আপনার আজকের দিন

শত্রুর জন্য কোনও চিন্তা বৃদ্ধি। সকালের দিকে ব্যয় থেকে সাবধান। প্রিয় ব্যক্তিকে কটূ কথা বলবার জন্য অনুতাপ। ছেলের জন্য মানসিক কষ্ট। বিবাহের ব্যাপারে কোনও যোগাযোগ আজ না করাই ভাল। ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি। অধিক বিলাসিতার কারণে খরচ বাড়তে পার। কোনও কাজের জন্য মানসিক চাঞ্চল্য বাড়তে পারে। পড়াশোনার জন্য ভাল সুবিধা আসতে পারে।
আজ চাকরির স্থানে নতুন কিছু ঘটার সম্ভাবনা। কর্মস্থানে কোনও মহিলার সঙ্গে পরিচয় হতে পারে। কোনও নামী ব্যক্তির জন্য বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। মানসিক চাপ বাড়তে পারে। ব্যবসা নিয়ে দুর্ভাবনা না করাই ভাল। অধিক বায় বৃদ্ধি। পিতামাতার সঙ্গে কোনও বিষয়ে তর্ক হতে পারে। আঘাত থেকে সাবধান। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতি।
কাজের জন্য ভ্রমণে বাধা আসতে পারে। শরীরে কোনও ব্যধির কারণে যন্ত্রণা বৃদ্ধি। প্রেমের জন্য বিরহ আসতে পারে। আজ বন্ধুর থেকে ভাল সাহায্য পাবেন না। ব্যবসার দিকে কোনও লোকের খারাপ ব্যবহার পেতে পারেন। বাড়িতে অশান্তির জন্য আজ মন ভাল লাগবে না। রক্তচাপ বাড়তে পারে। স্ত্রীর জন্য কোনও খরচ বাড়তে পারে। পড়াশোনার জন্য চাপ বৃদ্ধি।
সকালের দিকে বিবাহিত জীবনে নতুন কোনও বিবাদ হতে পারে। আজ সারা দিন শরীরের কোনও কষ্ট নিয়ে নাজেহাল হতে হবে। ব্যবসার দিকে কোনও শুভ পরিবর্তন। কোনও আত্মিয়ের বাড়িতে ভ্রমণ হতে পারে। প্রেমের জন্য আঘাত থেকে সাবধান। খেলাধূলাতে সাফল্য পেতে পারেন। ব্যবসায় আয়ের পরিমাণ বৃদ্ধি। বাড়তি কোনও খরচের জন্য ঋণ গ্রহণ। পায়ের দিকে কোনও আঘাত থেকে সাবধান।
শরীর সঙ্গ না দেওয়ার জন্য কাজের দিকে চিন্তা বৃদ্ধি। আজ কোনও প্রকার আশা ভঙ্গ হতে পারে। দূরে কোনও ভ্রমণের জন্য আলোচনা। সামাজিক কোনও কাজের জন্য নাম যশ বাড়তে পারে। বিদেশে উচ্চশিক্ষার জন্য গবেষণা। কোনও আত্মীয় আপনার বদনাম করতে পারে। কর্মস্থানে কোনও প্রকার অশান্তি বৃদ্ধি। আজ একটু একা থাকতে ভাল লাগবে। জমি বাড়ি কেনার প্রস্তাব আসতে পারে।
সকালের দিকে কাজের শুরুতে কোনও আঘাত লাগতে পারে। চিকিত্সার জন্য খরচ বৃদ্ধি। সন্তানের লেখাপড়ার জন্য বিশেষ আলোচনা। বন্ধুর থেকে ভালবাসা বাড়তে পারে। ব্যবসার দিকে কোনও ক্ষতি হওয়ার চিন্তা ছাড়ুন। কোনও খরচের জন্য কর্মচারীর সঙ্গে বিবাদ। বুদ্ধির কোনও ভুল হতে পারে। পিতার শরীর নিয়ে কষ্ট বৃদ্ধি। পড়াশোনার জন্য আজ দিনটি ভাল হবে না।
সকালের দিকে পেটের কোনও সমস্যার জন্য কাজের সময় নষ্ট। সংসারে ব্যয় সঙ্কোচন করবার জন্য স্ত্রীর সঙ্গে আলোচনা। ব্যবসায় বুদ্ধির পরিচয় দিতে হবে। কোনও স্থানে কাজের যোগাযোগ হতে পারে। আজ একটু ক্রোধ সংবরণ করতে হবে। সম্পত্তির ব্যাপারে উকিলের সঙ্গে আলোচনা। বন্ধুদের সঙ্গে বিরোধ নিয়ে চিন্তা। আইনি কোনও কাজের জন্য খরচ বৃদ্ধি। আর্থিক চাপ থেতে মুক্তি লাভ।
আজ রাস্তায় কোনও খারাপ ঘটনা দেখে মনে কষ্ট বাড়তে পারে। সংসারের জন্য ঈশ্বরের কাছে শান্তির কামনা করতে পারেন। পাওনা আদায় নিয়ে অজথা তর্ক হতে পারে। আজ পারিবারিক বিরোধ অনেক দূর পর্যন্ত যাবে। আজ সকালের দিকে কোনও ক্ষতি হওয়ার যোগ। ব্যবসার ব্যাপারে কোনও চিন্তা বৃদ্ধি। শরীরে কোনও কষ্ট বাড়তে পারে। আজ বন্ধুর থেকে সাহায্য পাবেন না। চর্বি জাতীয় কোনও রোগ বাড়তে পারে।
ব্যবসার দিকে আজ আয় বাড়তে পারে। চাকরির স্থানে কোনও বাধার বিরুদ্ধে লড়তে হবে। শত্রুর জন্য কোনও ক্ষতি হতে পারে, সাবধান থাকুন। দূরের কোনও বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। আর্থিক ব্যাপারে আনন্দ। গবেষণায় জয় লাভ। পারিবারিক সমস্যা বাড়তে পারে। সন্তানের জন্য কোনও আনন্দ বাড়তে পারে। রক্তচাপ নিয়ে কোনও কষ্ট। সম্পত্তির ব্যাপারে ভাইয়ের সঙ্গে বিবাদ হতে পারে।
কোনও কারণে অধিক চিন্তা বৃদ্ধি। কোনও কাজের জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। দূরে কোনও ভ্রমণের আলোচনা। বাড়তি কোনও খরচের জন্য অর্থ সংগ্রহ। উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে কোনও আলোচনা। ব্যবসায় আজ একটু ব্যয় বাড়তে পারে। ব্যবসায় চুরি থেকে সাবধান থাকুন। খেলোয়ারদের জন্য দিনটি ভাল। স্ত্রীর শরীর নিয়ে চিকিত্সের সঙ্গে কোনও আলোচনা। কোমরে যন্ত্রণা বৃদ্ধি।
ভাল কাজের জন্য সামাজিক সুনাম বাড়তে পারে। স্ত্রীর জন্য কোনও কারণে মায়ের সঙ্গে বিবাদ হতে পারে। অতিরিক্ত ভোগের ইচ্ছা খরচ বাড়াতে পারে। ব্যবসায় অর্থ নিয়ে কোনও চিন্তা। চিকিত্সার ব্যাপারে খরচ ও চিন্তা বৃদ্ধি। সম্পত্তির ব্যাপারে বোনের সঙ্গে কোনও বিবাদ। প্রতিবেশীর সঙ্গে কোনও অশান্তি বাড়তে পারে। জলপথে কোনও বিপদের সম্ভাবনা। বেশি কথা বিবাদ আনতে পারে।
খারাপ লোকের জন্য কোনও ভয় মনে কাজ করতে পারে। বিবাহিত জীবনে সুখের সময়ে বাধা আসবে। বাড়িতে বন্ধুদের জন্য খরচ। প্রেমের জন্য ভাল সময়। ব্যবসায় কোনও খরচ কমতে পারে। আর্থিক চাপ বৃদ্ধি। কজের জন্য সারা দিন ব্যস্ত থাকতে হবে। স্ত্রীর ব্যাপারে কোনও খারাপ চিন্তা আসতে পারে। মাথার যন্ত্রণা বৃদ্ধি। ব্যবসায় কোনও নতুন কাজ হতে পারে।