✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আজকের রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  30 Oct 2018 06:47 AM (IST)
আজকের রাশিফল
1

আজ কোনও কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে। অর্থভাগ্য ভাল হলেও পরিশ্রম থাকবে প্রচুর। প্রেমে প্রচুর সাফল্য থাকবে। কুটির শিল্পের সঙ্গে যুক্তদের অগ্রগতি। আজ আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে। নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে বাড়তি উপায়েরও সম্ভাবনা আছে। শারীরিক রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বৃদ্ধি।

2

ধর্মের কথা আলোচনায় আজ আপনার সুনাম বৃদ্ধি পাবে। মাত্রা ছাড়ানো বিশ্বাস আজ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা কাটাবার উপায় নিজেকেই বের করতে হবে। প্রিয় কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক অসুস্থতা আসবে। বন্ধুর জন্য কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসায় মনোবল থাকলে বাধা কেটে যাবে। কাউকে পরামর্শ না দেওয়াই ভাল।

3

প্রেমে অপমানিত হতে পারেন। কোনও কিছু পাওয়ার জন্য চেষ্টা থাকবে। কোনও আত্মীয়ের খারাপ খবর আসতে পারে। কর্মস্থানে কোনও পরিবর্তন হতে পারে। মায়ের শরীর নিয়ে চিন্তা। লাভের আশা বৃদ্ধির জন্য ক্ষতি হতে পারে। পড়াশোনায় শুভ ফলের আশা করতে পারেন। মাথার যন্ত্রণার জন্য কাজে ব্যাঘাত। ফাটকা থেকে আয় বৃদ্ধি।

4

শত্রুর কারণে ব্যাবসা ক্ষেত্রে দুশ্চিন্তা হতে পারে। কোনও বন্ধুর থেকে সাবধান থাকুন। কোনও উপহার লাভ হতে পারে। সমাজের কোনও ভাল কাজে যোগদান হতে পারে। শরীরে কষ্ট বাড়তে পারে। স্ত্রীর জন্য তৃতীয় কারও সঙ্গে বিবাদ হতে পারে। বাড়িতে আজ কোন শুভ সংবাদ আসতে পারে। বুদ্ধির ভুলে অর্থ নষ্ট হতে পারে। ব্যবসা স্থান মধ্যম।

5

স্ত্রীর জন্য কোনও শুভ খবর আসতে পারে। আগুন থেকে সাবধান থাকুন। প্রেমের জন্য কোনও বদনাম হতে পারে। দূরের কোনও বন্ধুর জন্য মন খারাপ হতে পারে। পিতার সঙ্গে তর্ক হতে পারে। স্ত্রীর জন্য সম্মান বাড়তে পারে। সংসারের জন্য খরচ বাড়তে পারে। অভিমানের জন্য নিজের কষ্ট বৃদ্ধি। কোনও কিছু হারিয়ে যাওয়ার জন্য সমস্যা হবে। কাজের স্থানে নতুন বন্ধু বৃদ্ধি।

6

আজ সকালটা কোনও প্রকার অশান্তির ভিতর দিয়ে যাবে। ব্যবসায় আয়ের পরিমাণ বাড়তে পারে। নতুন কোনও কাজের জন্য চেষ্টা হতে পারে। বাড়িতে নতুন অতিথির আসতে পারে। খুব সাবধানে রাস্তাঘাঁটে চলাফেরা করুন, কোনও প্রকার আঘাত লাগার যোগ আছে। ভ্রমণের জন্য দিনটি ভাল নয়। বন্ধু থেকে সাবধান থাকুন।

7

রাজনীতিকদের জন্য সময়টা খুব অনুকূল থাকতে নাও পারে। কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে। কোথাও ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয়। মা, বাবার সঙ্গে কোনও কারণে বিরোধ হতে পারে। মাথা ঠান্ডা রাখতে হবে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির জন্য সংসারে অবহেলা বা অশান্তি। নিম্ন বিদ্যার্থীদের ক্ষেত্রে দিনটি খুব শুভ। আজ বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে। মা বা বাবার শরীর নিয়ে বিশেষ চিন্তা থাকবে।

8

চুরির জন্য অর্থনাশ হতে পারে। জলপথে ভ্রমণ না করাই ভাল হবে। উপার্জন নিয়ে মনে প্রচুর ক্লেশ বা অশান্তি থাকবে। ভ্রাতৃ জাতীয় কারও সঙ্গে বিবাদ হতে পারে। সংসারে সুখ ফিরবে। পরিশ্রম সত্ত্বেও সংসারে অভাব অনটন থাকবে। যানবাহন চলাচল খুব সাবধানে করতে হবে, বিপদের আশঙ্কা রয়েছে। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ। পরিবারের বড় কোনও সমস্যার সমাধান।

9

মামলার জন্য প্রচুর অর্থ ব্যয় হতে পারে। প্রেমের জন্য খরচ বাড়তে পারে। ব্যবসার জন্য নতুন কোনও ব্যবস্থা নিতে হতে পারে। প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে। পথে বিপদে পড়া লোককে সাহায্য করতে হতে পারে। গলায় ব্যথার কষ্ট বাড়তে পারে। সন্তানের জন্য শুভ খবর আসতে পারে। প্রেমের ব্যাপারে কোনও বাজে খবর আসতে পারে। শিল্পীদের জন্য খুব ভাল সময়। পুলিশ থেকে সাবধান।

10

আজ কর্মক্ষেত্রে আপনি মিশ্র ফল পাবেন। কোনও নতুন কিছু করার ইচ্ছা মনে কাজ করবে। নিজের সম্পত্তি থেকে কিছু অংশ ছাড়তে হতে পারে। আজ অপরের জন্য কোনও কাজ করে মনে আনন্দ। ভাল করে না ভেবে উপার্জনের রাস্তায় পা না দেওয়াই ভাল। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা। মাত্রাছাড়া রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। পাওনা টাকা ফেরত পাবেন।

11

আজ দিনটা সব দিক থেকে আপনার অনুকূল থাকবে না। সকলের সঙ্গে কথা খুব বুঝে বলবেন। সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে। আইনি কোনও সমস্যায় পড়তে পারেন। নিজের প্রতিভা ফুটিয়ে তোলার আজ বিশেষ দিন। মনে মনে কোনও ভয় আপনার বুদ্ধিভ্রম ঘটাতে পারে। আবেগের বশে কোনও কাজ করলে বিপদ। অমাশয় জাতীয় রোগে কষ্ট পেতে পারেন।

12

ব্যবসায় সুনাম বাড়তে পারে। পাড়ার লোকের সঙ্গে কোনও কথা কাটাকাটিতে যাবেন না। প্রেমের ব্যাপারে অযথা চিন্তা বাড়তে পারে। কোন দামি জিনিস নষ্ট হওয়ার সম্ভাবনা। সঞ্চয়ের টাকা নষ্ট হতে পারে। কোনও কারণে কোনও অপমান আসতে পারে। রক্তচাপের জন্য কর্মে ব্যাঘাত ঘটতে পারে। গাছপালা নিয়ে যারা ব্যবসা করেন তাদের শুভ সময়।

  • হোম
  • Photos
  • খবর
  • আজকের রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.