আজকের রাশিফল

অপরের কোনও জিনিসে কোনও প্রকার লোভ বাড়তে পারে। সারা দিন প্রচুর পরিশ্রম করার জন্য শরীরে ক্লান্তি আসতে পারে। ক্ষত থেকে রোগ বাড়তে পারে। সম্পত্তি থেকে কোনও আয় হতে পারে। পিতার সঙ্গে কোনও বিবাদ হতে পারে। কোনও কাজে আজ সাহসের পরিচয় দিতে হবে। ভাল কাজের জন্য কোনও সুযোগ আসতে পারে। মাতার সঙ্গে কোনও বিবাদ হওয়া থেকে সাবধান। ভ্রমণের জন্য খরচ বৃদ্ধি। পিতার জন্য মনে কষ্ট বাড়তে পারে।
নিজের চেষ্টায় প্রচুর অর্থ আয় করতে পারবেন। হজমের গণ্ডগোল হতে পারে। চাকরির জন্য ভাল যোগাযোগ। বাড়তি কোনও খরচের জন্য বাড়িতে বিবাদ। প্রেমে অশান্তি হতে পারে। আজ খুব শুভ দিন। শত্রু আজ দুর্বলতার সুযোগ নিতে পারে। পুজা পাঠের জন্য খরচ বাড়তে পারে। সঙ্গীতচর্চা থেকে আনন্দ বৃদ্ধি। চাকরির স্থানে চাপ বাড়তে পরে। সন্তানের জন্য খরচ বাড়তে পারে।
বাড়িতে কোনও বিবাদ বাধতে পারে। ব্যবসার জন্য খরচ বৃদ্ধি। নিজের চালাকির দ্বারা বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। প্রেমের জন্য মনে আনন্দ বাড়তে পারে। কোনও মহিলা থেকে সাবধান থাকুন। ডাক্তারের খরচ বাড়তে পারে। প্রেমের প্রতি ঘৃণা আসতে পারে। শরীরের কোনও ক্ষত থেকে রোগ বাড়তে পারে। যারা বিদেশে থকেন, তাদের জন্য ভাল সুযোগ আসতে পারে। পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি। ব্যবসার দিকে কোনও চিন্তা থাকবে।
আজ ভাল কোনও কাজে বাধা পড়তে পারে। লজ্জার কোনও কাজ আপনার দ্বারা হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মনে কষ্ট বাড়তে পারে। পড়াশোনার জন্য শুভ পরিবর্তন। ব্যবসার ব্যাপারে কোনও চাপ বাড়তে পারে। শরীরে ক্ষয় বৃদ্ধি। সন্তানের জন্য ব্যয় বাড়তে পারে। কাজের জন্য সুনাম বাড়তে পারে। বিদেশে থাকা কোনও বন্ধুর জন্য মন খারাপ। ব্যবসার দিকে খরচ বাড়তে পারে। বুকে, পিঠে কোনও কষ্ট বাড়তে পারে।
সকাল থেকে প্রতিবেশীর সঙ্গে কোনও বিবাদ বা তর্ক বাধতে পারে। গোপন কোনও রোগ বাড়তে পারে। ব্যবসার দিকে খরচের জন্য চাপ বৃদ্ধি। ঋণ থেকে মুক্তির সুযোগ মিলতে পারে। কাজের দিকে কোনও ভুল হওয়ার সম্ভাবনা। শত্রু থেকে একটু সাবধান। উচ্চপদস্থ কোনও ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ। কোনও আশা নষ্ট হতে পারে। সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি। মহিলা থেকে সাহায্য পেতে পারেন। পেটের কোনও সমস্যা বাড়তে পারে। স্ত্রীর আবদার পূরণ।
একাধিক পথে উপায় করতে গিয়ে বিপদ হতে পারে। কাজের ব্যাপারে উদ্বেগ আসতে পারে। খেলাধূলার জন্য পুরস্কার পেতে পারেন। অহেতুক ক্রোধ বাড়তে পারে। কুটিল মনভাবের জন্য অশান্তি বৃদ্ধি। ব্যবসার দিকে ভাল সুযোগ আসতে পারে। অর্থ ব্যাপারে সাহায্য মেলার সম্ভাবনা। পাওনা আদায়ে দেরি হতে পারে। পেটের সমস্যা থেকে সাবধান। আজ সকাল থেকে কাজের দিকে কোনও প্রকার অনীহা বাড়তে পারে।
খেলাধুলায় জয়লাভ হতে পারে। ব্যবসার দিকে কোনও সমস্যার সমাধান হতে পারে আজ। রাস্তাঘাটে কোনও বিপদ আসতে পারে। স্ত্রীর সঙ্গে কোনও ছোট কারণে বিবাদ হতে পারে। সকাল থেকে অধিক ব্যয় বাড়তে পারে। শিক্ষার ব্যাপারে কোনও ভাল সুযোগ আসতে পারে। কিছু পাওনা আদায় হতে পারে। বিজ্ঞান বিষয় কোনও আলোচনা। ব্যবসার দিকে খরচ বৃদ্ধি। কাছাকাছি কোনও ভ্রমণ হতে পারে।
আয় বৃদ্ধি পেতে পারে। আজ পাওনা আদায়ের জন্য খুব ভাল দিন। বাড়িতে কোনও অনিষ্ট হতে পারে। পেটের কোনও সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। দুপুরের পরে ভাল খবর আসতে পারে। আজ বাহিরে কোনও ভোগান্তি হওয়ার যোগ। মাথার যন্ত্রণা বাড়তে পারে। সংসারে ভুল বোঝাবুঝি বৃদ্ধি পেতে পারে। বন্ধু নিয়ে কোনও বিবাদ। বাড়িতে অনেক অতিথি আসতে পারে। প্রিয়জনের কোনও কথায় মানসিক কষ্ট বাড়তে পারে।
অতিরিক্ত ব্যয়ের কারণে ঋণ হতে পারে। কোনও কারণে প্রতিবেশীর সঙ্গে অশান্তি বাড়তে পারে। অনেক দিনের আশা পূরণ হতে পারে। প্রেমে বাইরের কোনও লোকের সঙ্গে বিবাদ বাড়তে পারে। রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে। বাড়ির কাছে ভ্রমণ হতে পারে। কাজের ভাল সুযোগ আসতে পারে। বাজে কোনও চিন্তার কারণে মনে কষ্ট। লটারি থেকে কিছু আয় হতে পারে। উচ্চব্যক্তির জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন।
কোনও বাজে স্বপ্ন দেখার জন্য মানসিক দিক ভাল থাকবে না। সংসারে অধিক ব্যয় বৃদ্ধি। স্ত্রীর সঙ্গে মনমালিন্য বাড়তে পারে। বাড়িতে অনেক বন্ধু আসতে পারে। গবেষণায় সাফল্য আসতে পারে। ব্যবসার দিকে কোনও চিন্তা বাড়তে পারে। বাড়িতে কোনও কলহ বাধতে পারে। চাকরির স্থানে নিজের বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার। কাজের প্রতি একটু অনিহা আসতে পারে। দাঁতের যন্ত্রণা বাড়তে পারে। চাকরিতে চাপ বাড়তে পারে।
প্রেমে জটিলতা বাড়তে পারে। কোনও উপহার আসতে পারে। কর্মস্থানে অস্থিরতা বাড়তে পারে। আর্থিক ব্যাপারে কোনও চাপ আসতে পারে। কোনও কারণে মনে ভয় বাড়তে পারে। বন্ধুদের সঙ্গে একটু বুঝে কথা বলুন, বিবাদ হতে পারে। হার্টের কোনও সমস্যা হতে পারে। প্রতিবেশীর সঙ্গে কোনও কারণে বিবাদ বা তর্ক হতে পারে। আজ ব্যবসায় মন্দা বাড়তে পারে। কাজের ব্যাপারে উত্তেজনা বাড়তে পারে। শরীরে কোনও অংশে যন্ত্রণা বাড়তে পারে।
সন্তানের জন্য খুব ভাল দিন। সকালের দিকে ব্যবসায় বাড়তি কিছু খরচ হতে পারে। আজ কোনও অশুভ কিছু ঘটতে পারে। শরীরের কোনও অংশে ব্যথা বাড়তে পারে। কর্মস্থানে সমস্যা বাড়তে পারে। অকারণে তর্কে জড়াতে পারেন। স্ত্রীর জন্য বাড়িতে বিবাদ। আত্মীয়ের সঙ্গে সম্পত্তির ব্যাপারে বিবাদ হতে পারে। কর্মস্থানে কোনও বিবাদ নিয়ে চিন্তা। সামাজিক সুনাম আসতে পারে। ব্যবসার ব্যাপারে ভাল যোগাযোগ। বাড়তি খরচের জন্য চিন্তা।