✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আজকের রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  06 Dec 2018 08:29 AM (IST)
আজকের রাশিফল
1

যে কোনও কারণে কোনও মিথ্যা বদনাম আসতে পারে। আজ ব্যবসায় পরিশ্রম বেশি হলেও লাভ ভালই থাকবে। অনেক দিনের পুরনো ক্ষতের ব্যথা বাড়তে পারে। গুরুজনদের থেকে সাহায্য পাবেন। নতুন বন্ধু প্রাপ্তি হতে পারে। নিজের বুদ্ধিতে শত্রুকে জয় করতে সক্ষম হবেন। আজ কোনও কিছুর জন্য সারা দিন ভয় কাজ করবে। সন্তানদের থেকে কিছু উপকার পাবেন। সংসারে ভুল বোঝাবুঝি হতে পারে। পূজা পাঠের জন্য বাড়তি খরচ হতে পারে।

2

বিদেশে যাঁরা থাকেন তাঁদের আনন্দের সময়। দুপুরের পরে স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভাল হবে। সহকর্মীর খারাপ ব্যবহারে কর্মস্থানে বিরক্তি ভাব থাকবে। আপনার নতুন কিছু কেনার আগ্রহ থাকবে। উপার্জনের হার বৃদ্ধি পেতে পারে। বিবাহের দিক শুভ। আজ বিলাসিতা বা সম্ভোগ সুখের জন্য অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা। উচ্চ শিক্ষায় বাধা থাকলেও নিম্ন বিদ্যায় অগ্রগতি। আজ বাড়িতে অশুভ কিছু ঘটার সম্ভাবনা। পুরনো কোনও রোগ ফেলে না রাখাই ভাল।

3

ব্যবসায় বাড়তি লাভ আশা করতে পারেন। নিজের বাকপটুতায় আজ সকলের মন জয় করতে সক্ষম হবেন। জনহিতকর কাজে সুনাম পাবেন। সন্তানদের জন্য ভাল কোনও কাজ করতে পারেন। ভ্রমণের পরিকল্পনা না করাই ভাল। আজ আমদানি রফতানি ব্যবসায় ভাল যোগ। প্রতিকূল পরিবেশ মানিয়ে নিতে না পারলে ক্ষতি। আজ শরীর নিয়ে হয়রান হতে পারে। অন্য দিনের তুলনায় আজ সংসারে শান্তি থাকবে।

4

কিছু উপহার পেতে পারেন। ভাইয়ের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ। কোনও অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন। প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয়। এই সময়ে প্রেমের দিকে না এগোনোই ভাল হবে। ত্বকে একটু সমস্যা দেখা দেবে। আজ কোনও ঝামেলা বাধলে আয়ত্তে আনা মুশকিল হবে। গন্ধ জাতীয় দ্রব্য ব্যবসায়ীদের জন্য ভাল সময়। কারও চিকিৎসার দায়িত্ব নিতে হতে পারে।

5

অপরের কোনও অশান্তি আজ বাড়িতে আসতে পারে। আজ সারা দিন ব্যবসা গতানুগতিক ভাবেই চলবে। ভাইবোনের কাছ থেকে ভাল সাহায্য পেতে পারেন। স্বামী, স্ত্রীর সম্পর্কে উন্নতির যোগ। সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে। আধ্যাত্মিক আলোচনায় আজ আপনার মন থাকবে। ভ্রমণে অযথা হয়রানি হতে পারে। আজ সব কাজে মনে একটু খুঁতখুঁতে ভাব থাকতে পারে।

6

ব্যবসায় অর্থ চিন্তা বাড়তে পারে। পিতামাতার সঙ্গে মতের অমিল। কোমরের ব্যাপারে একটু সাবধান থাকুন। সুযোগ সন্ধানী মানুষদের কাছ থেকে সতর্ক থাকুন। কর্মস্থানে সম্মান নিয়ে টানাটানি হতে পারে। আজ শুভ কিছু করার কথা ভাবতে পারেন। প্রিয়জনের বিবাহ নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে। হঠকারী সিদ্ধান্ত ত্যাগ করাই ভাল। বাড়ির সকলে মিলে কোথাও ভ্রমণ।

7

আপনার দ্বারা কর্মস্থানে কোনও ক্ষতি হতে পারে। ব্যবসার দিক আজ মধ্যম প্রকার যাবে। আজ আয়ের পরিমাণ ভাল থাকলেও অভাব আপনাকে তাড়িয়ে বেরাবে। কর্মক্ষেত্রে সুবিবেচক ব্যক্তি হিসাবে উন্নতির যোগ আছে। নিদ্রাহীনতার জন্য শারীরিক দুর্বলতা থাকবে। পরিবারে সম্মান বৃদ্ধি। আর্থিক অবস্থা ভালই যাবে। যারা বিদ্যার্থী, তাদের জন্য সামনের সময়টা খুব একটা ভাল নয়। পাওনা আদায় থাকলে সন্ধ্যার পরে যাবেন।

8

অতিরিক্ত কেনা কাটার জন্য খরচ বাড়তে পারে। ব্যবসার জন্য বাড়তি অর্থ জোগাড়ে ঋণ গ্রহণ। আত্মীয় সংক্রান্ত বিবাদ বাড়তে পারে। আজ নিজের কোনও কৃতিত্বের জন্য পুরস্কার পেতে পারেন। কর্মে একটু বাধা লক্ষ্য করা যাচ্ছে। আপনার বিশ্বাসে কেউ আঘাত করতে পারে। কর্মস্থানে ভ্রমণ হতে পারে। আজ আয়ের পরিমাণ খুব ভালই থাকবে। সন্তানদের নিয়ে মানসিক অস্থিরতা বাড়বে। নববিবাহিতদের ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। প্রতিবেশীর ছলনার শিকার হতে পারেন।

9

শত্রুর থেকে সাবধান থাকা দরকার। আজ রাস্তায় কোনও অশান্তির জন্য কর্মে ব্যাঘাত ঘটতে পারে। ধর্ম ও দর্শন সংক্রান্ত আলোচনায় সম্মান প্রাপ্তি। খুব পরিচিত কারও সঙ্গে হঠাৎ দেখা হতে পারে। পুরনো আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে। বোন সম্পর্কিত কারও থেকে কোনও বিষয়ে উপকার পেতে পারেন। আজ শত্রু পক্ষ আপনার কাছে দমে থাকবে। কর্মস্থানে আজ দায়িত্ব বাড়তে পারে। গুরুত্বপূর্ণ বিষয় স্ত্রীর সঙ্গে আলোচনা করুন।

10

খারাপ বন্ধুর ব্যাপারে একটু সাবধান থাকা দরকার। প্রতিবেশীর সঙ্গে তর্ক হতে পারে। কর্মচারীর বুদ্ধিতে ব্যবসায় প্রচুর উন্নতি। প্রেমের বিষয়ে মনের উপর চাপ থাকবে। দ্বিতীয় সম্পর্কে সাফল্য লক্ষ্য করা যাবে। পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই ভাই অশান্তির যোগ দেখা যাচ্ছে। ব্যবসা বা কর্মে খুব ভাল যোগ দেখা যাচ্ছে, কিন্তু পরিশ্রম যথেষ্ট করতে হবে। দাম্পত্য জীবনে অশান্তি হতে পারে। হজমের সমস্যা হবে।

11

বাড়ির লোকের সঙ্গে বিবাদ বাধতে পারে। চোখের ব্যাপারে একটু সাবধান থাকুন। বন্ধুর সঙ্গে দরকারি আলোচনা। আজ সারা দিন মনে কারও প্রতি বিদ্বেষ সৃষ্টি হওয়ায় কর্মে ব্যাঘাত আসতে পারে। প্রেমে জটিলতা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। সন্তানের আচরণে বদল লক্ষ্য করবেন। আজ বিশেষ কোনও কাজের জন্য কর্মক্ষেত্রে সুনাম অর্জন। স্ত্রীর কোনও বিষয়ে সন্দেহের জন্য দাম্পত্য কলহ বাধতে পারে। বাড়িতে নতুন যানবাহন কেনার পরিকল্পনা। হঠাৎ কিছু হারিয়ে যেতে পারে।

12

সকালের দিকে গুরুত্বপূর্ণ কোনও কাজ থাকলে করে ফেলুন। আজ জলে বিপদের সম্ভাবনা আছে। মনে অস্থির ভাব থাকার জন্য ভাল কাজ হাতছাড়া হতে পারে। ব্যবসায় সাফল্য পেতে পারেন। সন্তানের চাকরির জন্য কারও সঙ্গে আলোচনা হতে পারে। আজ উত্তেজক কোনও কাজ থেকে দূরে থাকুন। নিজের পুরনো ব্যবসায় আর্থিক উন্নতির যোগ রয়েছে। আধুনিক ভাবে ঘর সাজানোর ইচ্ছা।

  • হোম
  • Photos
  • খবর
  • আজকের রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.