✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আজকের রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  26 Oct 2018 07:25 AM (IST)
আজকের রাশিফল
1

বাইরের কোনও অশান্তি আজ বাড়িতে সমস্যা ঘটাতে পারে। গুরুজনদের কথা মেনে চলুন, ব্যবসায় লাভ হবে। আজ সারা দিন অন্য দিনের তুলনায় পরিশ্রম বেশি হতে পারে। হঠাৎ ভাল কিছু খাদ্য পেতে পারেন। যুক্তিপুর্ণ আলোচনায় সম্মান প্রাপ্তি। কর্মস্থানে আজ আপনাকে কারও অনুগত হয়ে চলতে হতে পারে। আজ কোনও আত্মীয়ের কাছ থেকে আপনি ভাল সাহায্য পাবেন। বেশি অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ। সন্তানদের সঙ্গে কোনও বিষয়ে আলোচনা হতে পারে।

2

শিল্পীদের কোনও ভাল সুযোগ ও সুনাম আসতে পারে। পরিশ্রম ও বুদ্ধির জোরে ব্যবসায় সাফল্য। কাজ করে মানসিক শান্তি পাবেন না। কারও কাছ থেকে টাকা পেতে সমস্যা হবে। কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা।

3

চাকরির স্থানে কোনও দলগত বিবাদ বাড়তে পারে। দাঁতের যন্ত্রণা বাড়তে পারে। ঠাকুরের কাজের জন্য দান করে মনে আনন্দ। প্রিয় ব্যক্তির সঙ্গে তর্কের জন্য মানসিক কষ্ট। ব্যবসায় মহাজনের সঙ্গে বিবাদ হতে পারে। ব্যবসায় লাভের যোগ দেখা যাচ্ছে। বন্ধুর উপর কোনও কারণে রাগ হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদে ক্ষতি হতে পারে। কোনও আশা পূরণের জন্য আনন্দ। পিতার শরীরের ব্যাপারে কোনও খরচ বাড়তে পারে।

4

পরিবারের সকলের সঙ্গে কোনও কারণে কলহ বাধতে পারে। সকালের দিকে কারও সঙ্গে বিবাদ হতে পারে। ব্যবসায় অতিরিক্ত লোভের জন্য বিপদ হতে পারে। দুপুরের পরে কাজের জন্য অতিরিক্ত ব্যস্ত থাকতে হবে। বিবাহ বিষয়ে আলোচনা হতে পারে। ছোট রক্তপাতের সম্ভাবনা আছে, সাবধান থাকুন। ব্যবসায় কোনও বিষয়ে আলোচনা হতে পারে। পিতার জন্য চিন্তা বাড়তে পারে। চাকরির স্থানে কোনও ব্যক্তির সঙ্গে তর্ক হতে পারে। আর্থিক চাপ বাড়তে পারে।

5

উত্তম কোনও কাজের জন্য পুরস্কার পেতে পারেন। প্রেমের জন্য গুরুজনের সঙ্গে অশান্তি। জলপথে বিপদ হতে পারে। ব্যবসার দিকে সাফল্য আসতে পারে। প্রিয় ব্যক্তির সঙ্গে থাকার জন্য আনন্দ বৃদ্ধি। আজ কোনও জিনিস চুরি হতে পারে। ব্যয় বৃদ্ধি হওয়ার জন্য সঞ্চয় ঠিক থাকবে না। শরীরের কোনও ক্ষত বিপদ ডেকে আনতে পারে। সকালের দিকে কোনও ভাল কাজে যাওয়া ঠিক হবে না। উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে বচসা হতে পারে।

6

গাড়িচালকদের বাড়তি সতর্কতা নেওয়া প্রয়োজন, বিপদের যোগ রয়েছে। নীতির দিক দিয়ে কোনও ভুল হতে পারে। ব্যবসায় চাপ বাড়তে পারে। প্রিয়জনের থেকে ভালবাসা পেতে পারেন। চিকিত্সার জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। আগুন থেকে সাবধান থাকুন। কোনও আঘাতের জন্য সমস্যা হতে পারে। কর্মস্থানে কোনও বাধা আসতে পারে। উন্নতির জন্য চেষ্টা। চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে। মায়ের শরীর নিয়ে চিন্তা। উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমানিত হতে পারেন।

7

আজ কোনও বাজে পরিস্থিতির চাপে পড়তে পারেন। আজ পরিবারে কারও ব্যবহারে আপনার মনে ক্ষোভের সৃষ্টি হতে পারে। আজ সারা দিন ব্যয়ের পরিমাণ খুব বেশি থাকবে। শত্রুরা চক্রান্ত করলেও জিততে পারবে না। সন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর আলোচনা। আজ কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে। হঠকারিতার জন্য শরীরে কোথাও আঘাত লাগতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি সৃষ্টি হতে পারে।

8

সকাল থেকে আইনি কোনও কাজে খরচ বাড়তে পারে। কর্মস্থানে নিজেকে খুব অসহায় মনে হতে পারে। পরিবারে কারও কাছ থেকে কিছু উপহার পেতে পারেন। আপনার থেকে ছোট কারও সঙ্গে তর্ক হতে পারে। মনের মতো মানুষের দেখা পাবেন। আজ গৃহে বা কর্মস্থানে মাথা খুব ঠান্ডা রেখে চলতে হবে, পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর্থিক টানাপড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। মা, বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে।

9

পাওনা আদায় নিয়ে মাথা গরম হতে পারে। ভাল সঙ্গে থাকার জন্য উন্নতি লাভ। ভাই-বোনে কোনও বিবাদ বাড়তে পারে। ব্যবসার ব্যাপারে চিন্তা বাড়তে পারে। ব্যবসায় চুরি থেকে সাবধান। প্রেমের জন্য কোনও যোগাযোগ আসতে পারে। সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। বাহিরের অশান্তি ঘরে আসতে পারে। পেটের কোনও সমস্যা বৃদ্ধি। আজ একটু সাবধানে থাকুন, কোনও প্রকার বদনাম হতে পারে। আর্থিক ব্যাপারে একটু সুবিধা হতে পারে।

10

আর্থিক ব্যাপারে কোনও অপমান জূটতে পারে। কোনও প্রতিভার জন্য আপনি জনপ্রিয়তা লাভ করতে পারেন। বন্ধুকে অতি বিশ্বাস করার খেসারত দিতে হতে পারে। কোনও ছোট্ট অশান্তি আদালত পর্যন্ত গড়াতে পারে। চলাফেরায় বাড়তি সতর্কতা রাখুন। আজ সারা দিন ব্যবসায়িক উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সফল হবেন। নিজের অভিজ্ঞতার বিকাশ আজ বেশি না দেখানোই ভাল। পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত।

11

বাড়ির কোনও কাজে সাফল্য। নিজের কলা কুশলীতে ব্যবসায় অগ্রগতির আভাস। আজ কোনও কাজই মনের মতো করা অসম্ভব। পুরনো পাওনা পেতে বেগ পেতে হবে। কর্মের জায়গায় হিসাব নিয়ে গণ্ডগোল। আজ সারা দিন ব্যবসায়িক উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সফল হবেন। নিজের অভিজ্ঞতার বিকাশ আজ বেশি না দেখানোই মঙ্গল। পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত। স্ত্রীর কোনও বাজে ব্যবহারের জন্য মনে কষ্ট বাড়তে পারে।

12

আজ কোনও খারাপ চিন্তা মাথায় আসতে পারে। মানসিক দিক দিয়ে একটু চঞ্চল ভাব থাকতে পারে। সামাজিক কারণে সুনাম বাড়তে পারে। পড়াশোনার জন্য কোনও ভাল যোগাযোগ আসতে পারে। গবেষণায় আজ সাফল্য আসতে পারে। আজ একটু সাবধানে চলাফেরা করা দরকার, বিপদের সম্ভাবনা আছে। ব্যবসায় কোনও ভাল সুযোগ আসতে পারে। চাকরির স্থানে আজ তর্ক বেশি না করাই ভাল হবে। কোনও ভুল কাজের অনুশোচনা হতে পারে।

  • হোম
  • Photos
  • খবর
  • আজকের রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.