আজকের রাশিফল

কর্মস্থলে নিজের বুদ্ধি লুকিয়ে রাখাই ভাল হবে। আজ স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন। ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না। প্রবাসী কারও বাড়িতে আগমন হতে পারে। বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন, ক্ষতির ভয় আছে। অর্থনৈতিক সমস্যার সম্মুখিন হতে হবে। আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সে দিকে যাবেন না। প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন।
দূরের কোনও বন্ধুর জন্য চিন্তা বাড়তে পারে। আজ উচ্চবিদ্যা হোক বা নিম্নবিদ্যা, যে কোনও জায়গাতেই ফল ভাল। ব্যবসা বা অন্য কোনও কাজে বাড়তি বিনিয়োগ করতে পারেন। মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে। পিঠে ব্যথায় সমস্যা। আজ সারা দিন প্রচুর পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। আজ দাম্পত্য দিক সুখেই কাটবে। বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে।
কাজের প্রতি একটু আনুগত্য বাড়তে পারে। আজ কোনও কারণে কিছু অর্থ নষ্টের সম্ভাবনা। উচ্চপদস্থ ব্যক্তির ভাল সাহায্য পাবেন আজ। ব্যবসায় কোনও বাধার জন্য মাথা গরম হতে পারে। পিতার সঙ্গে বিশেষ আলোচনা। নতুন কোনও কাজের যোগাযোগ হাতছাড়া হতে পারে। উচ্চস্থান থেকে পড়ে গিয়ে আঘাত লাগতে পারে। বাহিরের কোনও বিবাদ বাড়িতে আসার সম্ভাবনা। দাঁতের যন্ত্রণা বাড়তে পারে।
নতুন কোনও কাজ আরম্ভ না করাই ভাল, বিপদের ঝুঁকি আছে। কোমরে কোনও চোট লাগতে পারে। প্রেমের ব্যাপারে হতাশা আসতে পারে। আইনি কোনও কাজের জন্য খরচ বৃদ্ধি। বন্ধুমহলে কোনও বিবাদ হতে পারে। আজ সকালের দিকে খারাপ কিছু ঘটতে পারে। ধর্ম ব্যাপারে কোনও খরচ হতে পারে। ব্যবসার দিকে ভাল কিছু আশা করতে পারেন। স্ত্রীকে নিয়ে কোনও চিন্তা থাকবে।
হাঁটুর কোনও সমস্যা বাড়তে পারে। আজ অপরের ভালবাসা পেতে পারেন। সাংবাদিকদের জন্য ভাল সময়। রক্তচাপ বৃদ্ধি পারে। আজ সামাজিক কাজের জন্য সম্মান বাড়তে পারে। পিতার কোনও সম্পত্তি লাভ হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মানসিক চিন্তা বৃদ্ধি। অপরের কোনও শরীর খারাপ নিয়ে খরচ বাড়তে পারে। বন্ধু বিবাদ বাড়তে পারে। গুরুজনের কথা আজ একটু মেনে চলুন।
আজ কোনও কারণে মনে আঘাত লাগতে পারে। প্রতিবেশীর কাছে আজ খুব জনপ্রিয় হতে পারবেন। লেখকদের জন্য দিনটি খুব ভাল। নতুন কোনও লোকের সাহায্য পেতে পারেন। ব্যবসার দিকে শুভ কিছু ঘটতে গিয়ে বাধা পাবেন। রাজনীতির লোকেদের জন্য দিনটি খুব ভাল হবে না। রাত্রের দিকে আজ সাধুসঙ্গে থাকতে পারবেন। নিজেদের কোনও লোক শত্রুতা করতে পারে। বাড়িতে কোনও অতিথি আসার যোগ।
আজ সকল কাজের মধ্যেও ধর্মীয় আলোচনায় মন যেতে পারে। কর্মরত মহিলাদের কর্মে আলস্য দেখা দেবে। শত্রুরা ক্ষতি করতে সফল হবে। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে মিটে যাবে। ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে । দূর দেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। বিদ্যার্থীদের জন্য নতুন কোনও পথ খুলতে পারে। বাত রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে।
দূরের কোনও বন্ধুর জন্য চিন্তা বাড়তে পারে। আজ উচ্চবিদ্যা হোক বা নিম্নবিদ্যা, যে কোনও জায়গাতেই ফল ভাল। ব্যবসা বা অন্য কোনও কাজে বাড়তি বিনিয়োগ করতে পারেন। মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে। পিঠে ব্যথায় সমস্যা। আজ সারা দিন প্রচুর পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। আজ দাম্পত্য দিক সুখেই কাটবে। বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে।
সকালের দিকে কোনও অচেনা লোকের জন্য খারাপ কিছু ঘটতে পারে। একটু অপেক্ষা করুন, ভাল সময় আসছে। আজ কোনও মানসিক কষ্ট পেতে পারেন। ব্যবসার দিকে কিছু শুভ পরিবর্তন। বাড়তি খরচের জন্য কোনও ব্যবস্থা করতে হতে পারে। আজ প্রিয় কারও উপর ঘৃণা আসতে পারে। আর্থিক ব্যাপারে আজ ভাল চাপ থাকবে। প্রেমের ব্যাপারে আনন্দ বৃদ্ধি। শরীরে আলস্য ভাব থকবে।
সন্তানদের কর্মের কোনও শুভ খবর আসতে পারে। আজ সারা দিন খুব আলস্যের মধ্যে কাটবে। বিদ্যার্থীদের কোনও ফল পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন। জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার শুভ দিন । শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে। সন্তানের কাজে মুখ উজ্জ্বল হবে। পেটের সমস্যায় ভোগান্তি। হাঁটা চলা খুব সাবধানে করা উচিত।
আজ ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। সংসারে আর্থিক সমস্যা থাকলেও সেটা মিটে যাবে। সারা দিন নির্ঝঞ্ঝাটে কাটবে। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও সন্ধ্যার দিকে অশুভ। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। বাড়তি কোনও ব্যবসার দিকে একটু চিন্তা বাড়তে পারে।
শরীরে কোনও কষ্ট অবহেলা করবেন না। অভিনেতাদের জন্য ভাল সময়। বিবাহিত জীবন সুখের ভিতর দিয়ে যেতে যেতে বাধা আসবে। ব্যবসার দিকে একটু কষ্ট হতে পারে। নতুন কোনও কাজের যোগাযোগ হতে পারে। আজ কর্মস্থানে আপনার নিন্দা হতে পারে। কোনও বিবাদের জন্য ক্ষতি থেকে সাবধান থাকুন। কাজের চাপে শরীরের কোনও অংশে ব্যথা বৃদ্ধি। ব্যবসায় ভাল ফলের আশা করতে পারেন।