✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আজকের রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  13 Oct 2018 07:02 AM (IST)
আজকের রাশিফল
1

বাসস্থান কেনাবেচার পরিকল্পনা করতে পারেন। স্বামী, স্ত্রীর মধ্যে কোনও কারণে অশান্তি হতে পারে। ছোটখাটো কোনও আঘাত লাগতে পারে। আজ ব্যবসায় প্রচুর লাভের আশা রাখতে পারেন। আজ আয়ের সঙ্গে ব্যয় সমান থাকবে। কোনও ভাল কাজে সুনাম প্রাপ্তি হতে পারে। অযথা তর্কে যাবেন না, সমস্যা হতে পারে। কোনও মহিলার থেকে আজ খুব বড় আঘাত পেতে পারেন। আজ ব্যবসায় সহকর্মীর দ্বারা উপকৃত হতে পারেন।

2

পরোপকারে সংসারে শান্তি ভঙ্গ হতে পারে। সজ্জন ব্যক্তির সান্নিধ্যে সুখ। সন্তানের কাজের ফলে আনন্দ ও গর্ববোধ। বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। উচ্চপদস্থ চাকরির যোগ দেখা যাচ্ছে। বাড়িতে শুভ বা মাঙ্গলিক কাজের জন্য অর্থ খরচ। রাস্তাঘাটে কোনও বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে। স্ত্রীর জন্য উন্নতি বাড়তে পারে। অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। গুরুজনদের সদুপদেশে সংসারে শ্রীবৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্রে নিজের দোষে খারাপ পরিস্থিতির শিকার হবেন।

3

অতিরিক্ত উদাসীনতা কর্মে ব্যাঘাত ঘটাতে পারে। অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা আসতে পারে। দাম্পত্য জীবনে শান্তি থাকবে। শারীরিক উন্নতির জন্য দূরে কোথাও ভ্রমণ হতে পারে। কেনাবেচা করার জন্য দিনটি শুভ। খুব দরকারি না হলে কাজ এড়িয়ে যাওয়াই ভাল। প্রাপ্তবয়স্কদের কথা মেনে চললে বিপদের মুখে পড়তে পারেন। বিদেশে যারা কাজ করেন তাদের একটু সাবধানে থাকা দরকার। আজ যতটা সম্ভব ঈশ্বরের সেবা করার চেষ্টা করুন।

4

উকিলদের জন্য সামনে শুভ সময় আসছে। আজ খুব কাছের কোনও মানুষের জন্য আপনার ছোটখাটো কোনও ক্ষতি হতে পারে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্যে হতে পারে। আইন সংক্রান্ত কাজে সাফল্য পেতে পারেন। বাড়তি কিছু খরচ হতে পারে। চাকরির স্থানে একটু অশান্তির যোগ আছে। আজ ব্যবসায় ফল ভাল খারাপ মিশিয়ে থাকবে। অতিরিক্ত পরিশ্রম বৃদ্ধি হওয়ায় ফলে শরীর অসুস্থ হতে পারে। সন্তানদের চাকরির খবর পেতে পারেন।

5

পুরনো ঋণ শোধ হতে পারে। বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে। নিজের ভুলের জন্য নানা দিক থেকে অপব্যয় হতে পারে। বাড়তি কোনও ব্যবসার কথা না ভাবাই শ্রেয়। রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাধতে পারে। জ্বর জ্বালায় কষ্ট। সন্তানের দিকে একটু নজর দিতে হবে। ব্যবসায় কিছু ভুল হতে পারে। নিজের নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদোন্নতি। বাসস্থান পরিবর্তন নিয়ে স্ত্রীর সঙ্গে মতবিরোধ হতে পারে।

6

বুদ্ধির বলে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। দিনের শেষ ভাগে সম্মান প্রাপ্তি যোগ। কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ দেখা দিতে পারে। নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে মুক্তি পাবেন। পড়ে গিয়ে দুর্ঘটনা হতে পারে। সন্তানের চাঞ্চল্য নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। দামি কিছু কেনার জন্য খরচ বাড়তে পারে। মাথার যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। সকালের দিকে কিছু হারিয়ে যেতে পারে। আজ সারা দিন কোনও ঝুঁকিপ্রবণ কাজ না করাই ভাল।

7

স্ত্রীর স্বাধীনচেতা স্বভাবের জন্য সংসারে অশান্তি। হঠাৎ কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। সন্তানদের কর্মের জন্য সাহায্য করতে হতে পারে। ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করা ঠিক হবে না। বন্ধু সমাগমে মনে উৎফুল্লতা বৃদ্ধি। আপনার সহ্য ক্ষমতা আপনাকে বাঁচাবে। অযথা কথা খুব কম বলবেন। ভাল সময়ের জন্য অপেক্ষা করুন। আজ সহকর্মীরা নিজের ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে। প্রেমে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে পারে।

8

গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে। জলপথে ভ্রমণ না করাই ভাল হবে। বিশেষ উচ্চ কোনও কাজ করায় সমাজে মর্যাদা লাভ হতে পারে। লটারিতে হঠাৎ প্রাপ্তি যোগ। চিকিৎসা সংক্রান্ত কাজে সারাদিন অস্থিরতা থাকবে। নব নির্মাণে অর্থ সঞ্চয় হতে পারে। শরীর ভাল থাকবে না। পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। বাড়তি কিছু খরচের জন্য একটু চাপ বাড়তে পারে। বন্ধুদের সঙ্গে বিবাদ হতে পারে। ব্যবসায় দারুন অর্থ প্রাপ্তি যোগ আছে। নিজের ভুল সংশোধন করার ফলে সংসারে শান্তি।

9

বন্ধুর সঙ্গে আজ কোনও কারণে মতান্তর ঘটতে পারে। ধর্ম আলোচনায় আজ আপনি অনেক দূর পর্যন্ত যাবেন। আজ কোনও কারণে বাড়তি উপার্জন হতে পারে। শৌখিনতার জন্য খরচ হতে পারে। শরীরে অল্প বিস্তর সমস্যা থাকতে পারে। অতিরিক্ত আবেগ ক্ষতি ডেকে আনতে পারে। দাঁতের সমস্যা বাড়তে পারে। কোনও কাজের উদ্যম ভঙ্গ অশান্তির কারণ হতে পারে। আজ কাজের জায়গায় খুব সতর্ক থাকুন, বুদ্ধি ভ্রম ঘটতে পারে।

10

প্রতিবেশীর সঙ্গে শত্রুতা হতে পারার সম্ভাবনা। ভাল কাজ করেও হতাশা আসবে। নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন, উন্নতির যোগ আছে। পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতা আসবে। কোনও ব্যাপারে মামলায় জড়িয়ে পড়তে পারেন। বুদ্ধি বলে জয় হবে। প্রতিবেশীর সঙ্গে বেশি ভাব ভালবাসা অশান্তির কারণ হতে পারে। আর্থিক ক্ষতি থেকে সাবধান থাকা দরকার। ব্যবসায় মহাজনের সঙ্গে বিবাদ বাড়তে পারে। স্ত্রীর দ্বারা ব্যবসায় শুভ কিছু হতে পারে। তৃতীয় ব্যক্তির জন্য সংসার থেকে দূরত্ব বাড়তে পারে।

11

ভাই বোনে সঙ্গে বিবাদ বা বিচ্ছেদ হতে পারে। শত্রুর সঙ্গে চুক্তিতে কাজ সমাধান। প্রেমে নতুন মোড় আসতে পারে। আজ যে কোনও নতুন ব্যবসার জন্য প্রচেষ্টা করতে পারেন। আজ সারা দিন বেশ খুশিতে দিন কাটবে। সব পরামর্শদাতা আপনার পক্ষে শুভ নয়। বাড়ির লোক আপনাকে বুঝবে না। অর্থ ভাগ্য মধ্যম। আপনার ভাল কাজের জন্য অনেকে হিংসা করতে পারে। ভ্রমণে কোনও কিছু হারানো নিয়ে সমস্যায় পড়তে পারেন।

12

ভাইবোনের সম্পর্কে ফাটল ধরতে পারে। সঙ্গীত শিল্পীদের শুভ সময়। চাকরিতে বদলি হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায় কোনও জট থাকলে সেটা ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ক্রোধ সংযত করা খুব প্রয়োজন। হঠাৎ কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। পড়াশোনার জন্য ভাল সময়। শেয়ারে কিছু ক্ষতি হতে পারে। কোনও কারণে আজ আপনার মানহানি হতে পারে। আপনার বক্তব্যে সকলের মন জয় করতে সক্ষম হবেন।

  • হোম
  • Photos
  • খবর
  • আজকের রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.