✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আজকের রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  07 Aug 2018 06:41 AM (IST)
আজকের রাশিফল
1

আজ অতিরিক্ত সাবধান থাকতে হবে, শরীরে অস্ত্রোপচারের সম্ভাবনা। গৃহ নির্মাণের জন্য অর্থ ব্যয় হতে পারে। আজ কোনও ঘটনা আপনার মনকে নাড়া দেবে। কর্মের জায়গায় অল্পে সন্তুষ্ট থাকুন। আজ বন্ধুদের সঙ্গে বিলাসিতার জন্য সংসারে অশান্তি হতে পারে। কোনও বিষয়ে স্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। আর্থিক দিকে থেকে বাধা কেটে যাবে। শত্রুর কারণে সকালের দিকে মাথা গরম হতে পারে।

2

সকাল থেকে প্রেমের ব্যাপারে কোনও চিন্তার খবর আসতে পারে। আজ ব্যবসায় প্রচুর লাভের আশা রাখতে পারেন। আজ বাইরে থেকে কোনও অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন। স্ত্রীর কথা রাখার চেষ্টা করুন। হজমের গণ্ডগোল বা পেটের সমস্যা থাকবে। অর্থ সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে। পরিচিত কেউ বাড়িতে আসতে পারে। দরকারি কাজ মেটানোর জন্য শুভ দিন। অতিরিক্ত লোভনীয় কোনও সুযোগের দিকে পা না বাড়ানোই শ্রেয়। প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না।

3

আজ উচ্চবিদ্যার যে কোনও কাজ সফল হবেন। কোনও বন্ধুর কারণে কর্মে জটিলতা কেটে যেতে পারে। আইন সংক্রান্ত কোনও কাজে জড়িয়ে পড়তে পারেন। খেলা ধূলায় নাম করার সুযোগ আছে। আজ ব্যবসায় বা কর্মে কোনও সমস্যা থাকবে না। যানবাহন চালানো বা চড়ার সময় একটু সতর্ক থাকতে হবে। বুদ্ধির ভুল হওয়ায় হাতে আসা কোনও কাজ ভেস্তে যেতে পারে। কাছাকাছি ভ্রমণের যোগ রয়েছে। ভাইবোনে কোনও বিবাদ বাড়তে পারে। অতিরিক্ত কাজের চাপের জন্য কাজের প্রতি ক্লান্তি বাড়তে পারে।

4

আজ প্রতিবেশীদের হিংসার কারণে কোনও কাজে বাধা আসতে পারে। প্রতিযোগিতামূলক কাজে এগিয়ে যেতে পারেন। পারিবারিক বিষয়ে বেশি না থাকাই ভাল। সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে। আজ খুব ভাল কোনও বন্ধু আপনাকে ভীষণ ঠকাতে পারে। সহকর্মীর সাহায্যে কর্মে সাফল্য পাবেন। অতিরিক্ত অর্থ খরচে সংসারে অশান্তির সৃষ্টি হতে পারে। গুরুজনদের কথায় মনোযোগ দিন। কাজের চাপ বাড়তে পারে। সকালের দিকে কোনও অহেতুক অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন।

5

প্রেমে নতুন কোনও যোগাযোগ হতে পারে। মনের ইচ্ছা পূর্ণ হওয়ার জন্য আনন্দ। অভিনেতাদের জন্য খুব ভাল সুযোগ আসতে পারে। পড়াশুনার জন্য বিদেশযাত্রা হতে পারে। নতুন গৃহ নির্মাণের সুযোগ এলে হাতছাড়া না করাই ভাল। প্রতিবাদী মনোভাব ত্যাগ করে ফেলুন। বয়সে ছোট কারও জন্য দুশ্চিন্তা। আন্ত্রিক জাতীয় রোগে ভোগান্তি। মাথার যন্ত্রণা বাড়তে পারে। অতিরিক্ত লভের জন্য বিপদ বাড়তে পারে।

6

অভিভাবকদের পরামর্শ আজ আপনার জন্য কার্যকরী হবে। অন্য কেউ কোনও পরামর্শ দিলে সেটা না নেওয়াই শ্রেয়। বাড়ির বাইরে বেশি সময় কাটান। সন্তানের বিষয়ে আজ নিশ্চিন্ত হবেন। আজ কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। দেহের কোনও অংশে খুব ব্যথা সৃষ্টি হতে পারে। কিছু কেনা বেচার জন্য অর্থ খরচ। আজ সারা দিন প্রচুর খাটনির জন্য শারীরিক দুর্বলতা থাকবে। হাড়ের কোনও সমস্যা বাড়তে পারে। দাঁতের কোনও সমস্যা বাড়তে পারে। সকালের দিকে কিছু দান করার ইচ্ছা হতে পারে।

7

অতিরিক্ত উদারতার জন্য কাজের কোনও ক্ষতি হতে পারে। হঠাৎ করে চাকরির যোগ আসতে পারে। ব্যবসায় গুরুজনদের পরামর্শে অগ্রগতির আশা রাখতে পারেন। নিজের কৌশল প্রয়োগ করে কর্মস্থানে উন্নতি। অল্প বিস্তর ভোগান্তি থাকতে পারে। আজ সারা দিন আপনার আয়ের থেকে বেশি ব্যয়ের ইচ্ছা দেখা যাবে। কোনও কারণে অযথা হায়রানি হতে পারে। শত্রুর সঙ্গে আপোষ করুন। সংসারে শান্তি বজায় থাকবে। চোখের কোনও সমস্যা বাড়তে পারে।

8

কোনও কারণে উদ্বেগ বাড়তে পারে। আজ কর্মের দায়িত্ব দ্বিগুণ হওয়ার সম্ভাবনা আছে। শ্বশুরবাড়িতে মনমালিন্য হতে পারে। কোনও পুরনো পাওনা আদায় করতে গিয়ে নাজেহাল। কারও দরকারি কাজে আপনাকে সাহায্য করতে হতে পারে। কর্মক্ষেত্রে বা বাড়িতে যে কোনও জায়গায় মানসিক চাপ বহন করতে হতে পারে। খেলাধূলায় নাম করবার সুযোগ আসতে পারে। দাম্পত্য কলহ মিটে যাবে। উচ্চ বিদ্যার ভাল যোগ। পেটের কোনও সমস্যা বাড়তে পারে। সন্তানের ব্যাপারে কোনও খরচ বাড়তে পারে।

9

গান বাজনার জন্য খরচ বাড়তে পারে। আজ উপর মহল থেকে কোনও চাপ আসতে পারে। কর্মস্থানে মনোমালিন্য সৃষ্টি হতে পারে। পারিবারিক শান্তি বজায় থাকবে। যারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত, তাদের জন্য দিনটি শুভ। আজ উচ্চপদস্থ কোনও ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ কাজ উদ্ধার হতে পারে। পুলিশদের জন্য দিনটি খুব অনুকূল। প্রেমের বিষয়ে কারও কাছে অপমানিত হতে পারেন। স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে। প্রতিবেশীর সঙ্গে সম্পত্তির ব্যাপারে কোনও মামলায় জড়িয়ে পড়তে পারেন।

10

সকাল থেকে মানসিক কষ্ট বাড়তে পারে। নানা দিক থেকে কর্মের যোগ যেমন থাকবে আবার বাধাও থাকবে। পিতার সঙ্গে মতান্তর হতে পারে। দরকারি ব্যাপারে কাজ তাড়াতাড়ি মেটান। শুভ কোনও পরিবর্তন আপনার জীবনে ঘটতে পারে। আজ সারা দিন কোনও কারণে চিত্ত চাঞ্চল্য থাকবে। কারও কাছ থেকে খুব মূল্যবান বস্তু পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা। মানুষের সেবায় মনে শান্তি।

11

সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে অশান্তির জন্য পাড়ার লোকের কাছে হাসির পাত্র হতে পারেন। চাকরির স্থানে সুনাম বৃদ্ধি। ভাল যুক্তির জন্য তর্কে জয় লাভ। ফাটকা আয়ের যোগ বা লটারি কাটার জন্য দিনটি শুভ। আজ সারা দিন কোনও কারনে চিত্ত চাঞ্চল্য ঘটবে। কারও কাছ থেকে খুব মূল্যবান বস্তু পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা। সাধুসেবায় কাজে আসতে পেরে মনে শান্তি। পূজাপাঠের জন্য খরচ বৃদ্ধি।

12

আজ ঘরের পরিবেশ আপনার সঙ্গে থাকবে না। কোনও কিছু কেনার জন্য স্ত্রীর সঙ্গে আলোচনা হতে পারে। শত্রুর সঙ্গে আপোষ করতে হতে পারে। শারীরিক দুর্বলতা বৃদ্ধি। শিক্ষার জন্য কোনও সাফল্য বৃদ্ধি পাবে। সমাজের কোনও কাজের জন্য আপনার চাপ বাড়তে পারে। উত্তেজনার কারণে বিপদ আসতে পারে। স্ত্রীর জন্য বাড়তি আয় হতে পারে। সন্তানের জন্য কোনও সুনাম আজ মানসিক আনন্দ বাড়াবে। ব্যবসার ব্যাপারে কোনও বিবাদ হতে পারে।

  • হোম
  • Photos
  • খবর
  • আজকের রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.