✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আজকের রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  01 Sep 2018 06:32 AM (IST)
আজকের রাশিফল
1

আজ কোনও আত্মীয়ের কাছ থেকে আপনি ভাল সাহায্য পাবেন। বেশি অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ। সন্তানদের সঙ্গে বিশেষ আলোচনা। কোনও প্রতিভার জন্য আপনি জনপ্রিয়তা লাভ করতে পারেন। বন্ধুকে অতি বিশ্বাস করার খেসারত দিতে হতে পারে। কোনও ছোট্ট অশান্তি আদালত পর্যন্ত গড়াতে পারে। চলাফেরায় বাড়তি সতর্কতা রাখুন। সকালের দিকে কোনও আর্থিক ক্ষতির খবর আসতে পারে। কর্মস্থানে আজ আপনাকে কারও অনুগত হয়ে চলতে হতে পারে।

2

উচ্চশিক্ষার ক্ষেত্রে ভাল সুযোগ আসতে পারে। সহকর্মীর জন্য কর্মস্থলে শান্তি ভঙ্গ। ব্যাভিচারী মানসিকতার জন্য সংসারে সমস্যা সৃষ্টি হতে পারে। কাউকে সাহায্য করা আজকে অনর্থক বলে মনে হবে। আত্মীয়দের ব্যবহার আপনার প্রতি ভাল থাকবে। দাম্পত্য জীবনে দুশ্চিন্তা। বাড়িতে অতিরিক্ত ব্যয় হতে পারে। হঠাৎ করে কোনও সমাজবিরোধী কাজে ফেঁসে যেতে পারেন। বাড়িতে নতুন বাদ্যযন্ত্র কেনার পরিকল্পনা।

3

নিজের অভিজ্ঞতার বিকাশ আজ বেশি না দেখানোই মঙ্গলজনক। পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত। নিজের কলাকুশলীতে ব্যবসায় অগ্রগতির আভাস। আজ কোনও কাজই মনের মতো করা অসম্ভব। পুরনো পাওনা পেতে বেগ পেতে হবে। কর্মের জায়গায় হিসাব নিয়ে গণ্ডগোল। আজ দুর্গম কোনও কাজকে অতিরিক্ত সরল ভাবে করতে সক্ষম হবেন। সকালের দিকে একটু রক্তচাপের সমস্যা বাড়তে পারে। আজ সারা দিন ব্যবসায়িক উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সফল হবেন।

4

সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা। কর্মস্থানে নিজেকে খুব অসহায় মনে হতে পারে। পরিবারে কারও কাছ থেকে কিছু উপহার পেতে পারেন। আপনার থেকে ছোট কারও সঙ্গে তর্ক বাধতে পারে। মনের মতো মানুষের দেখা পাবেন। ব্যবসার দিকে কোনও মতবিরোধ থেকে সাবধান। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে।

5

প্রাথমিক শিক্ষার দিকে সময়টা মধ্যম। হাড়ে চোট লাগার যোগ আছে। মাথা ঠান্ডা রাখতে পারলে পুরনো কোনও সমস্যা মিটে যেতে পারে। আজ সকল কাজের মধ্যেও ধর্মীয় আলোচনায় মন যেতে পারে। কর্মরত মহিলাদের কর্মে আলস্য দেখা দেবে। শত্রুরা ক্ষতি করতে সফল হবে না। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে মিটে যাবে। সকাল থেকে বাজে খরচের জন্য মথা গরম হবে। আজ ঘরে বাইরে সব দিকে শুভ ফল পাওয়ার আশা করা যাচ্ছে।

6

অতি ক্রোধ মর্যাদা হানির কারণ হতে পারে। ভাই ভাই অশান্তি হতে পারে। আজ পরিবারে কারও ব্যবহারে আপনার ক্ষোভ সৃষ্টি হতে পারে। আজ সারা দিন ব্যয়ের পরিমাণ বেশি থাকবে। শত্রুরা চক্রান্তে জিততে পারবে না। সন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর আলোচনা। আত্মীয়ের কোনও খারাপ খবর আসতে পারে। পিতার সঙ্গে তর্ক হতে পারে। আজ কোনও দুর্ঘটনার সাক্ষী আপনাকে দিতে হতে পারে। কোনও প্রভাবশালী কারও কাছ থেকে উপকার পেতে পারেন।

7

পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি সৃষ্টি হতে পারে। ব্যবসায় লাভের আশা রাখলে গুরুজনদের কথা মেনে চলতে হবে। আজ সারা দিন অন্য দিনের তুলনায় পরিশ্রম বেশি হতে পারে। হঠাৎ ভাল কিছু খাদ্য পেতে পারেন। যুক্তি পূর্ণ আলোচনায় সম্মান প্রাপ্তি। আপনার ব্যবহার আজ একটু খারপ হতে পারে। আজ কর্মচারির জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে। অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরে কোথাও আঘাত লাগতে পারে।

8

পুরনো বন্ধুরা মিলিত হওয়ার সুযোগ পাবেন। গুরুত্বপূর্ণ কাজ সকালের মধ্যে শেষ করুন। আজ শারীরিক অবনতি দেখা যাবে। আজ প্রতিবেশীদের সাহায্য করতে হতে পারে। খুব পরিকল্পনা করে অর্থ ব্যয় করতে হবে। আজ স্বামী, স্ত্রীর মধ্যে বনিবনা নাও হতে পারে। পেটের ব্যথা চুড়ান্ত রূপ নিতে পারে, বিশেষ নজর দেওয়া প্রয়োজন। প্রিয়জনের কাছ থেকে ভালবাসা পেতে পারেন। আজ কোনও সিদ্ধান্তে পরিবার আপনার সঙ্গে থাকবে।

9

আর্থিক টানাপোড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। মা, বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে। সম্পত্তি নিয়ে আত্মীয়দের সঙ্গে ঝামেলা বাধতে পারে। আজ আপনার কোনও উন্নতিতে বন্ধুর অবদান থাকতে পারে। জলপথে ভ্রমণের পরিকল্পনা বাতিল করাই শ্রেয়। সন্তানের জন্য মুখ উজ্জ্বল হতে পারে। বন্ধুর কাছে কোনও সাহায্য পাবেন না। আজ গৃহে বা কর্মস্থানে মাথা প্রচুর ঠান্ডা রেখে চলতে হবে, পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে।

10

সন্তানদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। আজ অনেক ব্যাপারে স্বামীর সাহায্য পাবেন। নৃত্য শিল্পীরা প্রতিভা দেখাবার সুযোগ পাবেন। আজ উচ্চবিদ্যার ক্ষেত্র শুভ ফলপ্রদ থাকবে। বন্ধুদের প্ররোচনায় সায় দিলে বিপদ আসতে পারে। গুরুত্বপূর্ণ কাজ থাকলে সকালের দিকে মিটিয়ে নিন। দামি কোনও জিনিস প্রাপ্তি হতে পারে। ব্যবসার ব্যাপারে কোনও চাপ বাড়তে পারে। কারও সঙ্গে অযাচিত কথা বললে অশান্তি বাধতে পারে।

11

আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ হতে পারে। বিদ্যার্থীদের জন্য সময়টা ভাল নয়। স্ত্রীর বেহিসেবি খরচে সংসারে অশান্তি হতে পারে। বন্ধুদের ব্যবহারে মনে দুঃখ পেতে পারেন। নিজের ভাল বুদ্ধি দিয়ে কর্মস্থানে উন্নতি। যানবাহন বা জমি কোনও কিছু কেনার আগে ভাবনা চিন্তা করা প্রয়োজন। আজ কোনও ভাল কাজ করেও বদনাম আসতে পারে। সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত।

12

শ্বশুরবাড়ির লোকের সঙ্গে ভ্রমণ হওয়ার সম্ভাবনা। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভাল ফল পেতে পারেন। সঞ্চয় ভাঙতে হতে পারে। সহকর্মীরা প্রচুর শত্রুতা করবে, বুদ্ধির দ্বারা সেটা কাটিয়ে উঠতে হবে। পুরনো প্রেম বিবাহে পরিণত হতে পারে। মায়ের স্বাস্থ্যের একটু অবনতি হতে পারে। কিডনির সমস্যায় ভোগান্তি। বাজে খাবারের জন্য পেটের সমস্যা বাড়তে পারে। স্ত্রীর ভাল বুদ্ধির জন্য সংসারে শ্রীবৃদ্ধি হতে পারে।

  • হোম
  • Photos
  • খবর
  • আজকের রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.