আপনার আজকের দিন

খারাপ কথা বলবার জন্য বদনাম হতে পারে। কর্তব্যর দিক দিয়ে কোনও ভুল হতে পারে। ব্যবসায় একটু চাপ বৃদ্ধি পেতে পারে। প্রিয়জনের স্নেহ থেকে বঞ্চিত হতে পারেন। চিকিত্সার জন্য ব্যয় বৃদ্ধি। আগুন থেকে সাবধান থাকুন। কোনও আঘাতের জন্য ভ্রমণে নিরানন্দ হতে পারে। কর্মস্থানে কোনও বাধা আসতে পারে। উন্নতির জন্য চেষ্টা থাকবে। চাকরির স্থানে কোনও কাজের চাপ বাড়তে পারে। মায়ের শরীর নিয়ে চিন্তা। কোমরের কোনও সমস্যা বাড়তে পারে।
প্রিয়জনের কাছে থেকে অনেক স্নেহ পেতে পারেন। দাঁতের যন্ত্রণা বৃদ্ধি পাবে। বিবাহ সংক্রান্ত কোনও কাজে দান করে আনন্দ। প্রিয় ব্যক্তির সঙ্গে তর্ক বাধার জন্য মানসিক যন্ত্রণা। ব্যবসায় মহাজনের সঙ্গে বিবাদ। ব্যবসায় বাড়তি কোনও লাভের আশা না করাই ভাল। বন্ধুর উপর কোনও কারণে রাগ বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদে ক্ষতি হতে পারে। কোনও আশা পূরণের জন্য আনন্দ। পেটের কোনও সমস্যা বাড়তে পারে।
কর্মের ব্যাপারে স্থান পরিবর্তন হতে পারে। মানসিক দিক থেকে আজ কারও কাছে অপদস্ত হতে পারেন। ভাল কাজের পরিবর্তে বদনাম জুটবে। কর্মস্থলে ঝামেলা বাড়তে পারে। আজ বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। বাড়িতে অতিথি সমাগমে মনে আনন্দের সৃষ্টি। তৃতীয় ব্যক্তির জন্য চারিত্রিক অবনতি। হঠাৎ বিষয় সম্পত্তি প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে। অপ্রিয় সত্যি কথা বলায় বিপত্তি আসতে পারে। প্রেমে আজ অশান্তি বাড়তে পারে। মাথার যন্ত্রণা বৃদ্ধি।
সংসারে তৃতীয় ব্যক্তির সঙ্গে বিবাদের জন্য মানসিক চাপ বাড়তে পারে। চাকরির পদোন্নতিতে বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে। শ্বশুরবাড়ির কাছ থেকে কিছু উপহার পেতে পারেন। মাথায় কোথাও চোট লাগতে পারে। ব্যবসায়ীরা কর্মীদের একটু চোখে চোখে রাখুন। যারা বিবাহের কথা ভাবছেন, তাদের জন্য এটা ভাল সময় নয়। পদার্থবিদ্যা নিয়ে লেখাপড়া করছেন যারা, তারা সাফল্য পাবেন। লিভারের সমস্যায় ভোগান্তি হবে। সংসারে অশান্তি মিটে যাবে।
অতিরিক্ত খরচ কমাবার জন্য স্বামী, স্ত্রীর মধ্যে আলোচনা। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা সফল হতে পারে। বাহিরের কোনও ব্যাপারে বেশি গুরুত্ব না দেওয়াই ভাল। পরিশ্রম করেও তার ফল পেতে বিলম্ব হবে। বাচ্চার দুরন্তপনায় অস্থির হতে হবে। আজ কোনও বিষয়ে সংশয় নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে। ব্যবসায় অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। উচ্চ শিক্ষার দিকে সময়টা বিশেষ ভাল নয়। মায়ের শারীরিক অবনতি হতে পারে। ব্যবসায় দূরে যেতে হতে পারে।
বাড়িতে অতিরিক্ত খরচের জন্য ঋণ হতে পারে। আজ সতর্ক না থাকলে কর্মক্ষেত্রে সম্মানহানী হওয়ার যোগ আছে। কোনও ভাল ব্যক্তি আপনার উপকার করতে পারে। চাকরিতে বদলি হওয়ার যোগ ও চিন্তা থাকবে। পেটের সমস্যা থাকবে। আজ সারা দিন ব্যবসায় বেশি খরচ হবে। ব্যয় বেশি হওয়ায় বাড়িতে কলহ বাধতে পারে। আত্মীয়ের পাশে দাঁড়াতে না পারায় মনে দুঃখ। অতিরিক্ত পরিশ্রমে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় বিবাদ হতে পারে।
আজ ব্যবসায় খরচ বৃদ্ধির সঙ্গে লাভও থাকবে। চাকরির জন্য মূল্যবান কোনও সিদ্ধান্ত আজ নিতে হতে পারে। সংসারে সুখ শান্তি বজায় থাকবে। সন্তানদের জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন এবং খুব বুঝে চলুন। আজ সারা দিন সচেতন ভাবে থাকলেও খরচ বাড়তে পারে। শারীরিক ক্ষমতা অনুযায়ী কাজ করুন। পিতার অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে।
পড়াশোনায় সুনাম বৃদ্ধি পাওয়ার সুযোগ কাজে লাগান। গবেষণা নিয়ে যারা কাজ করেন তাদের জন্য কোনও ভাল সুযোগ আসতে পারে। নতুন কোনও বন্ধুর জন্য মনে আনন্দ। স্ত্রীর কোনও কাজের জন্য মনে শান্তি মিলতে পারে। আর্থিক চাপ থাকলেও দুপুরের পরে কেটে যেতে পারে। কোনও মহিলার কথার জন্য বাড়িতে বিবাদ বাধতে পারে। নেশা থেকে একটু দূরে থাকুন। ব্যবসায় ভাল কিছু ঘটতে পারে। চাকরির স্থানে কোনও উন্নতির যোগাযোগ হতে পারে।
লোহা জাতীয় কোনও ব্যবসায় সাফল্য আসতে পারে। নিজের কলাকুশলীতে ব্যবসায় অগ্রগতির আভাস। আজ কোনও কাজই মনের মতো করা অসম্ভব। পুরনো ঋণ পেতে বেগ পেতে হবে। কর্মের জায়গায় হিসাব নিয়ে অশান্তি হতে পারে। ব্যবসায়িক উদ্বেগ খুব বেশি থাকবে। পেটের কোনও রোগের জন্য অনেক ব্যয় হতে পারে। স্ত্রীর কারণে বাড়তি কিছু খরচ হওয়ার যোগ।
গঠনমূলক কাজের জন্য সুনাম বাড়তে পারে। কোনও প্রতিভার জন্য আপনি জনপ্রিয়তা লাভ করতে পারেন। বন্ধুকে অতি ভালবাসার খেসারত দিতে হতে পারে। কোনও ছোট অশান্তি আদালত পর্যন্ত গড়াতে পারে। চলাফেরায় বাড়তি সতর্কতা রাখুন। আজ সারা দিন ব্যবসায়িক উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সাফল্য আসবে না। নিজের অভিজ্ঞতার বিকাশ আজ বেশি না দেখানোই ভাল। পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত।
অনেক দিনের কোনও স্বপ্ন পূরণ হতে পারে। শেয়ারে লাভের আশা রাখলে বড়দের কথা মেনে চলতে হবে। অন্য দিনের তুলনায় পরিশ্রম বেশি হতে পারে। হঠাৎ ভাল কিছু খবর পেতে পারেন। যুক্তিপুর্ণ আলোচনায় সম্মান প্রাপ্তি। কর্মস্থানে আজ আপনাকে কারও অনুগত হয়ে চলতে হতে পারে। আজ বাড়ির লোকের কাছ থেকে আপনি ভাল সাহায্য পাবেন। বেশি অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ। সন্তানদের সঙ্গে বিশেষ আলোচনা।
কোনও কিছু ভুলে যাওয়ার জন্য বিপদ হতে পারে। আজ পরিবারে কারও ব্যবহার আপনার মানসিক কষ্টের কারণ হবে। আজ সারা দিন ব্যয়ের পরিমাণ বেশি থাকবে। শত্রুরা চক্রান্তে জিততে পারবে না, তবে সাবধান থাকা ভাল। সন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর আলোচনা। আজ কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে। অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরে কোথাও আঘাত লাগতে পারে। সম্পত্তি নিয়ে অশান্তির সৃষ্টি হতে পারে। পিতার শরীর নিয়ে চিন্তা।