✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আজকের রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  25 Sep 2018 07:00 AM (IST)
আজকের রাশিফল
1

আজ গান বাজনার প্রতি একটু বেশি আকৃষ্ট হবেন। নিজের ভুল বুঝতে পারায় সংসারে শান্তি ফিরে পাবেন। বিলম্ব হলেও আপনার সুনাম হবে। সন্তানদের কথায় গুরুত্ব দিন। পিতামাতার সঙ্গে অযথা বিবাদ বাধতে পারে। একটু সাবধান থাকুন আজ। গোপন কোনও রোগ বৃদ্ধি ও খরচ বাড়তে পারে। আজ ব্যবসায় বিচক্ষণতার জন্য সকলের মন জয়। গুরুজনদের বাধ্য থাকার চেষ্টা করুন।

2

আগুনের কাজ খুব সাবধানে করুন, বিপদের আশঙ্কা রয়েছে। ছেলেমেয়েদের জন্য চিন্তা থাকলে মিটে যাবে। সংসারে অযথা কথা না বলাই ভাল, অশান্তি বাধতে পারে। কর্মস্থানে শত্রু বৃদ্ধি হতে পারে। সঙ্গীতচর্চার জন্য দিনটি উপযুক্ত। মা, বাবার সঙ্গে মতবিরোধ হওয়ায় মানসিক চাপ বৃদ্ধি। আইনি কোনও কাজের দিকে শুভ পরিবর্তন। চালকেরা একটু সাবধানে গাড়ি চালাবেন। আজকের দিনটা ব্যবসার দিকে শুভ। সাহিত্যচর্চার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি অনুকূল।

3

যে কোনও পরিস্থিতি সামলাতে নিজের বুদ্ধি প্রয়োগ করুন। দুঃস্থ কোনও ব্যক্তির পাশে দাঁড়াতে হতে পারে। আজ কোনও প্রকার অজানা ভয় আপনাকে তাড়িয়ে বেড়াবে। তৃতীয় ব্যক্তির জন্য সাংসারিক অশান্তি বৃদ্ধি। মধুর ব্যবহারে সকলের মন জয়। গুপ্ত কোনও রোগ থাকলে ফেলে না রাখাই শ্রেয়। পিতার সঙ্গে সম্পত্তির ব্যাপারে বিবাদ বাড়তে পারে। পুরনো কোনও যন্ত্রণা বাড়তে পারে। ব্যবসায় সাফল্য থাকলেও ব্যয়ও আছে প্রচুর। উচ্চ বিদ্যায় অনেক দূর এগোতে পারবেন।

4

ঘরে বাইরে সমান দায়িত্ব পালন করতে গিয়ে নাজেহাল হতে হবে। সন্তানদের শুভ কোনও যোগাযোগ আসতে পারে। ভাইয়ের সঙ্গে অশান্তির যোগ। আজ কোনও বিষয়ে সংশয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাধতে পারে। ব্যবসায়ীদের ব্যবসায় অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। উচ্চশিক্ষার দিকে সময়টা বিশেষ ভাল নয়। মায়ের শারীরিক অবনতি।আজ পথেঘাটে একটু সাবধানে চলুন, কোনও আঘাত লাগতে পারে। আজ কোনও বিষয়ে আপনাকে ছোটোদের করুণার পাত্র হতে হবে।

5

কারও কাছ থেকে সুপরামর্শ পেতে পারেন। সাংসারিক শান্তি বজায় থাকবে। আজ কর্মক্ষেত্রে কারও ওপর অভিমান হতে পারে। স্ত্রীর সঙ্গে মতান্তর হতে পারে। বাড়িতে প্রচুর অতিথি আসতে পারে। কোনও শৌখিন বস্তু কেনার জন্য টাকা পয়সা খরচ হতে পারে। পেটের কোনও সমস্যা বাড়তে পারে। চাকরির স্থানে সুনাম পাবেন। আজ ব্যবসায় বিশেষ নজর থাকবে না এবং ব্যয় বেশি হবে। সন্তানদের নিয়ে একটু উদ্বেগ থাকবে।

6

দূরে কোথাও ভ্রমণ হতে পারে। প্রেমে সাফল্য পাওয়ার বা জট ছাড়ার সম্ভাবনা আছে। খুব পুরনো কোনও দামি জিনিস আপনার হাতে আসতে পারে। সংসারে চাপ বৃদ্ধি পাওয়ায় চিন্তা বৃদ্ধি। অন্যের সম্পত্তি আগলানোর দায়িত্ব আসতে পারে। পশুর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা। পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হওয়ায় আনন্দ বাড়তে পারে। খাবার ব্যাপারে বাড়িতে কোনও অশান্তি বাধতে পারে। বৃথা আজ কারও সঙ্গে অশান্তি হতে পারে। ভাইবোনের সম্পর্কে চিড় ধরতে পারে।

7

বিপদে আত্মরক্ষা নিজেকেই করতে হবে। শারীরিক ভাবে দুর্বল লাগবে। পেটের যন্ত্রণা বাড়তে পারে। বাড়তি কোনও খরচের জন্য বাড়িতে বিবাদ বৃদ্ধি। নতুন কোনও বন্ধু সঙ্গে যোগাযোগ। হতে পারে গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতি। সম্পতির ব্যাপারে কোনও অশান্তি বাড়তে পারে। প্রেমের ব্যাপারে আনন্দ বাড়তে পারে। গান বাজনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের অনেক দূরে এগোনোর সময়। সুখ স্বাচ্ছন্দ্য সংসারে ফিরে আসতে পারে।

8

অর্থ ব্যয় নিয়ে স্ত্রীর সঙ্গে মতবিরোধ হতে পারে। চাকরিতে বদলি হওয়ার যোগ দেখা যাচ্ছে। রক্তচাপজনিত সমস্যা দেখা দিতে পারে। স্বামী, স্ত্রীর মিলিত পরামর্শে ব্যবসায় উন্নতি। প্রেমে অশান্তির জন্য হতাশা গ্রাস করবে। পাড়া প্রতিবেশীদের কাছে হেনস্থার শিকার হতে পারেন। ছেলেমেয়েদের নিয়ে সমাজে মুখ উজ্জ্বল হতে পারে। নিজের মতে চলবার জন্য বাড়িতে বিবাদ বাড়তে পারে। বিদ্যার্থীদের যে কোনও পরীক্ষায় শুভ ফল লাভ হতে পারে।

9

শত্রুর সঙ্গে আপস করা যেতে পারে। বিচক্ষণ কোনও ব্যক্তির জন্য কর্মে উন্নতি। লটারি কাটবেন না। পরোপকারে আজ মনে খুব শান্তি পাবেন। প্রেমের প্রস্তাবে আজ রাজি না হওয়াই ভাল হবে। পাওনা আদায় করতে গিয়ে অপমানিত হতে পারেন। পাড়া প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মানসিক চাপ বাড়তে পারে। যারা হস্তশিল্প নিয়ে ব্যবসা করেন, তাদের জন্য দিনটি খুব ভাল। আজ এমন কিছু সমস্যা দেখা দেবে যেটা সমাধান করতে গিয়ে নাজেহাল হতে হবে।

10

বন্ধুর দ্বারা উপকার পেতে পারেন। গুরুজনদের কথা মানলে ক্ষতির সম্ভাবনা। নিজের শরীরের অপর বিশেষ নজর দিন। টাকা পয়সা বুঝে খরচ করুন, আজ ব্যয় বহুল দিন। সংসারে কোনও দায়িত্ব থাকলে তাড়াতাড়ি সেরে ফেলুন। আজ নিয়মিত কাজে বাধা আসতে পারে। সন্তানের ব্যাপারে উদ্বিগ্নতা থাকবে। কোমরের যন্ত্রণা বাড়তে পারে। অশান্তি থেকে একটু দূরে থাকুন, সমস্যা পুলিশ পর্যন্ত যেতে পারে। আজ যে কোনও কাজে নিজের বাকপটুতার জন্য সাফল্য পাবেন।

11

চাকরির ভাল সুযোগ আসতে পারে। মাঙ্গলিক কাজের জন্য কাউকে বুদ্ধি দিতে হতে পারে। সহকর্মীর হিংসার জন্য কর্মস্থানে ঝামেলার সৃষ্টি হতে পারে। শেয়ার ব্যবসায় একটা সুযোগ নিতে পারেন। চলাফেরায় খুব সাবধানে করুন। ভাইবোনদের থেকে ভাল কিছু আশা করতে পারেন। বাড়তি কথা না বলাই ভাল হবে। আজ সকালের দিকে মন খুব আনন্দে থাকবে। কর্মসূত্রে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা ব্যর্থ হয়ে যেতে পারে। পিতার শরীর নিয়ে ব্যস্ত হতে হবে।

12

ব্যবসায় আকস্মিক লাভ আপনাকে হতবাক করবে। কোনও কাজে বন্ধুর সাহায্য পেতে পারেন। চক্ষুপীড়ায় ভোগান্তি। অতিরিক্ত অর্থ লাভের আশায় ঝামেলার সৃষ্টি হতে পারে। বিজ্ঞান চর্চায় অগ্রগতির সম্ভাবনা। আজ শত্রুর সঙ্গে কোনও চুক্তিতে আপনি জিততে পারেন। ছোটখাটো শারীরিক ভোগান্তির যোগ রয়েছে। বাড়তি কোনও খরচ থেকে সাবধান থাকুন। কোনও অশান্তিতে আজ আপনার দোষ না থাকলেও দোষের ভাগী হতে হবে। বিদ্যার্থীদের জন্য শুভ সময় চলছে।

  • হোম
  • Photos
  • খবর
  • আজকের রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.