✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আজকের রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  05 Nov 2018 07:08 AM (IST)
আজকের রাশিফল
1

আজ ব্যবসার জন্য দূরে কোথাও যেতে হতে পারে। আজ সারা দিন বন্ধুদের সঙ্গে খুব বুঝে কথা বলুন। খেলাধূলায় স্বীকৃতি পাওয়ার যোগ দেখা যাচ্ছে। সংসারে একটু ভুল বোঝাবুঝি হতে পারে। আজ প্রবাসী কারও সঙ্গে দেখা হতে পারে। জমি ক্রয় বিক্রয় নিয়ে খুব কাছের কারও সঙ্গে ঝামেলা হতে পারে। বিচার বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য খুব ভাল সময়। সবান্ধব ভ্রমণ হতে পারে।

2

কর্মস্থানে প্রথম দিকে কার্যসিদ্ধি হলেও পরে ঝামেলার আশঙ্কা আছে। স্বামী, স্ত্রীর মধ্যে সদ্ভাব থাকবে। সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে। সবান্ধবে দূরে ভ্রমণের যোগ আছে। আজ আপনি নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। দায়িত্ব পালন নিয়ে মায়ের সঙ্গে অশান্তি। শারীরিক দুর্বলতার জন্য কর্মে ব্যঘাত। হারানো জিনিস ফিরে পাওয়ার আশা।

3

সংসারে ব্যয় সঙ্কোচন করার আলোচনা হতে পারে। শত্রুর কারণে মনে ভয় বাড়তে পারে। ব্যবসায় বুদ্ধির পরিচয় দিতে হবে। কোনও নামী স্থানে কাজের যোগাযোগ হতে পারে। আজ একটু ক্রোধ সংবরণ করতে হবে। সম্পত্তির ব্যাপারে মা, বাবার সঙ্গে আলোচনা। বন্ধুদের সঙ্গে বিরোধ হতে পারে। আইনি কোনও কাজের জন্য খরচ বৃদ্ধি। আর্থিক চাপ আসতে পারে।

4

সকালের দিকে কোনও পরিকল্পনার ত্রুটি হওয়ার যোগ। প্রেমের ব্যাপারে শান্তি আসতে পারে। চিকিত্সা সংক্রান্ত জন্য খরচ বৃদ্ধি। সন্তানের লেখাপড়ার জন্য চিন্তা বৃদ্ধি। পেটের কোনও সমস্যা হতে পারে। কোনও আত্মীয়ের খারাপ খবর আসতে পারে। কর্মস্থানে কোনও প্রকার অশান্তি বৃদ্ধি। আজ একটু একা থাকতে ভাল লাগবে। জমি, বাড়ি কেনার প্রস্তাব আসতে পারে, ভাল ভাবে চিন্তা করুন।

5

আজ সারা দিন শরীরে কোনও কষ্ট নিয়ে চিন্তা থাকবে। ব্যবসায় কোনও শুভ পরিবর্তন আসতে পারে। কোনও আত্মীয়ের বাড়িতে ভ্রমণ হতে পারে। প্রেমে আশার সঞ্চার। খেলাধূলায় সাফল্য আসতে বেগ পেতে হবে। বিবাহের ব্যাপারে কোনও আনন্দ আসতে পারে। ব্যবসায় আয়ের পরিমাণ বৃদ্ধি। বাড়তি কোনও খরচের জন্য চিন্তা বাড়তে পারে।

6

সংসারের জন্য শান্তি কামনা করুন। পাওনা আদায় নিয়ে কোনও বিবাদ হতে পারে। শত্রু থেকে মুক্তি লাভ। ধর্মের ব্যাপারে কোনও দান করতে হতে পারে। আজ পারিবারিক বিরোধ অনেক দূর পর্যন্ত যেতে পারে। আজ সকালের দিকে কোনও ক্ষতি হতে পারে। ব্যবসার ব্যাপারে চিন্তা বাড়তে পারে। শরীরে কোনও কষ্ট বাড়তে পারে। আজ বন্ধুর থেকে সাহায্য পেতে পারেন।

7

সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইনি ব্যবস্থা। কাজের চেষ্টা করুন, সময় খুব ভাল। প্রেম ও প্রণয়ে আবেগ বৃদ্ধি। চাকরির স্থানে সুনাম বৃদ্ধি। বাড়িতে কোনও অতিথি আসতে পারে। বিদেশে গবেষণার জন্য সুযোগ মিলতে পারে। ভাইয়ের সঙ্গে বিবাদ বাড়তে পারে। ব্যবসার জন্য অধিক ব্যস্ত হতে হবে। সংসারের জন্য খরচ বাড়তে পারে এবং সেই ব্যাপারে বাড়িতে বিবাদ হতে পারে।

8

খেলাধূলার প্রতি আগ্রহ বা ইচ্ছা আপনাকে অনেক দূর নিয়ে যাবে। আপনার পদন্নোতির আবেদন মঞ্জুর হতে পারে। মূল্যবান দ্রব্য হারিয়ে যেতে পারে। লিভারের সমস্যায় ভোগান্তি। কর্মস্থানে একটু সাবধানে চলুন, মিথ্যে অপবাদে ফাঁসতে হতে পারে। বন্ধুর দ্বারা আজ উপকৃত হতে পারেন। কোনও কল্যাণকর কাজে কিছু দান করতে ইচ্ছে করবে। কাছাকাছি ভ্রমণ করুন, দূরে বিপদের আশঙ্কা রয়েছে।

9

শরীরে কোনও ব্যধির কারণে যন্ত্রণা বৃদ্ধি। প্রেমের জন্য বিরহ আসতে পারে। আজ বন্ধুর থেকে ভাল সাহায্য পাবেন। ব্যবসার দিকে কেউ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে। বন্ধুর থেকে ভালবাসা আশা করবেন না। ব্যবসায় কোনও ক্ষতি হতে পারে। বাড়তি কোনও খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ। বুদ্ধির কোনও ভুল হতে পারে। পিতার শরীর নিয়ে কষ্ট বৃদ্ধি।

10

স্ত্রীর বুদ্ধিতে আজ ব্যবসায় প্রচুর লাভের মুখ দেখতে পাবেন। আজ সন্তানদের পঠন পাঠনে আগ্রহ থাকবে। কারও কাছ থেকে মানসিক আঘাত পেতে পারেন। গৃহে শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা। আজ সারা দিন কাজের চেয়ে বিলাসিতার ইচ্ছা বেশি থাকবে। আজ চিকিৎসার জন্য কারও সাহায্য নিতে হতে পারে। গৃহে কোনও ধর্মীয় অনুষ্ঠানের আলোচনা হতে পারে।

11

নতুন কোনও ব্যবসার সূচনা করতে পারেন, উন্নতির যোগ আছে। প্রেমে নতুন মোড় আসতে পারে। বুদ্ধিমান ব্যক্তির সুপরামর্শ কাজে লাগান। উপার্জন ভাল, তবে ব্যয়ও আছে। আজ আপনার দ্বারা এমন কিছু কাজ হতে পারে, যার জন্য নিজেকে অপরাধী মনে হবে। অনেক দিনের পুরনো ঋণ পরিশোধ হতে পারে। গুরুজনের চিকিৎসায় অর্থ খরচ। সন্তানদের নিয়ে গর্ব।

12

আজ কোনও প্রকার আশা ভঙ্গ হতে পারে। দূরে কোনও ভ্রমণের জন্য আলোচনা। সামাজিক কোনও কাজের জন্য নাম, যশ বাড়তে পারে। বিদেশে উচ্চশিক্ষার সুযোগ মিলতে পারে। সম্পত্তির ব্যাপারে কোনও অশান্তি আসতে পারে। সন্তানের ব্যাপারে কোনও অশান্তি আসতে পারে। বাড়িতে অশান্তির জন্য আজ মন ভাল থাকবে না। রক্তচাপ বাড়তে পারে, সতর্ক থাকুন।

  • হোম
  • Photos
  • খবর
  • আজকের রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.