✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আজকের রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  09 Oct 2018 07:02 AM (IST)
আজকের রাশিফল
1

তৃতীয় ব্যক্তির জন্য সংসার থেকে দূরত্ব বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে শত্রুতা হতে পারে। ভাল কাজের পরিপ্রেক্ষিতে হতাশা আসবে। নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন, উন্নতির যোগ রয়েছে। পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতা আসবে। কোনও ব্যাপারে মামলায় জড়িয়ে পড়তে পারেন। বুদ্ধি বলে জয়। পিতার শরীরের জন্য কোনও চিন্তা ও খরচ বাড়তে পারে। কাজের ভুলের জন্য উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমানিত হতে পারেন। স্ত্রীর দ্বারা ব্যবসায় শুভ কিছু হতে পারে।

2

বাসস্থান পরিবর্তন নিয়ে স্ত্রীর সঙ্গে মতবিরোধ। পুরনো ঋণ শোধ হতে পারে। বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে। নিজের ভুলের ফলে নানা দিক থেকে অপব্যয় হতে পারে। বাড়তি কোনও ব্যবসার কথা না ভাবাই শ্রেয়। রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাধতে পারে। জ্বর জ্বালায় কষ্ট। ভাই ভাই বিবাদ বৃদ্ধি। কোনও সুন্দর পুরুষের প্রতি দুর্বলতা বাড়তে পারে। নিজের নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদোন্নতি।

3

আজ সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে। পারিবারিক দিকে সুখ শান্তি বজায় থাকবে। কারও প্ররোচনায় পা দেবেন না। আজ আপনার কোনও উদ্দেশ্য সফল হতে পারে। সকালের দিকটা ভাল চললেও বিকেলটা খুব একটা ভাল নয়। সন্তানদের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। ছোটখাটো বিষয়ে মায়ের সঙ্গে মনোমালিন্যের সৃষ্টি হতে পারে। আপনার কোনও খারাপ কথার জন্য অশান্তি বাড়তে পারে। আজ আপনি নতুন কোনও সংগঠনমূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন।

4

ভুল বোঝাবুঝির জন্য পারিবারিক সমস্যা হতে পারে। বাড়িতে নতুন কোনও অতিথি আসতে পারে। মাত্রাছাড়া জেদ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। অতিরিক্ত অর্থ লাভের আশায় ঝামেলার সৃষ্টি হতে পারে। বিজ্ঞানচর্চায় অগ্রগতির সম্ভাবনা। আজ শত্রুর সঙ্গে কোনও চুক্তিতে আপনি জিততে পারেন। ছোটখাটো শারীরিক ভোগান্তি। সম্পত্তির ব্যাপারে কোনও চাপ আসতে পারে। কর্মে অন্য দিনের তুলনায় আজ চাপ একটু বেশি হতে পারে।

5

ব্যবসায় লাভ বৃদ্ধি পেতে পারে। পরিশ্রমের উপযুক্ত ফল পাবেন না। শিল্পীদের জন্য খুব ভাল সময়। আজ সারা দিন খুব সমঝে চলুন, মামলায় জড়িয়ে পড়তে পারেন। গান বাজনার সঙ্গে যুক্তদের পক্ষে দিনটি ভাল। কোনও আত্মীয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারেন। মিথ্যা অপবাদে ফাঁসতে পারেন। পেটের যন্ত্রণা বাড়তে পারে। কোনও উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা। প্রিয়জনের কাছ থেকে কোনও আঘাত পেতে পারেন। বাড়িতে কিছু আনন্দের ঘটনা ঘটতে পারে।

6

প্রেমে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে পারে। স্ত্রীর স্বাধীনচেতা স্বভাবের জন্য সংসারে অশান্তি। হঠাৎ কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। সন্তানদের কোনও কাজের জন্য সাহায্য করতে হতে পারে। ব্যবসায় নতুন কর্মী নিযুক্ত করা ঠিক হবে না। বন্ধু সমাগমে মনে উৎফুল্লতা বৃদ্ধি। আপনার সহ্য ক্ষমতা আপনাকে বাঁচাবে। অযথা কথা খুব কম বলবেন। সকালের দিকে মাথার যন্ত্রণা বাড়তে পারে। আজ সহকর্মীরা নিজের ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে।

7

বিশেষ উচ্চ কোনও কাজ করায় সমাজে মর্যাদা লাভ হতে পারে। লটারিতে হঠাৎ প্রাপ্তি যোগ। চিকিৎসাজনক কাজে সারাদিন অস্থিরতা থাকবে। নব নির্মাণে অর্থ সঞ্চয়। ব্যবসায় কোনও নতুন চিন্তা ভাবনা আসতে পারে। পিতার সঙ্গে কোনও ছোট বিবাদ বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে দূরে ভ্রমণের আলোচনা। ব্যবসায় অর্থ প্রাপ্তির যোগ আছে। নিজের ভুল সংশোধন করার ফলে সংসারে শান্তি আসবে। গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে। জলপথে ভ্রমণ না করাই ভাল হবে।

8

ভাইবোনের সঙ্গে বিবাদ বা বিচ্ছেদও হতে পারে। শত্রুর সঙ্গে চুক্তিতে কাজ সমাধান। প্রেমে নতুন মোড় আসতে পারে। আজ যে কোনও নতুন ব্যবসার জন্য প্রচেষ্টা করতে পারেন। আজ সারা দিন বেশ উত্ফুল্লতায় কাটবে। সব পরামর্শদাতা আপনার পক্ষে শুভ নয়। বাড়ির লোক আপনাকে বুঝবে না। কাছে কোনও ভ্রমণ হতে পারে। খাবারের জন্য খরচ বাড়তে পারে। ভ্রমণে কোনও কিছু হারানো নিয়ে সমস্যায় পড়তে পারেন।

9

সম্পত্তির অধিকার চাওয়ায় ঝামেলার সম্মুখিন হতে পারেন। জলপথে বিপদ বাড়বে। অতিরিক্ত আবেগের জন্য কাজের ক্ষতি হতে পারে। উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। শরীরে পুরনো রোগের উৎপাত বাড়বে। বাড়তি কোনও খরচ চিন্তা বৃদ্ধি করবে। ব্যবসার দিকে মন্দা আসতে পারে। কোনও উচ্চাশার কারণে মানসিক যন্ত্রণা বৃদ্ধি। ব্যবসায় জটিলতা কাটিয়ে সঞ্চয়ের ভাবনা করাই শ্রেয়। ভ্রমণের পরিকল্পনায় বাধা আসাতে পারে।

10

পরোপকারে সংসারে শান্তি ভঙ্গ হতে পারে। সজ্জন ব্যক্তির সান্নিধ্যে সুখ। সন্তানের কাজের ফলে আনন্দ ও গর্ববোধ। বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। উচ্চপদস্থ চাকরির যোগ দেখা যাচ্ছে। বাড়িতে শুভ বা মাঙ্গলিক কাজের জন্য অর্থ খরচ। সম্পত্তির ব্যাপারে কোনও আইনের সাহায্য নিতে হতে পারে। আজ সকালের থেকে খরচ বাড়তে পারে। গুরুজনদের সদুপদেশে সংসারে শ্রীবৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্রে নিজের দোষে খারাপ পরিস্থিতির শিকার হবেন।

11

ব্যবসার উন্নতির জন্য কোনও চেষ্টা করতে হতে পারে। অর্থভাগ্য ভাল তবে প্রেমের ব্যাপারে অবসাদ আসতে পারে, সতর্ক থাকুন। আজ বিষণ্ণতা আসতে পারে। নিজের মতে চলার জন্য অশান্তি বৃদ্ধি। শুভ কাজে বাধা বাড়তে পারে। বাঁকা পথে আয়ের জন্য কাজে বাধা আসতে পারে। চাকরির স্থানে কাজের চাপে শারীরিক অসুস্থতা। সকাল থেকে মানসিক চাপ বাড়তে পারে। গুরুদেবের প্রতি ভক্তি বৃদ্ধি। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।

12

আইনি কোনও কাজ থেকে সাবধান থাকুন। ব্যবসার কোনও কাজের জন্য দূরে যেতে হতে পারে। নিজের আত্মীয় শত্রুতা করতে পারে। কর্মস্থানে আনেক দিন বাদে নিজের প্রতিভার প্রকাশ করতে পারবেন। ব্যবসায় কোনও বিষয় নিয়ে ঝামেলা হতে পারে। পেটের কোনও রোগ হতে পারে। ভ্রমণের কোনও পরিকল্পনা নষ্ট হতে পারে। বাড়িতে কোনও বাজে খবর আসতে পারে। দাম্পত্য কলহ বাধতে পারে আজ।

  • হোম
  • Photos
  • খবর
  • আজকের রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.