✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আপনার আজকের দিন

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  08 Aug 2018 06:50 AM (IST)
আপনার আজকের দিন
1

কোমরের নীচের অংশে যন্ত্রণা বাড়তে পারে। আজ আপনি কোনও মিথ্যে অপবাদে ফাঁসতে পারেন। পরিবারের কেউ আজ আপনাকে ভুল বুঝতে পারে। আজ আপনি মা, বাবার দায়িত্ব নিতে সক্ষম হবেন। চলাফেরায় বাড়তি সতর্ক থাকুন। ব্যবসায় বা কর্মে আজ বাড়তি লাভ ও সুযোগ পেতে পারেন। আপনার মিষ্টি ব্যবহারে শত্রু পক্ষের মন জয়। অন্যকে বিপদ থেকে রক্ষা করতে গিয়ে নিজে বিপদে পড়তে পারেন। স্ত্রীর শরীরের দিকে নজর দিন।

2

সকালের দিকে বাড়তি কিছু আয় হতে পারে। আজ ব্যবসায় এমন কিছু ঘটবে যা আপনার মনে সংশয় সৃষ্টি করবে। বুদ্ধির জোরে অস্বাভাবিক পরিবেশকে স্বাভাবিক করতে সক্ষম হবেন। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা এই মুহূর্তে না করাই ভাল। চক্ষু পীড়া হতে পারে। আজ কর্মক্ষেত্রে খুব সাবধানে চলবেন। নিজের দুর্বলতা অন্যকে বুঝতে দেবেন না। কোনও আলোচনা থাকলে স্ত্রীর সঙ্গে করুন। কারও বিশ্বাস ভঙ্গের কারণ হতে পারেন। জলপথে ভ্রমণের যোগ।

3

ভাল কোনও জিনিসের প্রস্তাব পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য শুভ সময়। ব্যবসায় আকস্মিক লাভ আপনাকে হতবাক করবে। কর্মে বন্ধুর সাহায্য পেতে পারেন। চক্ষুপীড়ায় ভোগান্তি। অতিরিক্ত অর্থ লাভের আশায় ঝামেলার সৃষ্টি হতে পারে। বিজ্ঞান চর্চায় অগ্রগতির সম্ভাবনা। আজ শত্রুর সঙ্গে কোনও চুক্তিতে আপনি জিততে পারেন। ছোটখাটো শারীরিক ভোগান্তি। পূজাপাঠের জন্য কোনও খরচ বাড়তে পারে।

4

অপরের কোনও কথা মনে কষ্ট বাড়াতে পারে। আজ এমন কিছু সমস্যা দেখা দেবে যেটা সমাধান করতে গিয়ে নাজেহাল হতে হবে। শত্রুর সঙ্গে আপস করা যেতে পারে। বিচক্ষণ কোনও ব্যক্তির জন্য কর্মে উন্নতি। লটারি কাটবেন না। পরোপকারে আজ মনে খুব শান্তি পাবেন। প্রেমের প্রস্তাবে আজ রাজি না হওয়াই ভাল। পাওনা আদায় করতে গিয়ে অপমানিত হতে পারেন। পাড়া প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা হতে পারে।

5

ব্যবসায় কোনও শত্রুর কারণে ক্ষতি হতে পারে। আজ কোনও বিষয়ে আপনাকে ছোটদের করুণার পাত্র হতে হবে। ঘরে বাইরে সমান দায়িত্ব পালন করতে গিয়ে নাজেহাল হতে হবে। সন্তানদের শুভ কোনও যোগাযোগ আসতে পারে। ভাই ভাই অশান্তির যোগ। আজ কোনও বিষয়ে সংশয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাধতে পারে। ব্যবসায়ীদের অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। উচ্চশিক্ষার দিকে সময়টা বিশেষ ভাল নয়। মায়ের শারীরিক অবনতি।

6

সকাল থেকে শরীরে কোনও কষ্ট বাড়তে পারে। ব্যবসায় সাফল্য থাকলেও ব্যয় হবে প্রচুর। উচ্চবিদ্যায় অনেক দূর যেতে পারবেন। যে কোনও পরিস্থিতি সামলাতে নিজের বুদ্ধি প্রয়োগ করুন। দুঃস্থ কোনও ব্যক্তির পাশে দাঁড়াতে হতে পারে। আজ কোনও প্রকার অজানা ভয় আপনাকে তাড়িয়ে বেড়াবে। তৃতীয় ব্যক্তির জন্য সাংসারিক অশান্তি বৃদ্ধি। মধুর ব্যবহারে সকলের মন জয়। গুপ্ত কোনও রোগ থাকলে ফেলে না রাখাই শ্রেয়।

7

নীতিগত দিক দিয়ে আজ উন্নতি হতে পারে। কারও সঙ্গে অশান্তি হতে পারে। ভাই বোনের সম্পর্কে চিড় ধরতে পারে। দূরে কোথাও ভ্রমণ হতে পারে। প্রেমে সাফল্য পাওয়ার বা জট ছাড়ার সম্ভাবনা আছে। খুব পুরনো কোনও দামি জিনিস আপনার হাতে আসতে পারে। সাংসারিক চাপ বৃদ্ধি পাওয়ায় চিন্তা বৃদ্ধি। অন্যের সম্পত্তি আগলানোর দায়িত্ব আসতে পারে। পশুর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা। দুপুরের পরে ব্যবসায় চাপ বাড়তে পারে।

8

আর্থিক ব্যাপারে কোনও চাপ বাড়তে পারে। আজ ব্যবসা ক্ষেত্রে কর্মচারীর ওপর কড়া নজর রাখতে হবে। কাজে অন্যমনস্কতা বাড়তে পারে। বিচক্ষণতার জন্য সকলের মন জয়। গুরুজনদের বাধ্য হয়ে থাকার চেষ্টা করুন। আজ গান বাজনার প্রতি একটু বেশি আকৃষ্ট হবেন। নিজের ভুল বুঝতে পারায় সংসারে শান্তি ফিরে পাবেন। বিলম্ব হলেও আপনার সুনাম হবে। সন্তানদের কথায় গুরুত্ব দিন। পিতার সঙ্গে কোনও বিবাদ বাড়তে পারে।

9

মধুর কথা বলবার জন্য সুনাম বাড়তে পারে। উচ্চ পদস্থ কোনও ব্যক্তির সঙ্গে দেখা হওয়ায় উপকার পাবেন। কারও বিবাহ সংবাদে মনে আনন্দের উদয় হবে। যানবাহনে ওঠা নামায় বিপদের আশঙ্কা। কোমরের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। দাম্পত্য জীবনে কলহ কেটে গিয়ে মিলন হতে পারে। আজ সারা দিন সুখ দুঃখ নিয়ে মিশ্র ভাবে কাটবে। চিকিৎসার জন্য প্রচুর অর্থ অপচয় হতে পারে। জ্যোতিষ চর্চায় অগ্রগতি। বন্ধু বাড়তে পারে।

10

স্ত্রীর জন্য অবসাদ বাড়তে পারে। হস্তশিল্পের জন্য নতুন কোনও প্রচেষ্টা। কর্মচারীদের সঙ্গে ভাল ব্যবহারে সম্মান প্রাপ্তি। উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধা আসতে পারে। অসতর্ক ভাবে কথা বলার জন্য বিপদে পড়তে পারেন। বাড়িতে অনেক আত্মীয় নিয়ে কোলাহল। বাড়ি সাজানোর জন্য খরচ বাড়তে পারে। চাকরির স্থানে উন্নতির যোগ। প্রিয়জনের ব্যবহারে মনে কষ্ট বৃদ্ধি। পড়াশোনা নিয়ে প্রথমে একটু চিন্তা হলেও পরে কেটে যাবে।

11

আজ ব্যবসার দিকে একটি সাবধান থাকা দরকার। নিজের বুদ্ধির জোরে শত্রুপক্ষকে হারাতে সক্ষম হবেন। জমি কেনাবেচার জন্য সময়টা খুব অনুকূল। আজ ভাইবোনদের সঙ্গে ঝামেলা মিটে যেতে পারে। গরিব দুঃখীকে কিছু দান করুন। অন্যের বুদ্ধিতে আজ আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। প্রেম প্রণয় ভাল চললেও বিবাদের সম্ভাবনা আছে। খুব ছোটখাটো ব্যাপারে সংসারে অশান্তি। লটারি যোগ দেখা যাচ্ছে বা পাওনা আদায় হতে পারে।

12

চাকরির ব্যাপারে নতুন কোনও চেষ্টা করতে হবে। অনেক দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা আজ সার্থক হতে পারে। বুদ্ধি খুব স্থির রেখে কাজ করুন। একটু সংযমী হওয়ার বিশেষ প্রয়োজন। কোনও অপ্রীতিকর ঘটনা আপনাকে চিন্তায় ফেলবে। রাজনীতিবিদদের জন্য সময়টা খুব অনুকূল। কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে। কোথাও ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয়। মা, বাবার সঙ্গে কোনও কারণে বিরোধ বাধার সম্ভাবনা আছে।

  • হোম
  • Photos
  • খবর
  • আপনার আজকের দিন
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.