✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আপনার আজকের দিন

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  19 Sep 2018 06:55 AM (IST)
আপনার আজকের দিন
1

পাওনা কোনও অর্থ আদায় হতে পারে। কোনও আঘাতের জন্য মেজাজ বিগড়ে যেতে পারে। কর্মস্থানে কোনও বাধা আসতে পারে। উন্নতির জন্য চেষ্টা থাকবে। চাকরির স্থানে কোনও কাজের চাপ বাড়তে পারে। মাতার শরীর নিয়ে চিন্তা। আর্থিক ব্যাপারে একটু সুবিধা আসতে পারে। পাওনা আদায়ের জন্য মাথা গরম হওয়ার যোগ। ভাল সঙ্গে থাকার জন্য উন্নতি। ভাই বা বোনের সঙ্গে কোনও কারণে বিবাদ হতে পারে। ব্যবসার ব্যপারে চিন্তা।

2

বাড়িতে কোনও প্রকার উৎপাত বাড়তে পারে। সকালের দিকে পেটের কোনও সমস্যা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় বাড়তি কোনও লাভ হতে পারে। বন্ধুর জন্য কোনও কারণে রাগ বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদে ক্ষতি হতে পারে। কোনও আশা পূরণের জন্য আনন্দ হতে পারে। নীতির দিক দিয়ে কোনও কিছু ভুল হতে পার। ব্যবসায় একটু চাপ বৃদ্ধি। প্রিয়জনের থেকে স্নেহ পেতে পারেন। ডাক্তারের জন্য অর্থ ব্যয় বৃদ্ধি। আগুন থেকে সাবধান থাকুন।

3

ভাইয়ের সঙ্গে বিবাদ থেকে আজ একটু সাবধান থাকা দরকার। আজ সারা দিন ব্যবসায় উদ্বেগ দেখা যাবে। ব্যয় বেশি হওয়ায় বাড়িতে কলহ বাধতে পারে। বন্ধুর পাশে দাঁড়াতে না পারায় মনে দুঃখের ছায়া। চোখের সমস্যায় ভোগান্তি। উচ্চ শিক্ষিতদের জন্য ভাল খবর বা যোগাযোগ আসতে পারে। কর্মচারীকে নিয়ে একটু নাজেহাল হতে পারেন। দাম্পত্য জীবন সুখকর হলেও ক্লেশ থাকবে। থাইরয়েডের সমস্যায় ভোগান্তি।

4

চেষ্টায় সাফল্য আসতে পারে। অসৎ সঙ্গে পরে অর্থ নাশ হতে পারে। আজ সন্তানকে সাহায্য করতে পেরে মনে শান্তি আসবে। কাজের অগ্রগতি থেমে যেতে পারে। শরীর একটু খারাপ যেতে পারে। অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে কর্মে বিপত্তির যোগ। একটু সংযত থাকতে পারলে নিজের বাসনা পূরণ হতে পারে। স্নায়বিক রোগে কষ্ট পেতে পারেন। প্রেমে জটিলতা কেটে যেতে পারে। প্রতিবেশীর সঙ্গে বুঝে কথা বলুন।

5

আর্থিক ব্যাপারে ভাল সুযোগ আসতে পারে। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা সফল হতে পারে। বাড়ির কোনও ব্যাপারে বেশি গুরুত্ব না দেওয়াই ভাল। পরিশ্রম করেও তার ফল স্বরূপ কিছু পাবেন না। বাচ্চার দুরন্তপনায় অস্থির হতে হবে। অনেক দিন পর ব্যবসায় উন্নতির যোগ দেখা যাচ্ছে। ভক্তিমূলক কাজে মনোনিবেশ ও তাতে শান্তি। পারিবারিক ঝামেলায় মানসিক অবসাদ। গুরুজনদের সঙ্গে তর্কে না যাওয়াই শ্রেয়। বন্ধুর থেকে বদনাম জুটতে পারে।

6

প্রিয় কোনও বস্তুর ক্ষতি হতে পারে। অতি পরিশ্রমের জন্য শরীরে ক্লান্তি বৃদ্ধি পাবে। আজ ব্যবসায় ভাল আয়ের যোগ আছে। প্রতিবাদী মনোভাবের জন্য চাকরির স্থানে জটিলতা বৃদ্ধি। একাধিক পথে আয় বাড়তে পারে। কোনও বাজে চিন্তার জন্য মনের চাপ বাড়তে পারে। ভাল কাজের জন্য উপহাস জুটতে পারে। কোনও সমস্যার সমাধান হতে পারে। কোনও রোগের থেকে উদ্ধার পেতে পারেন। অপরের উপকারে বিপদ বাড়তে পারে।

7

8

রাস্তাঘাটে কোনও প্রকার ঝুঁকি নেবেন না। আজ ব্যবসার কাজে দূরে যেতে হতে পারে। একাধিক কাজের জন্য আলোচনা হতে পারে। পারিবারিক ছোটখাটো সমস্যা থাকলে কেটে যাবে। গুরুজনদের সঙ্গে সম্পর্কের উন্নতি। আজ কোনও কারণে ব্যবসায় চাপ বৃদ্ধি পেতে পারে। আজ পরিশ্রম হবে প্রচুর। তৃতীয় কারও জন্য স্বামী, স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে। আপনার ওপর প্রতিবেশীর রাগ হবে। সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে।

9

পড়াশোনায় বিষণ্ণতা আসতে পারে। আজ একটু সাবধানে চলাফেরা করুন, বিপদের সম্ভাবনা রয়েছে। ব্যবসার দিকে ভাল সুযোগ আসতে পারে। চাকরির স্থানে আজ তর্ক বেশি না করাই ভাল হবে। কোনও ভুল কাজের জন্য অনুশোচনা হতে পারে। সকালের দিকে কোনও ভাল কাজে যাওয়া ঠিক হবে না। উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে বচসা হতে পারে। উত্তম কোনও কাজের পুরস্কার পেতে পারেন। প্রেমের জন্য গুরুজনের সঙ্গে অশান্তি।

10

বাড়িতে অশান্তির জন্য মানসিক যন্ত্রণা বাড়তে পারে। ছোট রক্তপাতের সম্ভাবনা। ব্যবসার দিকে বাড়তি কোনও বিষয় আলোচনা। পিতার জন্য চিন্তা বাড়তে পারে। চাকরির স্থানে কোনও ব্যক্তির সঙ্গে তর্ক। আর্থিক চাপ বাড়তে পারে। মানসিক দিক দিয়ে একটু চঞ্চল ভাব থাকতে পারে। সামাজিক কারণে সুনাম বাড়তে পারে। পড়াশোনার জন্য কোনও ভাল যোগাযোগ আসতে পারে। গবেষণার দিকে আজ সাফল্য আসতে পারে। ব্যবসার দিকে চাপ বৃদ্ধি।

11

সারা দিন মন খারাপ থাকবে। জলপথে বিপদ আসতে পারে। ব্যবসায় সাফল্য আসতে পারে। প্রিয় ব্যক্তির সঙ্গে থাকার জন্য আনন্দ বৃদ্ধি। আজ কোনও জিনিস চুরি হতে পারে। ব্যয় বৃদ্ধি হওয়ার জন্য সঞ্চয় ঠিক মতো হবে না। সকালের দিকে কোনও বাহিরের ব্যক্তির সঙ্গে বিবাদ হতে পারে। ব্যবসার দিকে অতিরিক্ত লোভের কারণে বিপদ হতে পারে। দুপুরের পরে কাজের জন্য অতিরিক্ত ব্যস্ত হতে হবে। বিবাহ বিষয়ে আলোচনা।

12

সকালের দিকে ব্যবসা থেকে বাড়তি কিছু আয় হতে পারে। ব্যবসায় চুরি থেকে সাবধান। প্রেমের জন্য কোনও যোগাযোগ আসতে পারে। সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা। বাহিরের অশান্তি ঘরে আসতে পারে। পেটের কোনও সমস্যা বৃদ্ধি। দাঁতের যন্ত্রণা বাড়তে পারে। ঠাকুরের কাজের জন্য দান করে আনন্দ। প্রিয় ব্যক্তির সঙ্গে তর্ক বাধার জন্য মানসিক যন্ত্রণা। ব্যবসায় মহাজনের সঙ্গে বিবাদ।

  • হোম
  • Photos
  • খবর
  • আপনার আজকের দিন
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.