আজকের রাশিফল

বাড়িতে কিছু চুরি হতে পারে। ব্যবসার দিকে কোনও মহাজনের সঙ্গে বিবাদ হতে পারে। আর্থিক ব্যাপারে কোনও সুবিধা পেতে পারেন। বাড়িতে কোনও কাজের জন্য সম্মান নষ্ট হতে পারে। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতি। বাড়ির কারও কাছ থেকে দুঃখ পেতে পারেন। আজ বন্ধুর থেকে কোনও কষ্ট পেতে পারেন। কোনও ভাল কাজে সাফল্য লাভ। ব্যবসায় উন্নতি বৃদ্ধি। প্রেমের ব্যাপারে কোনও বিবাদ অনেক দূর যেতে পারে। বাড়তি কিছু খরচ হতে পারে।
কোনও ভুল কাজের জন্য কেউ আপনাকে কটু কথা শোনাতে পারে। সকাল থেকে স্ত্রীর সঙ্গে কোনও বিবাদ হতে পারে। ব্যবসায় লাভের পরিমাণ বাড়তে পারে। কোনও বাজে কথা বলবার জন্য অনুশোচনা হতে পারে। জ্যোতিষ চর্চা থেকে মনে আনন্দ। আজ কোনও স্থান থেকে অর্থ আসতে পারে। শরীরে কোনও কষ্ট বৃদ্ধি। স্ত্রী লোকের দ্বারা কোনও ক্ষতি হওয়ার সম্ভাবনা। বাড়তি কোনও খরচের জন্য চাপ। পেটের ব্যাপারে একটু চিন্তা বাড়তে পারে।
ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা। আজ সতর্ক না থাকলে কর্মক্ষেত্রে সম্মানহানি হওয়ার যোগ আছে। কোনও মহৎ ব্যক্তি আপনাকে যেচে উপকার করতে পারে। চাকরিতে বদলি হওয়ার যোগ দেখা যাচ্ছে। আজ সারা দিন ব্যবসায় উদ্বেগ দেখা যাবে। ব্যয় বেশি হওয়ায় বাড়িতে কলহ বাধতে পারে। বন্ধুর পাশে দাঁড়াতে না পারায় দুঃখ পেতে হবে। অতিরিক্ত পরিশ্রমে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। হাতের যন্ত্রণা বাড়তে পারে।
বাড়িতে বিবাদ বাড়তে পারে। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা সফল হতে পারে। বাড়ির কোনও ব্যাপারে বেশি গুরুত্ব না দেওয়াই ভাল। পরিশ্রম করেও তার ফল স্বরূপ কিছু পাবেন না। বাচ্চার দুরন্তপনায় অস্থির হতে হবে। আজ কোনও বিষয়ে সংশয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাধতে পারে। ব্যবসায়ীদের ব্যবসায় অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। উচ্চশিক্ষার দিকে সময়টা বিশেষ ভাল নয়। মায়ের শারীরিক অবনতি। কাজের লোকের ব্যাপারে কোনও চিন্তা বাড়তে পারে।
জলপথে আজ একটু বিপদ হতে পারে। প্রেমের বাধা মিটে গিয়ে সুখের সময় আসতে চলেছে। হঠাৎ কোনও দ্রব্য প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। ভুল কোনও সিদ্ধান্ত আপনার ভাল সময়কে নষ্ট করতে পারে। সংসারে প্রচুর ব্যয় হতে পারে। অকারণে আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে। মামলা মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা। স্নায়বিক ভোগান্তির যোগ। বাড়তি কিছু কথা বিবাদ বাড়াতে পারে।
মাথার যন্ত্রণা বাড়তে পারে। আজ ব্যবসায় চাপ বৃদ্ধির সঙ্গে লাভ ভাল হবে। জীবনের মূল্যবান কোনও সিদ্ধান্ত আজ নিতে হতে পারে। সংসারে সুখ শান্তি বজায় থাকবে। সন্তানদের জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় বা কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন এবং খুব বুঝে কথা বলুন। আজ সারা দিন হিসেব করে চললেও খরচ হতে পারে। শারীরিক ক্ষমতা অনুযায়ী কাজ করুন, অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে।
সন্তানের জন্য কোনও ভাল খবর আসতে পারে। শরীর ও মনে কোনও কষ্ট বাড়তে পারে। ব্যবসায় কোনও শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে। স্ত্রীর কারণে কোনও খরচ বাড়তে পারে। আজ একটু অভাবের পরিমাণ বাড়তে পারে। স্বামী, স্ত্রী বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে। অসৎ কোনও কাজের জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। ব্যবসার দিকে একটু পরিবর্তন হতে পারে। কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে। কোমরের যন্ত্রণা বাড়তে পারে।
গাড়ি চালকদের জন্য চিন্তার দিন। আজ সারাদিন কোনও খরচ বার বার হতে পারে। বাড়িতে সকলে মিলে ভ্রমণে আনন্দ বৃদ্ধি। বিবাহ জীবনে সুখের দিন। আইনি কোনও কাজে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য। কোনও কারণে আজ সম্মান নষ্ট হতে পারে। সন্তানের ব্যবহারে মনে বিষণ্ণ ভাব। বাড়িতে কোনও শুভ সংবাদ আসতে পারে। সেবা জাতীয় কোনও কাজে মনের শান্তি। শরীরে হাতে যন্ত্রণা বাড়তে পারে। কথা একটু কম বলা দরকার আজ।
পদোন্নতিতে বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে। শ্বশুরবাড়ির কাছ থেকে কিছু উপহার পেতে পারেন। শরীরে কোথাও চোট লাগতে পারে। ব্যবসায়ীরা কর্মচারীকে চোখে চোখে রাখুন। যারা বিবাহের কথা ভাবছেন তাদের জন্য খুব শুভ সময় আসছে। যারা পদার্থবিদ্যা নিয়ে লেখাপড়া করছেন, তারা সাফল্য পাবেন। লিভারের সমস্যায় ভোগান্তি। সংসারে অশান্তি মিটে যাবে। কানের যন্ত্রণা বাড়তে পারে। পিতার সঙ্গে ভ্রমণের ব্যাপারে আলোচনা।
কর্মের ব্যাপারে কোনও বদনাম হতে পারে। আজ সংসারে কোনও তৃতীয় ব্যক্তি নিয়ে বিবাদ হতে পারে। ব্যবসায় ব্যয় বাড়তে পারে। বাড়িতে কোনও নতুন অতিথি আসতে পারে। কৃষিকাজে সাফল্য আসতে পারে। মাথার যন্ত্রণা বৃদ্ধি। পড়াশোনার দিকে কোনও অসুবিধা হতে পারে। ব্যবসায় আয় বৃদ্ধি। আজ ভ্রমণে না যাওয়াই ভাল, কষ্ট বাড়তে পারে। প্রিয়জনের কোনও কাজের জন্য সংসারে অশান্তি। মায়ের জন্য বাড়িতে বিবাদ বাধতে পারে।
কেউ আজ আপনার প্রতি খারাপ ব্যবহার করতে পারে। কোনও মিথ্যা অপবাদ জুটতে পারে। প্রেম ও প্রণয়ে আনন্দ লাভ। বাড়তি কোনও খরচের জন্য বাড়িতে বিবাদ। আত্মীয় শোক আসতে পারে। ব্যবসা স্থান মধ্যম। আজ শত্রুর আক্রমণ থেকে একটু সাবধান থাকুন। জমি ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে। পড়াশোনায় কোনও খারাপ কিছু ঘটতে পারে। কোনও কাজের জন্য নিচু হতে হবে। পিতার ব্যাপারে কোনও চিন্তা বাড়তে পারে।
কানের যন্ত্রণা বাড়তে পারে। বাড়তি কিছু খরচের জন্য ঋণ নিতে হতে পারে। মানসিক দিক থেকে আজ কারও কাছে অপদস্ত হতে পারেন। ভাল কাজের পরিবর্তে উপহাস জুটবে। কর্মস্থলে ঝামেলা মিটে যেতে পারে। আজ বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। বাড়িতে অতিথি সমাগমে মনে আনন্দের সৃষ্টি। তৃতীয় ব্যক্তির জন্য চারিত্রিক অবনতি। হঠাৎ বিষয় সম্পত্তি প্রাপ্তি যোগ। অপ্রিয় সত্যি কথা বলায় বিপত্তি আসতে পারে। কিছু পাওনা আদায় হতে পারে।