✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আপনার আজকের দিন

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  28 Nov 2018 08:15 AM (IST)
আপনার আজকের দিন
1

দরকারি কোনও কাজ থাকলে দুপুরের আগে করে ফেলুন। আজ আপনার পছন্দমতো কাজ পেতে দেরি হতে পারে। ব্যবসায় নতুন যোগাযোগ আসতে পারে। আজ বন্ধুস্থানীয় কারও কাছ থেকে উপকার না নেওয়াই ভাল। অতিরিক্ত লোভ আপনাকে ডোবাতে পারে। বেশি খরচের মনোভাব এড়িয়ে চলুন, ক্ষতি হতে পারে। আজ সারা দিন খুব সাবধানে চলাফেরা করুন, রক্তপাতের সম্ভাবনা আছে। দায়িত্ব পালন নিয়ে সংসারে অশান্তি।

2

অধিক ব্যয় থেকে সাবধান। কারও কাছ থেকে উপহার নেওয়া ঠিক হবে না। মাথার যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। শরীরে ক্ষত বাড়তে পারে। আপনার কোনও কথায় পরিবারের চাপ বৃদ্ধি পাবে। কর্মস্থানে খুব বিচক্ষণতার সঙ্গে কর্মী নিয়োগ করুন। বন্ধুর সঙ্গে মনোমালিন্যের সৃষ্টি হতে পারে। কারও প্রতি অপ্রীতিকর ব্যবহার না করাই শ্রেয়।

3

পরিবেশ আপনার সঙ্গেই থাকবে। কোনও কিছু কেনার জন্য স্ত্রীর সঙ্গে আলোচনা করতে হতে পারে। শারীরিক দুর্বলতা আসতে পারে। শিক্ষাক্ষেত্রে সাফল্য বৃদ্ধি পাবে। সমাজের কোনও কাজের জন্য আপনার চাপ বাড়তে পারে। উত্তেজনার কারণে বিপদ আসতে পারে। স্ত্রীর জন্য বাড়তি আয় হতে পারে। সন্তানের জন্য কোনও সুনাম আজ মানসিক আনন্দ বাড়াবে। ব্যবসার ব্যাপারে কোনও বিবাদ হতে পারে।

4

গান বাজনার জন্য খরচ হতে পারে। আজ উচ্চপদস্থ কারও কাছ থেকে কোনও চাপ আসতে পারে। স্বামী, স্ত্রী শান্তি বজায় থাকবে। যারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি শুভ। আজ উচ্চপদস্থ কোনও ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ কাজ থেকে উদ্ধার পেতে পারেন। পুলিশকর্মীদের জন্য দিনটি খুব প্রতিকূল। স্ত্রীর সঙ্গে বিবাদ। প্রতিবেশীর সঙ্গে সম্পত্তির ব্যাপারে কোনও মামলায় জড়িয়ে পড়তে পারেন।

5

সকালের দিকে পাড়ায় অহেতুক অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। আজ শত্রুর হিংসার কারণে কোনও কাজে বাধা আসতে পারে। প্রতিযোগিতামূলক কাজে এগিয়ে যেতে পারেন। আজ খুব ভাল কোনও বন্ধু আপনাকে ঠকাতে পারে। সহকর্মীর সাহায্যে ব্যবসার সাফল্য। অতিরিক্ত খরচে সংসারে অশান্তির সৃষ্টি হতে পারে। গুরুজনদের কথায় মনোযোগ দিন। রাত্রের পরে কাজের চাপ বাড়তে পারে।

6

অতিরিক্ত চাপের জন্য কাজের প্রতি অনিহা আসতে পারে। আজ উচ্চবিদ্যার যে কোনও কাজে বাধা আসবে। কোনও মহিলার জন্য কর্মে জটিলতা কেটে যেতে পারে। আইন সংক্রান্ত কোনও কাজে জড়িয়ে পড়তে পারেন। খেলাধূলায় নাম করার সুযোগ আছে। আজ ব্যবসা বা কর্মে কোনও সমস্যা থেকে মুক্তি পাবেন। বুদ্ধির ভুল হওয়ায় হাতে আসা কোনও কাজ ভঙ্গ হয়ে যেতে পারে। কাছাকাছি ভ্রমণ হতে পারে।

7

সকালের দিকে পূজাপাঠে দান করবার ইচ্ছা হতে পারে। অভিভাবকদের পরামর্শ আজ আপনার জন্য কার্যকরী হবে। অন্য কেউ কোনও পরামর্শ দিলে সেটা না শোনাই শ্রেয়। বাড়ির বাইরে বেশি সময় না কাটানোই ভাল। সন্তানের বিষয়ে আজ নিশ্চিন্ত হবেন। আজ কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। দেহের কোনও অংশে খুব ব্যথার সৃষ্টি হতে পারে। কিছু কেনা বেচার জন্য খরচ হতে পারে।

8

আত্মীয়ের কারণে সকালের দিকে মাথা গরম হতে পারে। আজ অতিরিক্ত সাবধান থাকতে হবে, শরীরে অস্ত্রোপচারের সম্ভাবনা। জমি ক্রয়ের জন্য ব্যয় হতে পারে। আজ প্রেমের কোনও ঘটনা আপনার মনকে নাড়া দেবে। কর্মের জায়গায় অল্পে সন্তুষ্ট থাকুন। আজ বন্ধুদের সঙ্গে বিলাসিতার জন্য সংসারে অশান্তি লাগতে পারে। ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। আর্থিক দিকে থেকে বাধা থাকবে।

9

অতিরিক্ত চিন্তার জন্য কাজের ক্ষতি হতে পারে। হঠাৎ করে স্ত্রীর চাকরির যোগ আসতে পারে। ব্যবসায় মহাজনদের পরামর্শে অগ্রগতির আশা রাখতে পারেন। নিজের কৌশল প্রয়োগ করে কর্মস্থানে উন্নতি। শরীরে অল্প বিস্তর ভোগান্তি থাকতে পারে। আজ সারা দিন আপনার আয়ের থেকে বেশি ব্যয়ের ইচ্ছা দেখা যাবে। কোনও কারণে অযথা ছোটাছুটি হতে পারে। শত্রুর সঙ্গে আপোস করে চলুন। সংসারে শান্তি বজায় থাকবে।

10

দুপুরের পরে মানসিক কষ্ট বাড়তে পারে। নানা দিক থেকে কর্মের যোগ আসবে। পিতার সঙ্গে মতান্তর হতে পারে। দরকারি কোনও কাজ রাত্রে মেটান। শুভ কোনও পরিবর্তন আপনার জীবনে ঘটতে পারে। আজ সারা দিন কোনও কারণে চিত্ত চাঞ্চল্য থাকবে। কারও কাছ থেকে খুব মূল্যবান উপহার পেতে পারেন। ঠান্ডা লাগার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা। মানুষের সেবায় মনে শান্তি।

11

বন্ধুর উপকার করতে গিয়ে বদনাম হতে পারে। আপনি নিজের লক্ষ্যে স্থির থাকুন, লাভবান হতে পারবেন। কোনও চিন্তা সারাদিন আপনাকে ভাবিয়ে তুলবে। পড়াশোনায় অমনোযোগী ভাব লক্ষ্য করুন। সংসারে শান্তি বজায় থাকবে। নিজের সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারেন। কারও কাছ থেকে কিছু ভাল খবর পেতে পারেন। কাউকে হাতাহতি থেকে বাঁচাতে হতে পারে। পছন্দমতো স্থানে বেড়াতে যাওয়ার সুযোগ পাবেন।

12

অচেনা কোনও লোক এড়িয়ে চলুন। পুরনো অশান্তি আবার ফিরে আসতে পারে। দরকারি আলোচনা আজকের মধ্যে সেরে ফেলুন। ভুল সংশোধনের সুযোগ পাবেন না। অনিচ্ছা সত্ত্বেও কারও সঙ্গে বন্ধুত্ব করতে হতে পারে। আজ কর্মস্থানে খুব ধৈর্যের সঙ্গে কাজ করতে হবে। অশুভ কোনও সঙ্কেত তাড়াতাড়ি বোঝার চেষ্টা করুন। অন্যের কথায় অর্থের অপচয়।

  • হোম
  • Photos
  • খবর
  • আপনার আজকের দিন
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.