✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আপনার আজকের রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  02 Sep 2018 06:30 AM (IST)
আপনার আজকের রাশিফল
1

শরীরের আলস্য কাজের অনেক ক্ষতি করতে পারে। শত্রুর জন্য কোনও কিছু নষ্ট হওয়ার সম্ভাবনা। অকারণে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। কর্মস্থানে কোনও বিশেষ কাজ করে সুনাম অর্জন। অপর কোনও ব্যক্তির জন্য সংসারে অশান্তি। কাজের জন্য দূরে যেতে হতে পারে। বুদ্ধির জন্য শেয়ারে বড় বিপদ থেকে মুক্তি পেতে পারেন। মাত্রাছাড়া ক্রোধ বিপদ ডেকে আনতে পারে। স্ত্রীর সঙ্গে গৃহনির্মাণ নিয়ে আলোচনা। প্রেমের জন্য দিনটি ভাল হতে পারে।

2

উচ্চপদস্থ ব্যক্তির জন্য কোনও বড় বিপদ থেকে উদ্ধার পাবেন। শরীরের দিকে একটু চাপ বাড়তে পারে। কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। অভিনয় জগতে সুনাম বৃদ্ধি পেতে পারে। আইনজীবীদের খুব ভাল সময়। স্ত্রীর আবদার পূরন করতে হতে পারে। বন্ধুর জন্য কোনও বিপদে পড়তে পারেন। ব্যবসার জন্য বাড়তি বিনিয়োগ করতে পারেন। টিউমার জাতীয় কোনও রোগ বাড়তে পারে। প্রেমের জন্য চাপ বাড়তে পারে। পেটের কোনও সমস্যা বাড়তে পারে।

3

শরীর নিয়ে কিছু সমস্যা হতে পারে। পেটের ব্যাপারে শান্তি পাবেন না। ব্যবসার জন্য ভাল খবর আসতে পারে। যারা বিদেশে ব্যবসা করেন তাদের একটু সাবধান থাকা দরকার। বাড়িতে গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে। মাতৃস্থানীয়া কারও কোনও কথায় কষ্ট পেতে পারেন। কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীর অসুস্থ হতে পারে। বাড়তি কোনও কাজের জন্য সময় নষ্ট।

4

অর্থ নিয়ে কিছু সমস্যা হতে পারে। অর্থ ব্যবস্থার জন্য কিছু ঋণ হতে পারে। সংসার নিয়ে স্ত্রীর সঙ্গে আলোচনা। কোনও উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে ব্যবসায় বিপদ থেকে মুক্তি। সম্পত্তির ব্যাপারে কোনও আইনি জটিলতায় পড়তে পারেন। কোনও বন্ধুর ব্যবহারে মনের কষ্ট বাড়তে পারে। সামাজিক কোনও কাজের জন্য সুনাম লাভ করতে পারবেন। প্রেমের জন্য প্রচণ্ড মানসিক চাপ। পিতার শরীর নিয়ে কোনও চাপ বাড়তে পারে।

5

সকালের দিকে শরীর নিয়ে অসুবিধা হতে পারে। বিদেশে উচ্চশিক্ষার সুযোগ মিলতে পারে। আবেগের জন্য বাড়িতে কোনও বিপদে পড়তে পারেন। ভাইবোনের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদে সম্পর্ক নষ্ট হতে পারে। পেটের যন্ত্রণায় কর্মে ক্ষতি। পাড়ার লোকের প্ররোচনায় কাঠি করার জন্য বাড়িতে অশান্তি। স্ত্রীর জন্য কোনও বিপদ থেকে উদ্ধার। কোনও মহিলার জন্য কিছু অর্থ নষ্ট হতে পারে। ব্যবসা স্থান ভাল। বিদেশে কোনও বন্ধুর সঙ্গে কথা হতে পারে।

6

অপরের জন্য ডাক্তারের খরচ বাড়তে পারে। পিতামাতার জন্য এই সপ্তাহে চিন্তা বাড়তে পারে। অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীরে ক্লান্তি বৃদ্ধি। শেয়ারে বাড়তি টাকা লাগাতে পারেন। প্রেমের বাধা মনে কষ্ট বাড়াতে পারে। বন্ধুর সঙ্গে তর্ক থেকে বিবাদ। কেউ স্ত্রীর সঙ্গে আপনার ঝগড়ার সুযোগ নিতে পারে। চাকরির জন্য কোনও উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা। রক্তচাপ নিয়ে চিন্তা। দূরে ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে।

7

শরীরের সমস্যা খুব একটা না থাকলেও মানসিক দিক দিয়ে স্থিতি ভাল থাকবেনা। প্রতিভার বিকাশ লাভে সঠিক দিশা পাবেন। সঙ্গীত নিয়ে যারা চর্চা করেন তারা চেষ্টা করুন, ভাল সময় আসছে। দূর ভ্রমণের পরিকল্পনা বাতিল করাই ভাল। অনেক দিন বাদে সংসার একটু মনের মতো লাগবে। বিভিন্ন শারীরিক সমস্যায় কাজের ব্যাঘাত। লেখাপড়ায় সন্তানের আগ্রহ থাগবে। ব্যবসার জন্য একটু চিন্তা বাড়তে পারে।

8

বাড়িতে কোনও ঝামেলা বাড়তে পারে। বাড়ির লোকের সঙ্গে বনিবনা না হতেও পারে। সব দরকারি কাজ দ্রুত করে ফেলুন। অপরের উপর কোনও কাজের দায়িত্ব দেবেন না। কাজের স্থানে বিবাদের জন্য কাজ বন্ধ হতে পারে। গুরুজনের সঙ্গে কোনও বিবাদের জন্য মনো কষ্ট। সামাজিক কোনও কাজের জন্য সুনাম বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মানসিক চাপ। ভ্রমণে মনের শান্তি। বন্ধুর সঙ্গে কোনও বিবাদের জন্য মানসিক চাপ।

9

বক্তা হিসাবে খুব সুনাম পাবেন। সম্পত্তি ক্রয়-বিক্রয়ের জন্য ভাল সময় হলেও বাড়িতে সম্পতি নিয়ে খুব অশান্তি হতে পারে। সন্তানের পড়াশোনার ব্যাপারে চিন্তা বাড়তে পারে। আইনজীবীদের শুভ সময়। বুদ্ধির ভুলের জন্য কোনও কাজ হাতছাড়া হতে পারে। চাকরির স্থানে কোনও মহিলার সঙ্গে বিবাদ হতে পারে। বন্ধুর দ্বারা বিপদ থেকে উদ্ধার। স্ত্রীর সঙ্গে অপর ব্যক্তি নিয়ে অশান্তি।

10

কুটুম্বিতা নিয়ে কোনও বিবাদ। শরীরের জন্য একটু কাজের ক্ষতি হতে পারে। কর্মস্থানে দায়িত্ব বৃদ্ধি। অভিনয় জগতে সুনাম বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে কোনও বিবাদ পুলিশ পর্যন্ত যেতে পারে। কর্মক্ষেত্রে ভাল কাজের প্রশংসা জুটতে পারে। স্নায়ুপীড়া উপেক্ষা করবেন না। সংসারের খরচ নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ। কোনও কূট ব্যক্তির জন্য ক্ষতি। ব্যবসার সময় মধ্যম। দুপুরের পরে ব্যবসার দিকে চাপ আসতে পারে।

11

কাজের জন্য বিদেশে ভ্রমণ হতে পারে। প্রিয়জনের রোগের জন্য মনোকষ্ট ও অর্থ খরচ হতে পারে। শত্রুর সঙ্গে আপস করবার আগে খুব ভাল ভাবে চিন্তা করুন। ব্যবসার জন্য সুনাম বাড়তে পারে। রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করুন। একাধিক পথে উপার্জন বাড়তে পারে। আলস্যের জন্য ভাল কাজ হাতছাড়া হতে পারে। বিবাহ জীবনে কোনও ছোট কারণে বিবাদ হতে পারে। অর্থ ভাগ্য ভাল। বাড়তি কিছু খরচ হতে পারে।

12

বুদ্ধি ও পরিকল্পনার ভুলের জন্য কর্মস্থানে উচ্চব্যক্তির কাছে অপমানিত হতে পারেন। বিচার বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভাল সময়। ফাটকা কোনও ব্যবসায় লাভ। বাড়িতে কোনও অতিথির সঙ্গে বিবাদ। পিতা ও মাতার শরীর নিয়ে চিন্তা। অংশীদারী ব্যবসায় ভাল লাভ আশা করা যায়। প্রেমে প্রতারিত হতে পারেন। বাড়িতে খরচ নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ। কর্মস্থানে সুনাম বৃদ্ধি। ব্যবসা খুব একটা মনের মতো হবে না।

  • হোম
  • Photos
  • খবর
  • আপনার আজকের রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.