✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আপনার আজকের দিন

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  29 Aug 2018 06:48 AM (IST)
আপনার আজকের দিন
1

সকাল থেকে স্ত্রীর সঙ্গে কোনও বিবাদ হতে পারে। ব্যবসায় লাভের পরিমাণ বাড়তে পারে। কোনও বাজে কথা বলার জন্য মনে অনুশোচনা। জ্যোতিষ চর্চা থেকে মনে আনন্দ। আজ কোনও স্থান থেকে অর্থ আসতে পারে। শরীরে কোনও কষ্ট বৃদ্ধি। স্ত্রী লোকের দ্বারা কোনও ক্ষতি হওয়ার সম্ভাবনা। বাড়তি কোনও খরচের জন্য চাপ। বিদেশে কোনও ব্যবসার ব্যপারে আলোচনা। অনেক দিনের কোনও আশা পূর্ণ হতে পারে।

2

প্রেম ও প্রণয়ে আনন্দ লাভ। বাড়তি কোনও খরচের জন্য বাড়িতে বিবাদ। আত্মীয় শোক হতে পারে। ব্যবসা স্থান মধ্যম। আজ শত্রুর আক্রমণ থেকে একটু সাবধান থাকুন। জমি ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে। পড়াশোনার দিকে কোনও খারাপ কিছু ঘটতে পারে। কোনও কাজের জন্য নিচু হতে হবে। আজ মনের মতো কোনও লোকের সঙ্গে থাকার জন্য আনন্দ বাড়তে পারে। কোনও মিথ্যা অপবাদ জুটতে পারে।

3

ব্যবসার দিকে মহাজনের সঙ্গে বিবাদ। বাড়িতে অনেক বন্ধু আসতে পারে। শরীর নিয়ে কোনও কষ্ট। বুদ্ধির জোরে শত্রু জয়। ভাইবোনে সম্পত্তির ব্যাপারে কোনও বিবাদ। সম্মান নিয়ে টানাটানি। প্রেমের কোনও সম্পর্কে উন্নতি হতে পারে। বাড়িতে কোনও অতিথি আসতে পারে। তবে আজ কোনও ক্ষতির সম্ভাবনা। কোমরে যন্ত্রণা বাড়তে পারে। কর্মস্থানে কোনও কারণে রাগ বাড়তে পারে। বুদ্ধির ভুলের জন্য কোনও চাপ আসতে পারে।

4

ব্যবসার দিকে কোনও বাড়তি যোগাযোগ। দুপুরের পরে কিছু পাওনা আসতে পারে। সম্পত্তির ব্যাপারে কোনও চাপ বৃদ্ধি। অপরের কোনও উপকারের জন্য খরচ বৃদ্ধি। ব্যবসার দিকে কিছু উন্নতি আসতে পারে। সংসারের দিকে একটু শান্তি দেখতে পাবেন। চাকরির স্থানে জটিলতা বাড়তে পারে। আত্মিয়ের সঙ্গে কোনও ছোট বিষয়ে তর্ক বাধতে পারে। বাড়তি কোনও ব্যবসা থাকলে লাভ বাড়তে পারে। মা, বাবার সঙ্গে কোনও ছোট কারণে তর্ক।

5

সারা দিন কোনও কাজে ব্যস্ত থাকতে হবে। চাকরির কোনও শুভ যোগাযোগ আসতে পারে। পিতার সঙ্গে কোনও তর্ক হওয়ার জন্য মন খারাপ হতে পারে। আজ ভ্রমণে কোনও বাধা আসতে পারে। তবে সারা দিন কোনও প্রিয় জনের সঙ্গে থাকার জন্য মনে আনন্দ। খেলাধূলার দিকে শুভ পরিবর্তন। পেটের কোনও সমস্যা বাড়তে পারে। বিবাহের ব্যাপারে কোনও কথাবার্তা। বাড়ির সকলে মিলে ভ্রমণে যাওয়ার আলোচনা হতে পারে। আজ সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা।

6

বাড়িতে কোনও বিবাদের জন্য মানসিক কষ্ট। ব্যবসায় মানসিক শান্তি পেতে পারেন। বিবাহ ব্যাপারে কোনও যোগাযোগ আসতে পারে। আজ একটু সাবধানে থাকুন, কোনও বিপদ আসতে পারে। কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। তবে বিবাহ জীবনে কোনও সুখের খবর আসতে পারে। আর্থিক ব্যাপারে কোনও সুবিধা। সকাল থেকে বাতের ব্যথার কষ্ট বাড়তে পারে। বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে।

7

নেশা থেকে একটু দূরে থাকুন। ব্যবসার দিকে ভাল কিছু ঘটতে পারে। চাকরির স্থানে কোনও উন্নতির সুযোগ। আজ অযথা ব্যয় বাড়তে পারে। কোনও কাজে বার বার চেষ্টা করা বৃথা হবে। শরীরে কোনও কষ্ট অবহেলা করবেন না। আইনি কোনও কাজের জন্য ভাল সুযোগ আসতে পারে। পেটের কোনও সমস্যা বাড়তে পারে। মানসিক দিয়ে কোনও অবসাদ বাড়তে পারে। কোনও মহিলার জন্য বাড়িতে বিবাদ বাধতে পারে।

8

শিক্ষকদের জন্য কোনও শুভ পরিবর্তন। প্রেমের ব্যাপারে কোনও চাপ আসতে পারে। প্রতিবেশীর সঙ্গে কোনও বিবাদে যাবেন না। গান বাজনা নিয়ে যারা কাজ করেন তাদের জন্য কোনও সুযোগ আসতে পারে। নতুন কোনও বন্ধুর জন্য মনে আনন্দ। স্ত্রীর কোনও কাজের জন্য মনে শান্তি মিলতে পারে। আর্থিক চাপ থাকবে। বাড়তি কোনও বিবাদ বাড়তে পারে। পূজা পাঠের জন্য খরচ বৃদ্ধি। আজ সকালের দিকে কোনও খরচ বাড়তে পারে।

9

আর্থিক ব্যাপারে কোনও সুবিধা পেতে পারেন। বাড়িতে কোনও কাজের জন্য সম্মান নষ্ট হতে পারে। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতি। বাড়িতে কোনও লোকের থেকে দুঃখ আসতে পারে। আজ বন্ধুর জন্য কোনও কষ্ট বাড়তে পারে। কোনও ভাল কাজে সাফল্য লাভ। ব্যবসায় উন্নতি বৃদ্ধি। পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার আলোচনা। আজ সকাল থেকে শরীরে কোনও কষ্ট বাড়তে পারে। ব্যবসার দিকে কোনও মহাজনের সঙ্গে বিবাদ।

10

ব্যবসার দিকে কোনও শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে। স্ত্রীর কারণে কোনও খরচ বাড়তে পারে। আজ একটু অভাব বাড়তে পারে। স্বামী, স্ত্রী বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে। অসৎ কোনও কাজের জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। ব্যবসার দিকে কিছু পরিবর্তন হতে পারে। কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে। কোমরের কোনও কষ্ট বাড়তে পারে। একটু দুষ্ট বুদ্ধি বাড়তে পারে। শরীরের ও মনের দিকে কোনও কষ্ট বাড়তে পারে।

11

বাড়িতে কোনও নতুন অতিথি আসবে। কৃষিকাজে সাফল্য আসতে পারে। মাথার যন্ত্রণা বৃদ্ধি। পড়াশোনার দিকে কোনও অসুবিধা হতে পারে। ব্যবসায় আয় বৃদ্ধি। আজ ভ্রমণে না যাওয়া ভাল। কষ্ট বাড়তে পারে। প্রিয়জনের কোনও কাজের জন্য সংসারে অশান্তি। খরচের পরিমাণ বাড়তে পারে। ভ্রমণের জন্য কোনও আলোচনা। ভাল কজের জন্য দিনটি ভাল নয়। আজ সংসারে কোনও অপর ব্যক্তি নিয়ে বিবাদ। ব্যবসার ব্যয় বাড়তে পারে।

12

আজ সারাদিন কোনও খরচ বার বার হতে পারে । বাড়িতে সকলে মিলে ভ্রুমনে আনন্দ বৃদ্ধি । বিবাহ জীবনে সুখের দিন । আইনি কোনও কাজে উচ্চব্যক্তির সাহায়্য । কোনও কারনে আজ সম্মান নষ্ট হতে পারে । সন্তানের ব্যবহারে মনে বিষণ্ণ ভাব । বাড়িতে কোনও শুভ সংবাদ আসতে পারে । সেবা জাতীয় কোনও কাজে মনের শান্তি । মাথার যন্ত্রনা বাড়তে পারে । পিতার শরীর নিয়ে চিন্তা । সকাল থেকে মনের দিকে চঞ্চল ভাব বাড়তে পারে ।

  • হোম
  • Photos
  • খবর
  • আপনার আজকের দিন
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.