✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আজকের রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  28 Sep 2018 06:43 AM (IST)
আজকের রাশিফল
1

আজ অপরকে সুখী করতে গিয়ে আত্মত্যাগ করতে হবে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন। যে কোনও প্রতিযোগিতা মূলক কাজে জেতার আশা রাখতে পারেন। কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে। স্বামী, স্ত্রীর মধ্যে রুক্ষতা বাড়বে। বিশেষ কোনও আলোচনা থাকলে সেরে ফেলুন। শারীরিক দুর্বলতায় ভোগান্তি। বিদ্যার্থীদের সামনে ভাল কিছু করে দেখানোর সুযোগ আসতে চলেছে।

2

আজ ধর্ম আলোচনায় আপনি এগিয়ে থাকবেন। আজ কর্ম জগতে আপনি জনপ্রিয়তা পেতে পারেন। দেহের কোনও অংশে খুব ব্যথা হতে পারে। কিছু কেনাবেচার জন্য অর্থ খরচ। আজ সারা দিন প্রচুর পরিশ্রম হতে পারে। আজ গৃহে বা কর্মস্থানে মাথা প্রচুর ঠান্ডা রেখে চলতে হবে, পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর্থিক টানাপড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। মা, বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে। প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। জলপথে বিপদ।

3

আজ কোনও ভাবে অপরের সমালোচনা করতে যাবেন না। সহকর্মীদের মিষ্টি কথায় ভুলবেন না। স্ত্রীর উপর ভরসা করতে পারেন। পুরনো দিনের কোনও ঝামেলা মিটে যেতে পারে। আজ সারা দিন কর্মে একটু আলস্য থাকলেও সঞ্চয় ভাল হবে। দীর্ঘ মেয়াদি কোনও কাজ তাড়াতাড়ি সেরে ফেলুন। দর্শনশাস্ত্রে স্বীকৃতি বা উন্নতির যোগ দেখা যাচ্ছে। সেবামূলক কাজে মনে শান্তি। আজ আপনি কারও অপবাদের শিকার হতে পারেন।

4

ব্যবসায় কোনও দিক থেকে শ্রীবৃদ্ধির যোগ আছে। কাউকে উপকারের বিনিময়ে অপমানিত হতে হবে। নতুন গৃহ নির্মাণের শুভ সময় আসছে। দাম্পত্য সুখ বজায় থাকবে। আজ সন্তানের ভাগ্যে কিছু অর্থ উপার্জন হতে পারে। বাড়িতে বয়স্ক মানুষদের প্রতি বিশেষ নজর দিন। দামি কিছু হারিয়ে যেতে পারে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হওয়ার যোগ। প্রতিবাদী মানসিকতা মন থেকে ঝেড়ে ফেলুন, না হলে বিপদ।

5

প্রেমে নতুন মোড় আসতে পারে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভাল সময় এসেছে। বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। গঠনমূলক কোনও কাজের চিন্তা করতে হতে পারে। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত। বাড়িতে পোষ্য কেনার জন্য আলোচনা হতে পারে। আজ কর্মক্ষেত্রে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভাল। কোনও বিষয়ে মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। স্নেহভাজন কারও সঙ্গে ঝামেলা বাধতে পারে।

6

আজ অতিরিক্ত লোভ আপনার জীবনে বিপদ ডেকে আনতে পারে। বুদ্ধি স্থির রেখে বিশেষ কোনও কাজের দিকে পা বাড়ানোই শ্রেয়। চাকরিজীবীদের পদোন্নতির যোগ। শরীর স্বাস্থ্য ভাল থাকবে। নতুন কোনও কাজের সুযোগ বা বাড়তি উপার্জন হতে পারে। আজ কিছু দান করে মনে আনন্দ। তৃতীয় কারও জন্য সংসারে অশান্তি হতে পারে। শিক্ষক শিক্ষিকাদের জন্য সময়টা শুভ। উঁচু স্থান থেকে পড়ে গিয়ে আঘাত লাগার সম্ভাবনা।

7

মাতৃকূলের সম্পত্তি পাওয়ার একটা ভাল সুযোগ আসতে পারে। প্রিয়জনের চিকিৎসার কাজে অর্থ ব্যয়। পরিবারে আর্থিক অনটন দেখা দিতে পারে। উচ্চশিক্ষার বিদ্যার্থীদের সামনে বিশেষ সুযোগ আসতে চলেছে। আজ অকারণে মনে ভয় সৃষ্টি হতে পারে। পথে চলার সময় বাড়তি সতর্কতা প্রয়োজন। মনোরম স্থানে ভ্রমণের পরিকল্পনা হতে পারে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য কেটে যাবে। আজ সারা দিন কোনও খরচ বার বার হতে পারে। বাড়িতে সকলে মিলে সুখী সময় কাটাবেন।

8

আজ নতুন কোনও কর্মের সন্ধান করতে হতে পারে। অল্প সঞ্চয় নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে। প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আজ কর্মের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনে কষ্ট পেতে পারেন। মাতৃস্থানীয় কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। সঙ্গীত চর্চার দিকে নতুন রাস্তা খুলতে পারে। পরিশ্রমের ফল ভাল হবে। কিন্তু অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক কষ্ট বৃদ্ধি পেতে পারে।

9

আজ অর্থ সঞ্চয় ও ব্যয় দুটোই সমান থাকবে। বিশেষ কোনও ব্যক্তির দ্বারা সংসারে উন্নতির যোগ দেখা যাচ্ছে। সন্তানদের পরীক্ষার ফল ভাল হবে। শরীরে একটু দুর্বলতা আসতে পারে। আজ সামাজিক কোনও কারণে নিজের বীরত্ব দেখানোর সুযোগ পাবেন। দূরের কোনও আত্মীয়ের অসুস্থতার খবর পেতে পারেন। কর্মস্থানে উদাসীন ভাব আপনার ক্ষতি করবে। শরীরে ব্যথা বেদনা বাড়বে। দীর্ঘ মেয়াদি কোনও রোগের তাড়াতাড়ি চিকিৎসা করুন।

10

প্রতিবেশীর দ্বারা ব্যবসায় কোনও প্রকার উপকার পেতে পারেন। কারও প্ররোচনায় পা দেবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে। প্রেমের দিকে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ আছে। আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। বাড়িতে চুরি হওয়ার সঙ্কেত। বিজ্ঞান চর্চায় অগ্রগতির যোগ দেখা যাচ্ছে।

11

আজ সারা দিন ব্যবসা ভাল চলবে কিন্তু পরে জটিলতা আসতে পারে। কারও জিনিসের দায়িত্ব আজ নেবেন না। সম্পত্তি কেনাবেচার শুভ সময়। যানবাহন চরার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। আজ অর্থোপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা। নতুন কোনও ব্যবসা করার কথা ভাবতে পারেন।

12

ব্যয়ের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে। শরীরে নানা রূপ রোগের উপদ্রব বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। ভাই বোনদের সঙ্গে হঠাৎ করে ঝামেলা সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা বাধতে পারে। শরীরে কোনও সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে। অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। প্রেমের জট ছেড়ে যাবে।

  • হোম
  • Photos
  • খবর
  • আজকের রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.