✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আজকের রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  02 Nov 2018 07:03 AM (IST)
আজকের রাশিফল
1

লাগামছাড়া ক্রোধ বিড়ম্বনা ডেকে আনতে পারে। জমি ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ আসতে পারে। পড়াশোনায় খারাপ কিছু ঘটতে পারে। কোনও কাজের জন্য নিচু হতে হবে। দুপুরের পরে স্ত্রীর সঙ্গে কোনও বিবাদ হতে পারে। ব্যবসায় লাভের পরিমাণ বাড়তে পারে। বাজে কথা বলার জন্য মনে অনুশোচনা। জ্যোতিষ কর্ম থেকে আয় হতে পারে।

2

হঠকারী সিদ্ধান্ত বা বেফাঁস মন্তব্যের জন্য মাসুল দিতে হতে পারে। ব্যবসায় কোনও শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে। স্ত্রীর কারণে কোনও খরচ বাড়তে পারে। আজ অভাবের পরিমাণ বাড়তে পারে। স্বামী, স্ত্রী বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে। অসৎ কোনও কাজের জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। ব্যবসার দিকে একটু পরিবর্তন। কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে।

3

অতিরিক্ত খরচ এড়িয়ে চলুন, ক্ষতি হতে পারে। আজ সারা দিন খুব সাবধানে চলাফেরা করুন, রক্তপাতের সম্ভাবনা আছে। সংসারে অশান্তি হতে পারে। হঠাৎ কারও দ্বারা উপকৃত হতে পারেন। ব্যবসার পুরনো অশান্তি আবার ঘুরে আসতে পারে। দরকারি আলোচনা আজকের মধ্যে সেরে ফেলুন। নিজের কোনও ভুল সংশোধনের সুযোগ পেতে পারেন। অনিচ্ছা সত্ত্বেও কারও সঙ্গে বন্ধুত্ব করতে হতে পারে।

4

আজ কর্মস্থানে খুব শান্ত ভাবে কাজ করতে হবে। অশুভ কোনও সঙ্কেত তাড়াতাড়ি বোঝার চেষ্টা করুন। অন্যের কথায় কোনও খরচ হতে পারে। সন্তানের দিক থেকে কোনও ভাল খবর আসতে পারে। আপনি নিজের লক্ষ্যে স্থির থাকুন, লাভবান হতে পারেন। কোনও চিন্তা সারা দিন আপনাকে তাড়িয়ে বেরাবে। পড়াশোনায় অমনোযোগী ভাব দেখা দেবে। সংসারে শান্তি বজায় থাকবে।

5

ব্যবসায় খুব লাভ আজ হবে না। প্রেমের ব্যাপারে শুভ সময় আসতে দেরি আছে। বাড়িতে নতুন কোনও বিষয়ে আলোচনা। বন্ধুর জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। বিদেশ যাওয়ার সুযোগ আটকে যেতে পারে। সহকর্মীর সঙ্গে ভাল ব্যবহারের জন্য সুনাম লাভ করতে পারবেন। চাকরির স্থানে কিছু পরিবর্তন হতে পারে। স্ত্রীর জন্য মানসিক চাপ বাড়তে পারে বা অশান্তি হতে পারে।

6

কর্মস্থানে খুব বিচক্ষণতার সঙ্গে কর্মী নিয়োগ করুন। প্রতিবেশীর সঙ্গে মনমালিন্য হতে পারে। কারও প্রতি অপ্রীতিকর ব্যবহার না দেখানোই শ্রেয়। আজ কোনও সুসংবাদ আসতে পারে। আজ আপনার পছন্দমতো কাজ পেয়ে যেতে পারেন। ব্যবসায় নতুন যোগাযোগ হতে পারে। বন্ধুস্থানীয় কারও কাছ থেকে উপকার পাবেন। অতিরিক্ত লোভ আপনার ক্ষতি করতে পারে।

7

প্রেমে জটিলতা কেটে শুভ পরিবর্তনের ইঙ্গিত। ব্যবসার ব্যয় বাড়তে পারে। বাড়িতে কোনও নতুন অতিথি আসতে পারে। কৃষিকাজে সাফল্য আসতে পারে। মাথার যন্ত্রণা বৃদ্ধি। কোনও মিথ্যা অপবাদ আজ কপালে জুটতে পারে। প্রেম ও প্রণয়ে আনন্দ লাভ। বাড়তি কোনও খরচের জন্য বাড়িতে বিবাদ। আত্মীয় শোক আসতে পারে। ব্যবসা স্থান মধ্যম।

8

প্রিয়জনের স্বাস্থ্য হানিতে উদ্বেগ ও বহু ব্যয়ে নাজেহাল হতে হবে। আর্থিক ব্যাপারে কোনও সুবিধা পেতে পারেন। বাড়িতে কোনও খারাপ কাজের জন্য সম্মান নষ্ট। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতি হতে পারে। আজ কোনও স্থান থেকে অর্থ আসতে পারে। শারীরিক সমস্যা বৃদ্ধি পাবে। স্ত্রী লোকের দ্বারা কোনও ক্ষতি হওয়ার সম্ভাবনা। বাড়তি কোনও খরচের জন্য চাপ হতে পারে।

9

নিজের সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারেন। কারও কাছ থেকে কিছু খারাপ খবর আসার সম্ভাবনা। কাউকে অপমানের হাত থেকে বাঁচাতে হতে পারে। পছন্দ মতো স্থানে ঘুরতে যাওয়ার সুযোগ নষ্ট। কোনও অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন। প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয়। এ সময়ে প্রেমের দিকে এগনোর পক্ষে ভাল। লিভারে একটু সমস্যা দেখা দেবে।

10

গৃহে শুভ অনুষ্ঠানে কোনও অতিথির বিরূপ আচরণে রসভঙ্গ। বাড়িতে সকলে মিলে ভ্রমণে আনন্দ বৃদ্ধি। বিবাহ জীবনে সুখের দিন। আইনি কোনও কাজে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য লাভ। কোনও কারণে আজ সম্মান নষ্ট হতে পারে। সন্তানের ব্যবহারে মনে বিষণ্ণ ভাব। বাড়িতে কোনও শুভ সংবাদ আসতে পারে। সেবা জাতীয় কোনও কাজে মনের শান্তি।

11

শারীরিক সমস্যায় ভ্রমণের পরিকল্পনা বাতিল হতে পারে। আজ বন্ধুর জন্য কোনও কষ্ট বাড়তে পারে। কোনও ভাল কাজে সাফল্য লাভ। ব্যবসায় উন্নতি। পড়াশোনার দিকে কোনও অসুবিধা হতে পারে। ব্যবসায় আয় বৃদ্ধি। আজ ভ্রমণে না যাওয়াই ভাল, সমস্যা বাড়তে পারে। প্রিয়জনের কোনও কাজের জন্য সংসারে অশান্তি।

12

বিলাসিতা বৃদ্ধির জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা। ব্যবসার জন্য নতুন কোনও পরিকল্পনা করতে হতে পারে। আর্থিক ব্যাপারে সমস্যা কাটতে পারে। উপর থেকে পড়ে আঘাত লাগতে পারে। সন্তানের জন্য কোনও কাজের ব্যবস্থা হতে পারে। কারও কাছ থেকে দামি উপহার না নেওয়াই ভাল হবে। আজ শরীরের কোথাও যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। শরীরে আলস্য বাড়তে পারে। আপনার কোনও কথায় পরিবারের সকলে আনন্দ পাবে।

  • হোম
  • Photos
  • খবর
  • আজকের রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.