, বৃষ্টির সময় লোক গরম-গরম খাবার খেতে পছন্দ করেন। এই গরমাগরম চটজলদি খাবারের তালিকায় আসে ভুট্টা। প্রায়ই দেখা যায়, রাস্তার ধারে বসা বিক্রেতাদের কাছ থেকে ভুট্টা কিনছেন ক্রেতারা। কিন্তু, আপনারা কি জানেন, ভুট্টা স্বাস্থ্যের পক্ষে কত ক্ষতিকর? চলুন, জেনে নেওয়া যাক, ভুট্টা কী করে আপনাকে অসুস্থ করতে পারে। ছবি-গুগল ফ্রি ইমেজ